District Police Narail

District Police Narail

Share

This is official account of District Police Narail.

25/04/2026

নড়াইলে দুটি পৃথক অভিযানে ডিবি পুলিশ কর্তৃক ৩৯৮ বোতল ইসকাফ ও ০৫ বোতল বিদেশি মদ সহ ০২ জন গ্রেফতার
--------------------------------------
Police Media Cell, Narail
[25 April 2026]

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ মাহাবুর রহমান(২৬) নামের ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ মাহাবুর রহমান(২৬) যশোর জেলার চৌগাছা থানাধীন স্বরুপদাহ গ্রামের ইয়াসিন আলীর ছেলে। গত ২৪ এপ্রিল'২৬ নড়াইল জেলার সদর থানাধীন পৌরসভার অন্তর্গত শেখ রাসেল সেতুর উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) রাজেশ কুমার দাস ও এএসআই(নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ মাহাবুর রহমান(২৬) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৩৯৮(তিনশত আটানব্বই) বোতল ইসকাফ (Eskuf Cough Syrup) জব্দ করা হয়।

অপর একটি অভিযানে মানিক বিশ্বাস(৩২) নামের ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মানিক বিশ্বাস(৩২) নড়াইল সদর থানাধীন পংকভিলা গ্রামের সমর বিশ্বাসের ছেলে। গত ২৪ এপ্রিল'২৬ নড়াইল সদর থানাধীন আউড়িয়া ইউনিয়নের উত্তর পংকভিলা মালুপাড়াস্হ কালিমন্দির এর সামনে হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) সুজিত সরকার ও এএসআই(নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আসামি মানিক বিশ্বাস(৩২) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ০৫ (পাঁচ) বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল মামুন শিকদার মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

24/04/2026

নড়াইল ডিবি কর্তৃক ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০১
------------------------------------------------
Police Media Cell, Narail
[24 April 2026]

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ আক্তার মামুন সিকদার@ শাহীন(৩৮) নামের ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ আক্তার মামুন সিকদার@ শাহীন(৩৮) নড়াইল সদর থানাধীন গোবরা গ্রামের মৃত শাহজাহান সিকদারের ছেলে। গত ২৩ এপ্রিল'২৬ নড়াইল জেলার সদর থানা পৌরসভাধীন আলাদাতপুর গ্রামস্হ সিটি কলেজ হতে ভকেশনাল কলেজ গামী পাঁকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) সুজিত সরকার ও এএসআই(নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ আক্তার মামুন সিকদার@ শাহীন(৩৮) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৬০(ষাট) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার, জনাব মোহাম্মদ আল মামুন শিকদার মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

23/04/2026

"ইলিশের বাড়ি চাঁদপুর" আকর্ষণীয় বিজ্ঞাপনের অনলাইন প্রতারক গ্রেফতার
------------------------------------------------
Police Media Cell, Narail
[23 April 2026]

নড়াইল জেলার সদর থানাধীন মোঃ আকাশ শেখ (২০), মোঃ ফারুক মোল্যা @ অনিক (২২), লিমন শেখ (২১), মোঃ লিমন মোল্যা (২২) নামের ০৪ (চার) ব্যক্তি "ইলিশের বাড়ি চাঁদপুর, ফিশ ভ্যালি, ইলিশ ভাইয়া চাঁদপুর, অনলাইন পণ্য বিক্রয়" নামক অনলাইন ফেসবুক পেজ খুলে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে স্বল্প মূল্যে চাঁদপুরের ইলিশ দিবে বলে ক্রেতার কাছ হতে টাকা হাতিয়ে নিতো। প্রতারিত হয়ে এক ভূক্তভোগী নড়াইল জেলার পুলিশ সুপার, জনাব মোহাম্মাদ আল মামুন শিকদার মহোদয়ের নিকট একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে অনলাইন প্রতারক গ্রেফতারে মাঠে নামে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের একটি চৌকস টিম। এরই ধারাবাহিকতায় অদ্য ২৩ এপ্রিল/২০২৬ (বৃহস্পতিবার) রাত ০১.২০ ঘটিকার সময় তথ্য প্রযুক্তির সহায়তায় নড়াইল জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের ইনচার্জ জনাব মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ জয়নুল আবেদীন, এসআই(নিঃ) রাজেশ কুমার দাস এবং জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ) মোঃ সাব্বির শেখ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপরোক্ত অনলাইন প্রতারকদের গ্রেফতার করে।

ধৃত আসামিদের নাম ঠিকানা- ১। মোঃ আকাশ শেখ (২০), পিতা- মোঃ জাকির শেখ ২। মোঃ ফারুক মোল্যা @ অনিক (২২), পিতা-মোঃ সরফরাজ মোল্যা, উভয় গ্রাম- মির্জাপুর ৩। লিমন শেখ (২১) পিতা- মৃত রেজাউল করিম ৪। মোঃ লিমন মোল্যা (২২) পিতা- পলাশ মোল্যা, উভয় গ্রাম- পাইকড়া, সর্ব থানা-নড়াইল সদর, জেলা- নড়াইল।

ধৃত আসামিদের হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত ০৮টি মোবাইল ফোন ও ১৩টি অন্যের নামে নিবন্ধিত সিম ও ০৩টি ব্যাংকের কার্ড জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, অনলাইনে বিভিন্ন নামে পেজ খুলে ক্রেতাদের উদ্দেশ্যে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করাই ছিল তাদের কাজ। ইতোপূর্বে তারা "ইলিশের বাড়ি চাঁদপুর, ফিশ ভ্যালি, ইলিশ ভাইয়া চাঁদপুর, অনলাইন পণ্য বিক্রয়" নামক পেইজ খুলে স্বল্প মূল্যে ইলিশ মাছ বিক্রির বিজ্ঞাপন দিয়ে অনেক মানুষকে প্রতারিত করে অর্থ আত্মসাত করেছে। ধৃত আসামিদের নামে নিয়মিত মামলা রুজু পূর্বক তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক অনলাইন প্রতারক গ্রেফতারে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে চলছে।

Photos from District Police Narail's post 17/04/2026

স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের ৩য় দিন
--------------------------------------------
Police Media Cell, Narail
[17 April 2026]

অদ্য ১৭ এপ্রিল'২৬ (শুক্রবার) নড়াইল জেলা পুলিশ লাইনস্ মাঠে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর ৩য় দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল মামুন শিকদার মহোদয় কঠোর প্রতিযোগিতার মাধ্যমে ০৩(তিন) দিনে ০৭(সাত)টি ইভেন্ট সম্পন্ন করে উত্তীর্ণ প্রার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনিবলেন, " আগামী ২৭ এপ্রিল বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ বিজ্ঞান বিষয়ে ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা হবে।" তিনি সবাইকে বেশি করে লেখাপড়া করে প্রস্তুতি নিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে বলেন। কারণ মাত্র ১৪(চৌদ্দ)টি পদের জন্য ভালোভাবে প্রস্তুতি ছাড়া লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব নয়। তিনি উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের কোন প্রকার আর্থিক লেনদেনে জড়িয়ে প্রতারিত না হওয়ার জন্য আবারও সতর্ক করে দেন।

এ সময়ে পুলিশ হেডকোয়ার্টার্স হতে আগত প্রতিনিধি জনাব ইনামুল হক সাগর, ডেপুটি কমান্ড্যান্ট (পুলিশ সুপার), আরআরএফ, ঢাকা এবং জনাব ফাহিমা কাদের চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম মেট্রো), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ও নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার, জনাব শাহ শিবলী সাদিক, মাগুরা; অতিরিক্ত পুলিশ সুপার, জনাব মোঃ শামীম হোসেন, বাগেরহাট ও নড়াইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, জনাব নূর-আলম সিদ্দিকী (প্রশাসন ও অর্থ); অতিরিক্ত পুলিশ সুপার, জনাব মোঃ কামরুজ্জামান (সদর সার্কেল) এবং ০২ জন মেডিকেল অফিসার ডাঃ ইসমাইল হোসেন বাপ্পী ও ডাঃ নাদিরা ভুইয়াসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত থেকে নিয়োগ কার্যক্রমের প্রথম ধাপকে সফল ভাবে সম্পূর্ণ করেন।

Photos from District Police Narail's post 15/04/2026

স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের ১ম দিন
-------------------------------------
Police Media Cell, Narail
[15 April 2026]

অদ্য ১৫ এপ্রিল'২৬ (বুধবার) নড়াইল জেলা পুলিশ লাইনস্ মাঠে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ নিয়োগের প্রথম প্রহরে চাকরি প্রত্যাশীদের পুলিশ লাইনস্ গেটের বাহিরে পুলিশ লাইনস্ স্কুল মাঠে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়। পরবর্তীতে প্রার্থীরা সারিবদ্ধ হয়ে পুলিশ লাইনস্ মাঠের ভেতরে রুল নম্বর ভিত্তিতে বিভিন্ন লাইনে দাঁড়ায়। সেখান থেকে সুশৃংখলভাবে উচ্চতা, ওজন ও বুকের মাপে উত্তীর্ণ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য কাগজপত্রের সঠিকতা যাচাইয়ের মাধ্যমে প্রার্থীদেরকে যোগ্য অযোগ্য নির্ধারণ করা হয়। পুলিশ সুপার মহোদয় যোগ্য (শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ) প্রার্থীদের সুশৃংখল ও নিয়মানুবর্তিতার মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন করায় ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল মামুন শিকদার মহোদয় বলেন, "সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে।" তিনি কারো কথায় প্ররোচিত হয়ে কোন রকম আর্থিক লেনদেনে জড়াতে নিষেধ করেন। পুলিশ সুপার মহোদয় জানান যে "স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ" প্রতিশ্রুতি বাস্তবায়নে জেলা পুলিশ বদ্ধপরিকর।

এ সময়ে পুলিশ হেডকোয়ার্টার্স হতে আগত প্রতিনিধি জনাব ইনামুল হক সাগর, ডেপুটি কমান্ড্যান্ট (পুলিশ সুপার), আরআরএফ, ঢাকা এবং জনাব ফাহিমা কাদের চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম মেট্রো), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ও নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার, জনাব শাহ শিবলী সাদিক, মাগুরা; অতিরিক্ত পুলিশ সুপার, জনাব মোঃ শামীম হোসেন, বাগেরহাট ও নড়াইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, জনাব নূর-আলম সিদ্দিকী (প্রশাসন ও অর্থ); অতিরিক্ত পুলিশ সুপার, জনাব মোঃ কামরুজ্জামান (সদর সার্কেল) এবং ০২ জন মেডিকেল অফিসার ডাঃ ইসমাইল হোসেন বাপ্পী ও ডাঃ নাদিরা ভুইয়াসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত থেকে নিয়োগ কার্যক্রমকে বেগবান করেন।

11/04/2026

নড়াইল ডিবি কর্তৃক ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০২
------------------------------------------------
Police Media Cell, Narail
[11 April 2026]

মাদক ব্যবসায়ের সাথে জড়িত সৈয়দ উজির আলী(৪৩) ও মোঃ মাসুম বিল্লাহ(৪০) নামের ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত সৈয়দ উজির আলী(৪৩) নড়াইল সদর থানাধীন তালতলা গ্রামের মৃত হেমায়েত আলীর ছেলে ও মোঃ মাসুম বিল্লাহ(৪০) একই গ্রামের মোঃ ছানোয়ার হোসেনের ছেলে। অদ্য ১১ এপ্রিল'২৬ নড়াইল জেলার সদর থানাধীন ১১ নং বাঁশগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামের জনৈক মামুনের বসত বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) সুজিত সরকার ও এএসআই(নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সৈয়দ উজির আলী(৪৩) ও মোঃ মাসুম বিল্লাহ(৪০) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৬০(ষাট) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল মামুন শিকদার মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

04/04/2026

নড়াইল ডিবি কর্তৃক ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০১
—————————————
Police Media Cell, Narail
[04 April 2026]

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ আব্দুল্লাহ আল মামুন(২৯) নামের ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ আব্দুল্লাহ আল মামুন(২৯) নড়াইল লোহাগড়া থানাধীন মঙ্গলহাটা গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে। অদ্য ০৪ এপ্রিল'২৬ নড়াইল জেলার লোহাগড়া থানা পৌরসভাধীন লক্ষ্মীপাশা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে মহসিন হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) অমিত বিশ্বাস ও এসআই(নিঃ) মোঃ টিটু আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ আব্দুল্লাহ আল মামুন(২৯) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১০০(একশত) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল মামুন শিকদার মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Photos from District Police Narail's post 26/03/2026

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ পালন
--------------------------------------
Police Media Cell, Narail
[26 March 2026]

আজ ২৬ মার্চ/২০২৬ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজকের স্বাধীনতা দিবসে হৃদয় নিংড়ানো ভালোবাসায় জাতি স্মরণ করছে মুক্তির মহানায়কদের। এরই ধারাবাহিকতায় নড়াইল জেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। আজ সকাল ৮ঃ৩০ ঘটিকার সময় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে যোগদান করেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল মামুন শিকদার।

প্রথমে পুলিশ সুপার মহোদয় অন্যান্য অতিথিদের সাথে বেলুন উড়িয়ে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। অতঃপর পুলিশ সুপার মহোদয় অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ফুল ছিটিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেন। পুলিশ সুপার মহোদয় ও অন্যান্য অতিথিগণ জেলা পুলিশের নেতৃত্বে অনুষ্ঠিত প্যারেডের সালামি গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন এবং প্যারেড কমান্ডার ও বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পরবর্তীতে সকাল ১১ঃ০০ ঘটিকার সময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল মামুন শিকদার মহোদয় তার বক্তব্যে বলেন বীর মুক্তিযোদ্ধাগণের আত্মত্যাগ ও সাহসিকতার বিনিময়ে আজকের এই স্বাধীন দেশ। বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আমরা বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান করি। তিনি আরো বলেন "১৯৭১ সালে ২৫ শে মার্চ কাল রাতে পাক হানাদার বাহিনী যখন এদেশের নিরীহ মানুষের উপর অমানবিক হত্যাযজ্ঞ চালায় তখন বাংলাদেশ পুলিশই প্রথম প্রতিরোধ গড়ে তোলা হয়। পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে রাজারবাগ পুলিশ লাইনস্ হতে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। এ সময় প্রায় ৭০০ পুলিশ সদস্য শহীদ হন।" পুলিশ সুপার মহোদয় সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এ সময় জনাব ড. মোহাম্মদ আবদুল সালাম, জেলা প্রশাসক, নড়াইল; সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Photos from District Police Narail's post 26/03/2026

নড়াইল জেলা পুলিশ সুপার কর্তৃক মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ
----------------------------------------
Police Media Cell, Narail
[26 March 2026]

আজ ২৬ মার্চ/২০২৬ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজকের প্রথম প্রহরে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল মামুন শিকদার মহোদয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী বীর শহীদদের স্মরণে নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল মামুন শিকদার মহোদয় ও অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ বীর শহীদদের স্যালুট করেন। পরবর্তীতে যাদের আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

এ সময় জনাব ড. মোহাম্মদ আবদুল সালাম, জেলা প্রশাসক, নড়াইল; জনাব নূর-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব মোঃ রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); জনাব মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

25/03/2026

নড়াইল ডিবি কর্তৃক ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০১
————————————————————
Police Media Cell, Narail
[25 March 2026]

মাদক ব্যবসায়ের সাথে জড়িত সৈয়দ আব্দুল কাদের(২৩) নামের ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত সৈয়দ আব্দুল কাদের(২৩) নড়াইল লোহাগড়া থানাধীন শামুখখোলা গ্রামের সৈয়দ আবদার আলীর ছেলে। অদ্য ২৫ মার্চ'২৬ নড়াইল জেলার লোহাগড়া থানাধীন নোয়াগ্রাম ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের নোয়াগ্রামস্থ এমদাদ Honjo আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয় এর বিপরীত পাশে জনৈক হেদায়েত আলী@জুন্নুর বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) সুজিত সরকার ও এএসআই(নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সৈয়দ আব্দুল কাদের(২৩) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল মামুন শিকদার মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Photos from District Police Narail's post 18/03/2026

পবিত্র ঈদ-উল-ফিতর- ২০২৬ উপলক্ষে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের অনুকূলে উপহার সামগ্রী ও শুভেচ্ছাবার্তা বিতরণ করেন পুলিশ সুপার, নড়াইল।
-------------------------------------
Police Media Cell, Narail
[18 March 2026]

মাননীয় ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ এর পক্ষ থেকে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের পরিবারকে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ এর শুভেচ্ছা বার্তা এবং উপহার সমগ্রী প্রদান করেন। নড়াইল জেলায় এরূপ ৬(ছয়) টি পরিবারকে উক্ত শুভেচ্ছা পাতা ও উপহার সমগ্রী তুলে দেন। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল মামুন শিকদার।

17/03/2026

নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের ০২ জন সদস্য গ্রেপ্তার
-----------------------------------------------
Police Media Cell, Narail
[17 March 2026]

গত ১৫ মার্চ'২৬ রাত আনুমানিক ২২:০০ ঘটিকার দিকে লোহাগড়া থানাধীন ৩ নং শালনগড় ইউনিয়নের মাকরাইল গ্রামের মোঃ রাকিবুল মোল্যা(২৪) এর বসতবাড়ির উঠান থেকে তার ব্যবহৃত লাল কালো রংয়ের BAJAJ PULSAR 150CC মোটরসাইকেল তালা ভেঙে চোর দল চুরি করে নিয়ে যায়। এর প্রেক্ষিতে তাৎক্ষণিক লোহাগড়া থানায় একটা মামলা রুজু করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল মামুন শিকদার মহোদয়ের নির্দেশনায় মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেপ্তারে মাঠে নামে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ টিটু আলী সঙ্গীয় ফোর্সসহ অদ্য ১৬ মার্চ"২৬ অভিযান পরিচালনা করে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন ০২ নং লাহুড়িয়া ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামস্থ মিল্টন জমাদ্দার(৪২), এর ইটের ভাটার সামনে তিন রাস্তার মোড়ের উপর থেকে চুরি হওয়া BAJAJ PULSAR 150CC লাল কালো রংয়ের মোটরসাইকেল সহ আসামি ১। মোঃ আশিক শেখ @ আকিদুল(২৬) ও ২। মোঃ মিজানুর রহমান(২৭) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ আশিক শেখ @ আকিদুল(২৬) নড়াইল জেলার লোহাগড়া থানার ডিগ্রীরচর গ্রামের মৃত ওবাইদুল শেখের ছেলে, ও মোঃ মিজানুর রহমান(২৭) একই জেলার লোহাগড়া থানার লাহুড়িয়া তেতুরবাড়িয়া গ্রামের মৃত আতিয়ার মোল্যার ছেলে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Want your business to be the top-listed Government Service in Narail?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Old Bus Terminal, Narail Sadar
Narail