06/04/2026
জাহাজে যোগদানের পূর্বে সিফেয়ারারদের প্রয়োজনীয় পদক্ষেপ
সম্প্রতি জাহাজে অসুস্থ হয়ে বিদেশের মাটিতে চিকিৎসাধীন একজন সিফেয়ারারের ক্ষেত্রে দেখা গেছে যে, তার পরিবারের কাছে প্রয়োজনীয় নথিপত্র না থাকায় তাকে সহযোগিতা করার প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে আমাদের বেশ বেগ পেতে হচ্ছে। এই ধরণের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রত্যেক সিফেয়ারারের জাহাজে যোগদানের পূর্বে নিচের কাজগুলো সম্পন্ন করা অত্যন্ত জরুরি:
১. প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ
বাসায় পরিবারের কাছে নিচের কাগজগুলোর অন্তত একটি করে হার্ড কপি অথবা সফট কপি অবশ্যই রেখে যাবেন:
* চুক্তিনামা (SEA): মালিকপক্ষ বা কোম্পানির সাথে আপনার সম্পাদিত চুক্তির কপি।
* অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস: পাসপোর্ট, সিডিসি (CDC) এবং আপনার পেশাগত সার্টিফিকেটের কপি।
২. যোগাযোগের বিস্তারিত তথ্য
জরুরি প্রয়োজনে আপনার পরিবার যেন দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারে, সেজন্য নিচের তথ্যগুলো একটি তালিকায় লিখে পরিবারের কাছে দিয়ে যান:
* এজেন্টের তথ্য: যে এজেন্সির মাধ্যমে আপনি নিয়োগ পেয়েছেন তাদের বিস্তারিত।
* মালিকপক্ষের তথ্য: জাহাজের মালিক বা কোম্পানির নাম, মোবাইল নাম্বার, ইমেইল ও ঠিকানা।
* শিপ ম্যানেজার: জাহাজ পরিচালনার দায়িত্বে থাকা ম্যানেজারের নাম, মোবাইল নাম্বার, ইমেইল ও ঠিকানা।
* কন্টাক্ট পার্সন: জরুরি প্রয়োজনে যোগাযোগ করা যাবে এমন নির্দিষ্ট ব্যক্তির নাম, মোবাইল নাম্বার, ইমেইল ও ঠিকানা।
* বিএমএমওএ (BMMOA) কন্টাক্ট ডিটেইলস: বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন এর যোগাযোগের তথ্য।
মনে রাখবেন: আপনার একটু সচেতনতা ও সঠিক পরিকল্পনা যেকোনো জরুরি অবস্থায় আপনার এবং আপনার পরিবারের বড় ধরণের জটিলতা কমাতে সাহায্য করবে। সকল সিফেয়ারারের নিরাপদ সমুদ্র যাত্রা কামনা করছি।
Source: Bangladesh Merchant Marine Officers’ Association
01/04/2026
১ম শ্রেণির ড্রাইভারশীপ এর লিখিত পরীক্ষার ফলাফল
01/04/2026
#ডিজিশিপিংপরীক্ষাসংক্রান্তবিজ্ঞপ্তি
#ইউনিটেকআইটিজোন
#সেইলর্সটেলিভিশন
25/03/2026
📢 ডিইপিটিসি ভর্তি বিজ্ঞপ্তি (এপ্রিল-২০২৬) নারায়ণগঞ্জ
যারা আগামী মাসে ১ম, ২য়, ৩য় শ্রেণির মাস্টার ও ১ম, ২য়, ৩য় শ্রেণির ড্রাইভারশীপ কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তারা অতি সত্বর প্রয়োজনীয় কাগজ ইমেইল/হোয়াটসঅ্যাপ করুন বা যোগাযোগ করুন:
01601017770 (হোয়াটসঅ্যাপ) ২ বারের বেশি কল নয়.....
ইমেইল: [email protected]
==============================
🔷 অনলাইন আবেদনের জন্য যা প্রয়োজন বা ইমেইলে পাঠাতে হবে:
📌 ৩য় শ্রেণির মাস্টার/ড্রাইভার:
✅ ১ কপি ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা)।
✅ সাদা কাগজে স্বাক্ষর বা সাইন।
✅ ভোটার আইডি।
✅ স্কুল সার্টিফিকেট বা স্কুলের নাম।
✅ মোবাইল নম্বর (যে নম্বরটি সবসময় সচল থাকে)।
✅ কোম্পানীর প্যাড/চিঠি/প্রত্যয়নপত্র অথবা কোম্পানী, জাহাজের নাম এবং চাকুরীর মেয়াদকাল। যেমন: ০১-০২-২০২৩ হতে ২২-০৮-২০২৬ইং
✅ আইসিএন নম্বর যদি থাকে
==============================
📌 ১ম ও ২য় শ্রেণির মাস্টার/ড্রাইভার:
✅ ১ কপি ছবি (ব্যাকগ্রাউন্ড হালকা আকাশী বা সাদা)।
✅ সাদা কাগজে স্বাক্ষর বা সাইন।
✅ ভোটার আইডি।
✅ ৩য় বা ২য় শ্রেণির সার্টিফিকেট বা নম্বর।
✅ স্কুল সার্টিফিকেট বা স্কুলের নাম।
✅ মোবাইল নম্বর (যে নম্বরটি সবসময় সচল থাকে)।
✅ ডিপ্লোমাধারীদের জন্য ডিপ্লোমা সার্টিফিকেট।
✅কোম্পানীর প্যাড/চিঠি/প্রত্যয়নপত্র অথবা কোম্পানী, জাহাজের নাম এবং চাকুরীর মেয়াদকাল। যেমন: ০১-০২-২০২৩ হতে ২২-০৮-২০২৬ইং
✅ আইসিএন নম্বর যদি থাকে
==================================
আমাদের ফেসবুক গ্রুপের নাম:
ডিজি শিপিং ও ডিইপিটিসি ই তথ্য কেন্দ্র
ডিইপিটিসি ও ডিজি শিপিং ই তথ্য কেন্দ্র
==================================
🔷 আমাদের সেবা সমূহ:
ডিইপিটিসি ভর্তি ও সার্ভিস বুক আবেদন, ইনল্যান্ড মাস্টার/ড্রাইভার পরীক্ষার আবেদন, আইএমই, কর্ণফুলি ও পশু নদী পরীক্ষার আবেদন, বয়স বৃদ্ধির আবেদন, সার্টিফিকেট রিনিউ/নবায়ন আবেদন, ভোটার আইডি উত্তোলন ও অনলাইনের অন্যান্য কাজ করা হয়, কোম্পানীর চিঠি/প্রত্যয়নপত্র লেখা হয়, ফটোকপি (রঙ্গীন), ছবি থেকে ছবি, স্ক্যান, ইমেইল, কম্পোজ, কালার প্রিন্ট, লেমিনেটিং, খাতা-কলম ও অন্যান্য স্টেশনারী সামগ্রী পাওয়া যায়।
==============================
এখানে ডিইপিটিসির প্রস্তুতিমূলক কোর্স ও ইনল্যান্ড মাস্টার/ড্রাইভার/IME পরীক্ষার জন্য সহায়ক বিভিন্ন বই পাওয়া যায়:
#বই এর মূল্য জানতে এবং বই কুরিয়ারে নিতে কল করুন:
📲 ০১৬০১-০১৭৭৭০ (দু’বারের বেশি কল নয়)
প্রাপ্তিস্থান: ইউনিটেক আইটি জোন, মো: রাশেদুল ইসলাম (স্বত্ত্বাধিকারী)
ঠিকানা: ডিইপিটিসি সংলগ্ন/রূপালী ভূমি অফিসের বিপরীতে, হাবিবুর রহমান মার্কেট, বন্দর, নারায়ণগঞ্জ।
==============================
🔷 ইনল্যান্ড ড্রাইভারশীপ পরীক্ষার বই:
📕 ড্রাইভারশীপ পরীক্ষার জন্য সহায়ক বই: আলমগীর স্যার
📕 মেরিনার’স সাকসেস গাইড: মোয়াজ্জেম হোসেন স্যার
(ই.কে মোটর, ই.কে জেনারেল, ইলেক্ট্রিসিটি, ওরাল, গণিত এবং ফায়ার সেফটি)
📕 ছাত্রদের জন্য সহায়ক নোট (প্রশ্নোত্তরে মটর এন্ড জেনারেল): কে.এ ফজলুল হক খাঁন স্যার
📕 প্রশ্নোত্তরে ডিজেল ইঞ্জিন: জে.এন সরকার স্যার
📕 অভ্যন্তরীণ নৌযানের সকল শ্রেণীর ড্রাইভারশীপ পরীক্ষার বিগত ১০ বছরের প্রশ্নপত্রের আলোকে সহায়ক নোট বই: জগলুর রহমান স্যার
📕 জাহাজের আগুন (Marine Vessel Fire)-মো: আব্দুল মমিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃক প্রকাশিত
📕 বেসিক ইলেকট্রিসিটি-মো: রফিকুল ইসলাম
📕 প্রশ্নোত্তরে মেরিন ইঞ্জিন মটর ও জেনারেল (আবদুল হক)
📕 অন্তর্দহ ইঞ্জিন এবং আনুষঙ্গিক মেশিনসমূহ (আব্দুল বারী)
📕 মেরিন ডিজেল ইঞ্জিন (প্রকৌশলী মোঃ মহসীন আলী)
📕 প্রকৌশলী মো: মহসিন আলী স্যার এর মেরিন ডিজেল সিরিজ.......
✅ ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন প্রিন্সিপাল (১ম খন্ড)
✅ ফুয়েল ইনজেকশন সিষ্টেম (২য় খন্ড)
✅ ইঞ্জিন টেস্টিং ক্যালকুলেশন ইঞ্জিন ইনস্টলেশন এলাইনমেন্ট (৩য় খন্ড)
✅ মেরিন ডিজেল ইঞ্জিন ওভারহলিং (৪র্থ খন্ড)
✅ ডিজেল ইঞ্জিন অপারেশন এন্ড মেন্টেন্যান্স (৫ম)
✅ শিপ প্রপালশন সিস্টেম
📌 বি.দ্র: এছাড়াও বিভিন্ন বই ও নোট/শীট পাওয়া যায়।
==============================
🔷 ইনল্যান্ড মাস্টারশীপ ও কর্ণফুলী পরীক্ষার বই:
📕 নদী সারথি: মো: ওবায়দুল করিম খান স্যার
📕 নদী মিলন: সুমন সূত্রধর, সকল শ্রেণির মাস্টারশীপ, কর্ণফুলী ও পশুর নদী পরীক্ষার জন্য সহায়ক বই
📕 Easy Solution-সহজ সমাধান এবং প্রশ্ন ব্যাংক: জুয়েল পাটোয়ারী স্যার, প্রশিক্ষক (ডেক), ডিইপিটিসি নারায়ণগঞ্জ।
📕 কর্ণফুলী ও পশুর নদী: মো: ওবায়দুল করিম খান স্যার
📕 ১ম, ২য়, ৩য় শ্রেণির মাস্টারশীপ পরীক্ষার বিগত ৫ বছরের প্রশ্ন ও উত্তর (গাইড): মতিউর স্যার
📕 নিরাপদ নৌ চালনা: ক্যাপ্টেন মোহাম্মদ রিফাই চৌধুরী
📕 অভ্যন্তরীণ নৌ: দূর্ঘটনা প্রতিরোধ: আইন ও বিধি–মো: মুইনদ্দিন জুলফিকার স্যার
📕 আন্তর্জাতিক নৌ-দূর্ঘটনা প্রতিরোধ বিধিমালা ১৯৭২, সর্বশেষ সংস্করণ অনুযায়ী বাংলায় অনুবাদকৃত, সম্পূর্ন রঙ্গিন-মো: জামাল হোসেন স্যার
📕 Hand Note for Marine Student (Nautical)
📕 জাহাজের আগুন (Marine Vessel Fire)-মো: আব্দুল মমিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃক প্রকাশিত
📌 বি.দ্র: এছাড়াও বিভিন্ন বই ও নোট/শীট পাওয়া যায়।
==============================
🔷 IME/ইনল্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্স ও পরীক্ষার জন্য সহায়ক বই:
📕 প্রশ্নোত্তরে মেরিন ইঞ্জিন মটর ও জেনারেল (আবদুল হক)
📕 অন্তর্দহ ইঞ্জিন এবং আনুষঙ্গিক মেশিনসমূহ (আব্দুল বারী)
📕 মেরিন ডিজেল ইঞ্জিন (প্রকৌশলী মোঃ মহসীন আলী)
📕 বয়লার চালনা ও রক্ষণাবেক্ষণ শিক্ষা (মোঃ গুল্লুর রহমান শাহ)
📕 ইঞ্জিনিয়ারিং ড্রইং ফর মেরিন ইঞ্জিনিয়ার্স: ১১ (ইংলিশ ভার্সন)
Engineering Drawing for Marine Engineers: 11 (Thomas Reed Publications Ltd. London)
📕 মেরিনার’স সাকসেস গাইড: মোয়াজ্জেম হোসেন স্যার
(ই.কে মোটর, ই.কে জেনারেল, ইলেক্ট্রিসিটি, ওরাল, গণিত এবং ফায়ার সেফটি)
📕 ছাত্রদের জন্য সহায়ক নোট (প্রশ্নোত্তরে মটর এন্ড জেনারেল): কে.এ ফজলুল হক খাঁন স্যার
📕 প্রশ্নোত্তরে ডিজেল ইঞ্জিন: জে.এন সরকার স্যার
📕 প্রকৌশলী মো: মহসিন আলী স্যার এর মেরিন ডিজেল সিরিজ.......
✅ ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন প্রিন্সিপাল (১ম খন্ড)
✅ ফুয়েল ইনজেকশন সিষ্টেম (২য় খন্ড)
✅ ইঞ্জিন টেষ্টিং ক্যালকুলেশন ইঞ্জিন ইনষ্টলেশন এলাইনমেন্ট (৩য় খন্ড)
✅ মেরিন ডিজেল ইঞ্জিন ওভারহলিং (৪র্থ খন্ড)
✅ ডিজেল ইঞ্জিন অপারেশন এন্ড মেন্টেন্যান্স (৫ম)
✅ শিপ প্রপালশন সিস্টেম
📌 বি.দ্র: এছাড়াও বিভিন্ন বই ও নোট/শীট পাওয়া যায়।
📕 জরুরী ভিত্তিতে বই লাগলে কুরিয়ারে পাঠানো যাবে। 📕
==============================
☸️ আমাদের প্রতিষ্ঠান খোলা ও বন্ধের সময়সূচী ☸️
🔷 রবি থেকে বুধবার: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা
🔷 বৃহ:বার: সকাল ১০টা থেকে দুপুর ১টা
🔷 শুক্র ও শনিবার: বন্ধ
বি.দ্র: যারা দূর হতে আসবেন তারা অবশ্যই ফোন করে আসবেন।
📌 শুক্রবার ও প্রতিষ্ঠান চলাকালীন সময়ের বাহিরে কল না দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
==============================
✅ কল দেওয়ার সময় দুপুর সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা (বৃহঃ, শুক্র ও শনিবার ও সরকারী ছুটির দিন ব্যতিত)।
✅ নামাজের সময় দেখে কল করুন।
✅ নামাজের সময় প্রতিষ্ঠান বন্ধ থাকলে অনুগ্রহ পূর্বক অপেক্ষা করুন।
✅ নামাজের ৩০ মিনিট আগে ও ৩০ মিনিট পরে কল দেওয়া থেকে বিরত থাকুন।
==============================
#ইউনিটেকআইটিজোন
#ইউনিটেকআইটিজোন
09/12/2025
ইনল্যান্ড পরীক্ষার বাৎসরিক সময়সূচি-২০২৬
#ডিজিশিপিংপরীক্ষাসংক্রান্তবিজ্ঞপ্তি
#ইউনিটেকআইটিজোন
#সেইলর্সটিভি
#সেইলর্সটেলিভিশন
26/11/2025
⚓ MDB মেরিন অ্যাকাউন্ট: নাবিকদের জন্য বিশেষ আর্থিক সমাধান
মিডল্যান্ড ব্যাংক পিএলসি (Midland Bank PLC)-এর এই MDB মেরিন অ্যাকাউন্টটি হলো একটি বিশেষ বৈদেশিক মুদ্রা (FC) অ্যাকাউন্ট, যা শুধুমাত্র নাবিকদের (Mariners) জন্য তৈরি করা হয়েছে। এটি তাদের বিশেষ আর্থিক চাহিদা, যেমন: অনিয়মিত আয়ের চক্র, আন্তর্জাতিক লেনদেন এবং দূরবর্তী স্থান থেকে ব্যাঙ্কিংয়ের প্রয়োজন মেটাতে সাহায্য করে।
প্রধান সুবিধা ও বৈশিষ্ট্যসমূহ:
💳 আন্তর্জাতিক ব্যাঙ্কিং সমাধান:
একটি প্রিপেইড কার্ড বা আন্তর্জাতিক ক্রেডিট কার্ড (Co-Branded) সুবিধা প্রদান করা হয়।
কার্ডধারীর জন্য বছরে ২ বার আন্তর্জাতিক লাউঞ্জ ব্যবহারের সুবিধা (Priority Pass সহ) বিনামূল্যে দেওয়া হয়।
'মিডল্যান্ড অনলাইন'-এর মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে সহজেই টাকা পাঠানোর জন্য সুবিধাভোগী (Beneficiary) যুক্ত করার ব্যবস্থা রয়েছে।
📱 দূরবর্তী স্থান থেকে ব্যবহার (Remote Accessibility):
Midland Online অ্যাপ: এই অ্যাপ ব্যবহার করে যেকোনো স্থান থেকে অ্যাকাউন্টের ব্যবস্থাপনা, রিয়েল-টাইমে USD থেকে BDT-তে অর্থ রূপান্তর, ট্রান্সফার এবং বিল পেমেন্ট করা যায়।
গ্রাহক সহায়তা: নাবিকদের জন্য ডেডিকেটেড ২৪/৭ হেল্পলাইন সুবিধা রয়েছে।
💰 আর্থিক বৃদ্ধির সরঞ্জাম:
কাস্টমাইজড সেভিংস প্ল্যান (Fixed Deposit, Recurring Deposit) যা নাবিকদের আয়ের চক্রের সাথে মানানসই।
নাবিক এবং তাদের পরিবারের জন্য বীমা বিকল্প (ভ্রমণ, স্বাস্থ্য বা জীবন বীমা) এবং মিউচুয়াল ফান্ড বা বন্ডের মতো বিনিয়োগের সুযোগ।
✅ নমনীয় অ্যাকাউন্ট ব্যবস্থাপনা:
ভ্রমণে থাকার সময়ও সরাসরি বেতন, বোনাস এবং ভাতা জমা করার সুবিধা।
অ্যাকাউন্ট খোলার জন্য কোনো প্রাথমিক জমা (Initial Deposit) বা ন্যূনতম ব্যালেন্স (Minimum Balance) রাখার প্রয়োজন নেই।
🛡️ সুরক্ষা বৈশিষ্ট্য:
জালিয়াতি থেকে সুরক্ষার জন্য উন্নত নিরাপত্তা ব্যবস্থা।
কার্ড হারিয়ে গেলে বা চুরি হলে সাময়িকভাবে কার্ড লক/আনলক করার সুবিধা।