31/05/2026
আমরা বিশ্বাস করি, সুশিক্ষা ও উত্তম চরিত্রই একজন শিক্ষার্থীর প্রকৃত সম্পদ। তাই মারকাযুল উলুম আলইসলামিয়া মাদরাসা ইলমের পাশাপাশি তারবিয়াত ও নৈতিক শিক্ষার প্রতিও সমান গুরুত্ব দিয়ে থাকে।
🤲 আল্লাহ তাআলা আমাদের শিক্ষার্থী ও শিক্ষকদের দ্বীনের খেদমতের জন্য কবুল করুন এবং ইলমে নাফে‘ দান করুন। আমীন।
মারকাযুল উলুম আলইসলামিয়া মাদরাসা
ইলম • আদব • আখলাক
#মারকাযুল_উলুম_আলইসলামিয়া
#তালিম_ও_তারবিয়াহ
26/05/2026
দেশ প্রবাসে সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা🌙
দোয়া ও ভালোবাসা রইলো সকল শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য🌿
20/05/2026
মারকাযুল উলুম আলইসলামিয়া মাদরাসা কর্তৃক হুসনে সওত অনুষ্ঠানে আপনাকে দাওয়াত
15/05/2026
📢 গুরুত্বপূর্ণ ঘোষণা 📢
🌸 আখলাকে হাসানাহ (উত্তম চরিত্র) 🌸
আখলাকে হাসানাহ বলতে বোঝায়—
উত্তম চরিত্র, সুন্দর আচরণ, ভদ্রতা, নম্রতা ও শালীনতার মাধ্যমে জীবন পরিচালনা করা।
এর অন্তর্ভুক্ত হলোঃ
✅ বড়দের সম্মান করা
✅ ছোটদের স্নেহ করা
✅ সত্য কথা বলা
✅ নিয়ম-শৃঙ্খলা মেনে চলা
✅ সময়ের মূল্য দেওয়া
✅ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা
✅ শিক্ষক ও অভিভাবকের আদেশ মান্য করা
✅ মিথ্যা, ঝগড়া ও খারাপ সঙ্গ থেকে দূরে থাকা
✅ পরস্পরের প্রতি সহানুভূতিশীল হওয়া
✅ ইসলামী আদব-কায়দা মেনে চলা
✅ সালাম, ধৈর্য ও ভদ্র ভাষার অভ্যাস গড়ে তোলা
📖 শিক্ষার্থীদের নৈতিকতা, আদব-আখলাক ও উত্তম চরিত্র গঠনের লক্ষ্যে
“আখলাকে হাসানাহ” বিষয়টি এবার থেকে আমাদের পরীক্ষায় অন্যান্য বিষয়ের ন্যায় ১০০ নম্বরের পূর্ণাঙ্গ সাবজেক্ট হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই বিষয়ের মাধ্যমে শিক্ষার্থীদের চরিত্র, আচরণ, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও ইসলামী মূল্যবোধ মূল্যায়ন করা হবে।
✨ আমাদের লক্ষ্য শুধু ভালো ফলাফল নয়; বরং একজন আদর্শ, সুশৃঙ্খল ও দ্বীনদার মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলা।
11/05/2026
“যেখানে জ্ঞানের সাথে নৈতিকতার শিক্ষা দেওয়া হয়, সেখানেই তৈরি হয় ভবিষ্যতের নেতৃত্ব।”
06/05/2026
মমতার স্পর্শে গড়া শৈশবকে ফোনের নেশায় হারাতে দেবেন না।