30/05/2026
শুভ জন্মদিন ফারহাজ।
আজ ইসদাইর উদ্দীপ্ত তরুণ সংঘ এর সদস্য জাপান প্রবাসী -মোঃ ফারহাজ হাসান মুন্নার জন্মদিন ।
ইসদাইর উদ্দীপ্ত তরুণ সংঘ এর পক্ষ থেকে জন্মদিন এর অনেক অনেক শুভেচ্ছা রইলো।
ইসদাইরের মানুষ সেবায় এবং ইসদাইরের উন্নয়নে কাজ করাই আমাদের লক্ষ্য।
30/05/2026
শুভ জন্মদিন ফারহাজ।
আজ ইসদাইর উদ্দীপ্ত তরুণ সংঘ এর সদস্য জাপান প্রবাসী -মোঃ ফারহাজ হাসান মুন্নার জন্মদিন ।
ইসদাইর উদ্দীপ্ত তরুণ সংঘ এর পক্ষ থেকে জন্মদিন এর অনেক অনেক শুভেচ্ছা রইলো।
30/05/2026
আলহামদুলিল্লাহ,
ঈদের আগের দিন তথা চাঁদ রাতে ইসদাইর এলাকার প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে ব্লিচিং পাউডার পৌছিয়ে দেয়া হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু ভাই এর পাঠানো ব্লিচিং পাউডার ইসদাইর উদ্দীপ্ত তরুণ সংঘ এর সদস্যদের মাধ্যমে প্যাকেটিং করে ইসদাইর এলাকায় যারা কোরবানি দিচ্ছে, প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে ইসদাইর উদ্দীপ্ত তরুণ সংঘের সদস্যদের মাধ্যমে পৌঁছিয়ে দেয়া হয়েছে।
29/05/2026
আলহামদুলিল্লাহ,
ইসদাইর উদ্দীপ্ত তরুণ সংঘ এর উদ্যোগে ইসদাইর এলাকা জুড়ে ব্লিচিং পাউডার ছিটানোর কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
Eid Mubarak
unity is power✊🤝
Team ইসদাইর উদ্দীপ্ত তরুণ সংঘ
27/05/2026
চলছে ব্লিচি পাউডার প্যাকেটিং।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১২নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু ভাই এর পাঠানো ব্লিচিং পাউডার
ইসদাইর উদ্দীপ্ত তরুণ সংঘ এর সদস্যদের মাধ্যমে প্যাকেজিং চলছে।
ইনশাআল্লাহ আজকে রাতের মধ্যে ইসদাইর উদ্দীপ্ত তরুন সংঘের সদস্যদের মাধ্যমে ইসদাইর এলাকায় যারা কোরবানি দিচ্ছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে ব্লিচিং পাউডার এবং বড় পলি পৌছিয়ে দেয়া হবে।
11/05/2026
অভিনন্দন MD Kamal Hossain❤️
বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে গোল কিপার কোচ হিসেবে সি লাইসেন্স গ্রহণ করলেন আমাদের ইসদাইর উদ্দীপ্ত তরুণ সংঘ এর অর্থ সম্পাদক মোঃ কামাল হোসেন।
তার এই অর্জন আমাদের জন্য গর্বের।
ভবিষ্যতের পথচলায় আরও সাফল্য ও শুভকামনা রইলো। ⚽❤️
05/05/2026
ইসদাইর উদ্দীপ্ত তরুণ সংঘ এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ❤️
04/05/2026
শুভ জন্মদিন ইসদাইরবাসীর আস্থা এবং ভালোবাসার সংগঠন ইসদাইর উদ্দীপ্ত তরুণ সংঘ ❤️
আজ থেকে ঠিক ৩ বছর আগে, আজকের এই দিনে ইসদাইরের বড়ভাই ও ছোটভাই বিভিন্ন সার্কেলের সদস্যদের একত্রিত করে এলাকার স্বার্থে কাজ করার লক্ষ্যে একটি মিটিং অনুষ্ঠিত হয়েছিল।
সেই মিটিং থেকেই জন্ম নেয় এক নতুন স্বপ্ন, একসাথে পথ চলার সাহস এবং ইসদাইরকে আরও সুন্দর, সুসংগঠিত ও প্রাণবন্ত একটি এলাকায় পরিণত করার দৃঢ় প্রত্যয়।
আমরা বিশ্বাস করেছিলাম, ঐক্যবদ্ধ থাকলে অনেক অসম্ভবকেও সম্ভব করা যায়।
আলহামদুলিল্লাহ, আজ ৩ বছর পর পেছনে তাকালে সেই বিশ্বাসের বাস্তব প্রতিফলন দেখতে পাই।
পরবর্তীতে ইসদাইরের বড় ভাইদের নিয়ে আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় আমাদের প্রিয় সংগঠন ইসদাইর উদ্দীপ্ত তরুণ সংঘ।
এই পথচলায় যারা শুরু থেকে পাশে ছিলেন, সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন এবং ভালোবাসা দিয়ে সংগঠনকে এগিয়ে নিতে ভূমিকা রেখেছেন, সবার প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।
স্বপ্নটা শুধু একটি সংগঠন গড়ে তোলা নয়, বরং ঐক্য, সৌহার্দ্য ও সুন্দর কাজের মাধ্যমে ইসদাইরকে সবার জন্য আরও সুন্দর একটি এলাকা হিসেবে গড়ে তোলা।
ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় সামনে বহু পথ পাড়ি দিতে হবে।
04/05/2026
ইসদাইর উদ্দীপ্ত তরুণ সংঘ এর সদস্য টোকন দাসকে শুভেচ্ছা ও অভিনন্দন।
টোকন দাস সফলভাবে অংশগ্রহণ করেছে ফিফা ট্যালেন্টাদ ডেভেলপমেন্ট স্কিম (TDS) এর তত্ত্বাবধানে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত ঢাকার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ৮ দিনব্যাপী আবাসিক জাতীয় ট্রায়াল ক্যাম্পে।
UCB BFF অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ ২০২৬-এ অংশগ্রহণকারী ১,৫৫০ জন খেলোয়াড়ের মধ্য থেকে ১২৮ জন সম্ভাবনাময় ফুটবলারের একজন হিসেবে এই ক্যাম্পে সুযোগ পায় টোকন।
চার ধাপে পরিচালিত এই আবাসিক ক্যাম্প শেষে ৩৬ জন খেলোয়াড়কে প্রদান করা হয়েছে মর্যাদাপূর্ণ ‘YES Card’ এই ৩৬ জনের এক জন আমাদের টোকন দাস।
তোমার ফুটবল যাত্রা আরও সফল হোক, দেশের জন্য একদিন বড় কিছু করো, এই শুভকামনা রইলো। 🇧🇩⚽
ইসদাইর উদ্দীপ্ত তরুণ সংঘ পরিবারের পক্ষ থেকে টোকন দাসের জন্য অনেক অনেক শুভকামনা। ❤️
01/05/2026
আজ বিশ্ব শ্রমিক দিবস এই শ্রমিক দিবসে সকল শ্রমজীবী মানুষদের জানাই আন্তরিক শুভেচ্ছা।