Jamaat Narayanganj District
Welcome to Official page of Jamaat-e-Islami Narayanganj
The oldest and largest Islamic political party in Bangladesh.
নারায়ণগঞ্জে সরকারী দলের ছত্রছায়ায় চাঁদাবাজি, অপহরণ এবং কুরআন তালিমে হামলার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তি দাবী
------------------------------
গত ০৩ জুন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নে সরকারী দলের যুব সংগঠনের নেতা কর্মীদের চাঁদা দাবী ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, রূপগঞ্জে এক তরুণীকে অপহরণ এবং সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে মসজিদে সহীহ কুরআন শিক্ষার ক্লাসে হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবী জানিয়ে আজ ০৪ জুন বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান।
বিবৃতিতে তারা বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, সাতগ্রাম ইউনিয়নের ব্যবসায়ী সালাউদ্দীনের কাছে স্থানীয় যুবদল নেতা রিপন মিয়া ১২ লাখ টাকা দাবী করে। ঐ ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করেছে। যুবদলের পক্ষ হতে দায়সারা গোছের বহিস্কার নাটক করা হয়েছে কিন্তু অপরাধীর বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি। গ্রামের একজন সাধারণ ব্যবসায়ীর কাছে এমন বিপুল পরিমাণ চাঁদা দাবী এবং হামলার পরও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়ায় আমরা হতবাক।
বিবৃতিতে তারা আরো বলেন, সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ভৌমিকপাড়া গ্রামে গত ০২ জুন মসজিদে সহীহ কুরআন শিক্ষার ক্লাস চলাকালে, সেখানে স্থানীয় যুবদল ছাত্রদলের কতিপয় উচ্ছৃঙ্খল কর্মী মসজিদের গেট বন্ধ করে তাদের অবরুদ্ধ করে এবং তাদের ওপর হামলা চালায় পরবর্তীতে কুরআন শিক্ষারত মুসুল্লীদের ডাক চিৎকারে স্থানীয় গ্রামবাসী এসে তাদের উদ্ধার করে। এ সময় সরকারী দলের ক্যাডারদের হামলায় চার-পাঁচজন মুসুল্লী আহত হয়।
বিবৃতিতে আরো বলা হয়, গতকাল ০৩ জুন রূপগঞ্জের পূর্বাচল এলাকায় এক কিশোরীকে বখাটেরা অপহরণ করার মতো ঘৃণ্য ঘটনা ঘটেছে।
এ সব ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবী জানিয়ে বিবৃতিতে তারা বলেন, মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে একটি জেলার তিনটি উপজেলায় তিনটি বর্বর ঘটনা আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং সরকারী দলের ক্যাডারদের সন্ত্রাসী কার্যক্রম জনমনে যেমন আতংক, ভীতি ও সন্ত্রস্ত অবস্থা তৈরি করেছে একইভাবে দেশের বিরাজমান অবস্থা আমাদেরকে ভাবিয়ে তুলছে। জোরপূর্বক চাঁদা আদায়, দখল, হামলার অধিকাংশ ঘটনায় সরকারী দলের লোকদের সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ার পর তাদেরকে বহিস্কারের মাধ্যমে দায়িত্ব সমাপ্ত করার চেষ্টা করা হয়, কিন্তু তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় না। জামায়াত নেতৃবৃন্দ অবিলম্বে এ সব সন্ত্রাসী ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারী দল এবং প্রশাসনের প্রতি আহ্বান জানান।
03/06/2026
ডাকাত??
খুন, মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চাদাবাজির অভয়ারণ্য হয়ে উঠছে রূপগঞ্জ ; আমরা সব সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি
31/05/2026
ফতুল্লা পশ্চিম থানার ঈদ পূননর্মিলনী অনুষ্ঠিত
জনগণের ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে সরকার ব্যর্থ হয়েছে
- মুহাম্মদ হাফিজুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান বলেছেন, জনগণের ঈদ যাত্রাকে স্বস্তিদায়ক করতে সরকার ব্যর্থ হয়েছে। সড়ক, নদীপথ ও রেলপথে এবারের ঈদ যাত্রায় শতাধিক মানুষ নিহত হয়েছে। মানুষ ট্রেনের টিকেট কেটে নির্দিষ্ট বগিতে না ইঠতে পেরে হাহাকার করেছে কিন্তু সরকারী কর্তৃপক্ষের এ সমস্যা সমাধানে কোনো উদ্যোগ দেখা যায়নি।
আজ ৩১ মে রবিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফতুল্লা পশ্চিম থানার ব উদ্যাগে আয়োজিত ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
থানা আমীর মাওলানা নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার সহকারী সেক্রেটারী আবু সাঈদ মুন্না, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা সেক্রেটারী মাওলনা আশরাফুল ইসলাম ফরিদ, এডভোকেট মাসুদুর রহমান প্রমূখ।
প্রধান অথিতির বক্তব্যে হাফিজুর রহমান বলেন, একদিকে সরকারী দলের লোকেরা কুরবানীর হাট ও সড়কে চাঁদাবাজির মাধ্যমে জনগণের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে অপরদিকে দূর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে সড়ক দূর্ঘটনায় শতাধিক মানুষের প্রাণহানি ঈদ যাত্রাকে বিভিষিকাময় করে তুলেছে। জনগণের প্রতি সঠিক মমত্ববোধ এবং জনগণের কাছে জবাবদিহীতার অনুভুতির কারণেই এ সব সমস্যা সমাধানের চেয়ে বরং বৃদ্ধি পাচ্ছে।
তিনি সরকারী দলীয় ক্যাডার পরিচয়ে চাঁদাবাজি, দখল, টে-ারবাজি এবং নৈরাজী সৃষ্টির তীব্র নিন্দা জানিয়ে এ সব বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
মুঈদ ফাউন্ডেশন, ২৫৩/এ, মুক্তিনগর (নয়াআটি), সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
Narayanganj
