09/09/2025
৭ সেপ্টেম্বর ২০২৫ রবিবার সুধীজন পাঠাগারের পক্ষ থেকে বন্দর মিরকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী প্রণোদনা উপহার প্রদান করা হয়েছে।
নিচে উল্লেখিত শিক্ষার্থীবৃন্দ।
01/04/2025
আমরা অত্যন্ত দুঃখ ও বেদনার সাথে জানাচ্ছি যে সুধীজন পাঠাগারের প্রাক্তন পরিচালক, ভাষা সৈনিক, সাংস্কৃতিক কর্মী, অস্থায়ী প্রথম শহীদ মিনার তৈরির একজন কারিগর সুফিয়া নেয়ামত উল্লাহ ৩১ মার্চ ঈদের দিন ইন্তেকাল করেছেন। পাঠাগারের বিভিন্ন কার্যক্রমে তার ভূমিকা ছিল অসামান্য।
ওনার শোকসন্তপ্ত পরিবারের প্রতি পাঠাগার পরিবারের পক্ষ থেকে রইল সমবেদনা।
03/02/2025
সুধীজন পাঠাগারের ৬০বছর পূর্তিতে পাঠাগার পরিবার ও পাঠকবৃন্দ।
27/10/2024
পাঠাগারের অকাল প্রয়াত একনিষ্ঠ কর্মী হোসেন জামালের স্মৃতিতে প্রবর্তিত “হোসেন জামাল স্মৃতি পুরস্কার” ও পাঠাগারের সুহৃয় বিশিষ্ট জনের অর্থায়নে প্রবর্তিত বৃত্তি প্রদান অনুষ্ঠান পাঠাগারের পাঠকক্ষে ২৬ অক্টোবর ২০২৪ শনিবার বিকেল ৪.৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের কিছু মুহুর্ত তুলে ধরা হলো:
11/03/2024
অদ্য ১১ মার্চ ২০২৪ সোমবার সকাল ১১.০০টায় বইপড়া প্রতিযোগিতা ও ভাষা দিবসের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের শুরুতে পাঠাগারের কর্মাধ্যক্ষ জনাব ইমতিয়াজ ফারুক মঈন পঠিত বইয়ের ওপর অংশগ্রহণকারীদের সাথে আলোচনা করেন। প্রায় চল্লিশ মিনিটের আলোচনা পর্বে সকল অংশকারী সংশ্লিষ্ট বইয়ের বিষয়বস্তু পর্যালোচনা করে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন। সংশ্লিষ্ট স্কুল সমূহের শিক্ষক প্রতিনিধিরাও আলোচনায় অংশগ্রহণ করেন। পাঠাগারের পরিচালক জনাব আল আমিন পুরস্কার হস্তান্তর করেন ও সমাপনী ভাষণ দেন। এছাড়াও প্রত্যেক অংশগ্রহণকারীদের প্রণোদনা হিসেবে বই উপহার দেয়া হয়।
ছবিতে অনুষ্ঠানমালা:
19/02/2024
সুধীজন পাঠাগার আয়োজিত মহান ভাষা দিবস ও রাষ্ট্রভাষা আন্দোলনের ওপর সাধারণ জ্ঞান প্রতিযোগিতা আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার পাঠাগারের পাঠ কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের কিছু মুহুর্ত তুলে ধরা হলোঃ
19/02/2024
সুধীজন পাঠাগারের নিয়মিত আয়োজন “স্কুলভিত্তিক বইপড়া প্রতিযোগিতা” ২০২৪ এর অংশ হিসেবে “আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের” ৬ষ্ঠ ও ৭ম শ্রেণি এবং ৮ম ও ৯ম শ্রেণির ছাত্র/ছাত্রীদের পঠিত বইয়ের উপর মূল্যায়ন পরীক্ষা ১৮ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার স্কুল কক্ষে অনুষ্ঠিত হয়। ক বিভাগে ছাত্র/ছাত্রীদের জন্য ছিল দুষ্টু ছেলের দল ও খ বিভাগে ছাত্র/ছাত্রীদের জন্য ছিল সুকুমার রায়ের ছোটদের সেরা গল্প।
19/02/2024
সুধীজন পাঠাগারের নিয়মিত আয়োজন “স্কুলভিত্তিক বইপড়া প্রতিযোগিতা” ২০২৪ এর অংশ হিসেবে “জেলা পুলিশ লাইনস স্কুলের” ৬ষ্ঠ ও ৭ম শ্রেণি এবং ৮ম ও ৯ম শ্রেণির ছাত্র/ছাত্রীদের পঠিত বইয়ের উপর মূল্যায়ন পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার স্কুল কক্ষে অনুষ্ঠিত হয়। ক বিভাগে ছাত্র/ছাত্রীদের জন্য ছিল উপেন্দ্রকিশোরের ছোটদের সেরা গল্প ও খ বিভাগে ছাত্র/ছাত্রীদের জন্য ছিল সাজেদুল করিমের ১২টি হাসির গল্প।
01/02/2024
সুধীজন পাঠাগারের নিয়মিত আয়োজন “স্কুলভিত্তিক বইপড়া প্রতিযোগিতা” ২০২৪ এর অংশ হিসেবে “পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের” ৬ষ্ঠ ও ৭ম শ্রেণি এবং ৮ম ও ৯ম শ্রেণির ছাত্র/ছাত্রীদের পঠিত বইয়ের উপর মূল্যায়ন পরীক্ষা ২৫ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার স্কুল কক্ষে অনুষ্ঠিত হয়।