14/12/2023
সময়োপযোগী প্রতারণার কৌশল।
দেশে লক্ষ লক্ষ বেকারদের ইমোশনাল ব্লাকমেইল করে নতুন প্রতারণার জাল বিস্তার করেছে এই চক্র।
নিজে সচেতন হউন অন্যকে সচেতন করুন।
বিদ্র: আজ আমার ফোনে এই মেসেজটি এসেছে। আমার ধারনা অনেকের ফোনেই এই ধরনের মেসেজ যায়।
21/02/2023
আজ অমর ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে লাখো মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ করবে নড়াইলবাসী।
লাইভে থাকবে
"আমাদের নড়াইল"
09/12/2021
আজ ১০ ডিসেম্বর।
নড়াইল মুক্ত দিবস, ১৯৭১ সালের এই দিনে পাক-হানাদার বাহিনীকে পরাজিত করে নড়াইলকে শত্রুমুক্ত করেছিলেন নড়াইলের বীর মুক্তিযোদ্ধারা।
বিনম্র শ্রদ্ধা নড়াইল জেলার সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি।
01/07/2021
আমাদের প্রিয় মুখ গুলো একে একে ওপারে পাড়ি জমাচ্ছেন, ক্ষমতা টাকা-পয়সা থাকার পরেও চলে যেতে হচ্ছে, চলে যেতে হবে এটাই নিয়তি। তবে ঠিক চিকিৎসা সময় মত না পাবার কারণে আমরা কত জনকে হারাচ্ছি, সেটা কি একবারও ভেবে দেখেছি!
প্রতিদিনই নড়াইলে কেউ না কেউ সময় মত ঠিক চিকিৎসা না পাবার কারণে মৃত্যু বরণ করছেন। এভাবে আমরা হারিয়ে ফেলছি অনেককেই।
চিকিৎসার জন্য আমরা ঢাকা গিয়েও তো টাকা খরচ করছি, করছি না?
একটি ভালো মানের প্রাইভেট হাসপাতাল তাই সময়ের দাবী।
নড়াইলের সর্বস্তরের মানুষদের জেগে ওঠা উচিত একটি ভালো চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা করতে। নড়াইলের রাজনীতিবিদদের অন্তত একটি বিশ্বমানের চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করা উচিত।
কারণ আমরা সকলে মিলে যদি একটি উন্নত মানের চিকিৎসা কেন্দ্র গড়ে তুলতে পারি তবে আমরা মরে গেলেও অন্তত একটি তৃপ্তি নিয়ে মরতে পারবো।
নড়াইলের জন্য কিছু করুন। নড়াইলের ইতিহাসে আপনারা অমর হয়ে থাকবেন, এই পাওয়াটা পৃথিবীর সব টাকা পাবার চেয়েও মূল্যবান। আসুন আমরা সবায় মিলে কিছু একটা করে দেখায় । আসলে রাজনীতির উদ্দেশ্য এমন কিছুই হওয়া উচিত নয় কি?
01/07/2021
এই মাএ দুইজন গ্রেফতার ।নড়াইল গোচর থেকে চলমান লকডাউনে বাংলাদেশ সেনাবাহিনীর টহলরত অবস্থায় ।মাস্ক পড়ুন ,বাসায় থাকুন ।
01/07/2021
নড়াইল নতুন আক্রান্ত ৯২,
নতুন মৃত্যু ৩ জন।
লোহাগড়ায় ৪৩ জন,
কালিয়ায় ২৮ জন
নড়াইল সদরে ২১ জন,
সিএস অফিস।
---------------------
বাসায় থাকুন, নিরাপদে থাকুন।
30/06/2021
নড়াইল পৌরসভার সূযোগ্য মেয়র আঞ্জুমান আরা ম্যাডামের মাতা ইন্তেকাল করেছেন।
22/04/2020
নড়াইল :
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন ডাক্তার সহ মোট পাঁচ জন করোনা পজিটিভ। (১ জন স্যাকমো, ১ জন ইপিঅাই পোর্টার)
সুত্র :সিভিল সার্জন নড়াইল।
যশোর ল্যাবে ৬৮ টেস্টে : ১৩ করোনা পজেটিভ :
যশোর : ৪ জন
নড়াইল: ৫ জন
মাগুরা : ২ জন
কুষ্টিয়া :১ জন
মেহেরপুর : ১ জন