Shadharan Pathagar, সাধারণ পাঠাগার নারায়ণগঞ্জ

Shadharan Pathagar, সাধারণ পাঠাগার নারায়ণগঞ্জ

Share

প্রগতিশীল সাহিত্য-সংস্কৃতি ও জনকল্যাণমূলক সংগঠন Shadharan Pathagar Narayanganj is a renowned public library located in the heart of Narayanganj, Bangladesh.

Established in 1990, this library has played a vital role in promoting education, literacy, and a love for reading among the local community. Over the years, it has become a respected institution and a cultural hub for students, researchers, and book lovers alike. With a diverse collection of books, magazines, newspapers, and other educational materials, Shadharan Pathagar serves readers of all ag

26/03/2026

A nation grows stronger when its people read, learn, and think freely.
Happy Independence Day! 🇧🇩

Photos from Shadharan Pathagar, সাধারণ পাঠাগার নারায়ণগঞ্জ's post 17/03/2026

সাধারণ পাঠাগারের উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগে যুক্ত সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।

Photos from Shadharan Pathagar, সাধারণ পাঠাগার নারায়ণগঞ্জ's post 22/02/2026

২১ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে সাধারণ পাঠাগারের উদ্যোগে সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীদের অংশগ্রহণে ৫২’র ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জোনের কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মঈন আহসান, প্রতিষ্ঠাতা সদস্য জাহিদ হোসেন লাভলু, মনসুর রহমান বকুল ও রেসালউদ্দিন কেপটিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ কুতুবউদ্দিন শাহীন, সভাপতি, সাধারণ পাঠাগার, নারায়ণগঞ্জ।

Photos from Shadharan Pathagar, সাধারণ পাঠাগার নারায়ণগঞ্জ's post 18/02/2026

রমজান মোবারক 🌙
এই পবিত্র মাস আপনার জীবনে শান্তি, রহমত ও অগণিত বরকত বয়ে আনুক। 🤍

19/01/2026

জানুয়ারি ২২, ২০২৬!

18/01/2026

সাধারণ পাঠাগারের সম্মানিত সদস্যবৃন্দকে জানানো যাচ্ছে যে, আগামী ২২/০১/২০২৬ ইং (বৃহস্পতিবার) সাধারণ পাঠাগারের উদ্যোগে বার্ষিক আনন্দ ভ্রমণ আয়োজন করা হয়েছে।

📍 স্থান: ড্রিম হলিডে পার্ক, নরসিংদী
🏞 ভেন্যু: রিভার ভিউ
💳 চাঁদার পরিমাণ: জনপ্রতি ১০০০/- টাকা
📅 চাঁদা জমা দেওয়ার শেষ তারিখ: ১৯/০১/২০২৬ ইং (সোমবার)

⚠️ বি.দ্র.: আসন সংখ্যা সীমিত, তাই আগ্রহী সদস্যদের দ্রুত নাম নিবন্ধনের অনুরোধ করা যাচ্ছে।

📞 যোগাযোগ:
পাঠাগার কার্যালয়
বদরুল আলম বাদল – ০১৯১৫৮০২৩৯২
মনির হোসাইন – ০১৫৮১৮৭৪৯৫১
তানভীর আহমেদ রাজিব – ০১৭৭০২১১১০২

আপনাদের উপস্থিতিতে দিনটি হয়ে উঠুক আনন্দময় ও স্মরণীয় ✨
সাধারণ পাঠাগার, নারায়ণগঞ্জ

Photos from Shadharan Pathagar, সাধারণ পাঠাগার নারায়ণগঞ্জ's post 17/01/2026

জাতীয় রাজস্ব বোর্ডে অতিরিক্ত কর কমিশনার থেকে কর কমিশনার পদে পদোন্নতি অর্জন করায় মর্তুজা রানা সাহেবকে আন্তরিক অভিনন্দন জানাতে পাঠাগার পরিবার সরাসরি তার কাছে সৌজন্য সাক্ষাতে উপস্থিত হয়। এই আনন্দঘন মুহূর্তে পাঠাগার পরিবারের সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান।
তার মেধা, দক্ষতা, পরিশ্রম, সততা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবেই এই পদোন্নতি—এমনটাই বিশ্বাস পাঠাগার পরিবারের। নতুন দায়িত্বে তিনি আরও নিষ্ঠার সঙ্গে দেশ ও জাতির কল্যাণে কাজ করবেন এবং রাজস্ব ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সাক্ষাৎকালে মর্তুজা রানা সাহেবের প্রতি পাঠাগার পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও গর্বের অনুভূতি প্রকাশ করা হয় এবং তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

Photos from Shadharan Pathagar, সাধারণ পাঠাগার নারায়ণগঞ্জ's post 01/01/2026

"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য!"

এলাকার অসহায় এবং নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের একাংশ।

27/12/2025

"শোক সংবাদ"

আমাদের সকলের প্রিয় বড় ভাই, সাধারণ পাঠাগার, নারায়ণগঞ্জ-এর সিনিয়র সহ-সভাপতি
চৌধুরী মাহবুব রহমান স্বপন-এর প্রিয় আম্মা আজ ২৭ ডিসেম্বর ২০২৫ ইং, শনিবার সকাল ৬:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার তৌফিক দান করেন। আমিন।

মরহুমার জানাযা আজ বাদ যহুর, তল্লা বড় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
সকলের দোয়া কাম্য।

19/12/2025

"শরীফ ওসমান হাদী বাংলার আজাদী"

আমরা বাংলার আজাদীর জন্য অগ্রসেনা শরীফ ওসমান হাদী এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি!

এবং হত্যা কান্ডে জড়িত সকল অপরাধীদের অনতিবিলম্বে শাস্তি দাবি করছি।

আমরা আজাদী আন্দোলনের অগ্র সৈনিকদের পাশে আছি।

- সাধারণ পাঠাগার, নারায়ণগঞ্জ

16/12/2025

পাঠাগারের পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা।

Photos from Shadharan Pathagar, সাধারণ পাঠাগার নারায়ণগঞ্জ's post 18/11/2025

আসসালামু আলাইকুম
গত শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ইং, বাদ মাগরিব সাধারণ পাঠাগার কার্যালয়ে নিয়মিত মাসিক সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।

আলোচ্য বিষয়সমূহ:
১. বিজয় দিবস ২০২৫ উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতি পর্যালোচনা।
২. পাঠাগারের চলমান উন্নয়ন কাজের অগ্রগতির প্রতিবেদন আলোচনা।
৩. বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময়।

সভার সকল সদস্য যথাসময়ে উপস্থিত থেকে কার্যক্রমকে সফল করেছেন—এ জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Want your business to be the top-listed Government Service in Narayanganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Talla Rail-line
Narayanganj
1400

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00