26/03/2026
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়
পরিবেশ অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ জেলা কার্যালয়। পরিবেশ অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ জেলা কার্যালয় হলো নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর অফিস।
26/03/2026
26/03/2026
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৬ উদযাপন উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে বিজয়স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
10/03/2026
আজ ১০ মার্চ ২০২৬ পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে জনাব রীমা আক্তার পরিদর্শক পদে যোগদান করেন।
08/02/2026
17/11/2025
নারায়ণগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে তরুণদের অংশগ্রহনে খেলার মাঠ পরিস্কারকরণ, সচেতনতামূলক র্যা লি, চিত্রাংকন প্রতিযোগিতা, গ্রীণ ক্যাম্পেইনসহ বিভিন্ন কর্মশালা অনুষ্ঠিত :
আজ ১৭ নভেম্বর, ২০২৫ খ্রি: তারিখ সোমবার পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলায় দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে তরুণদের অংশগ্রহনে জিরো ওয়েষ্ট বিগ্রেড/স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে খেলার মাঠ পরিস্কারকরণ, সচেতনতামূলক র্যা লি, চিত্রাংকন প্রতিযোগিতা, গ্রীণ স্কুল ক্যাম্পেইনসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব এ, এইচ, এম রাসেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের অধ্যক্ষ সৈয়দ মনিরুজ্জামান (মুকুল)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান জনাব মো: হোসাইন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবেশ, অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ হুজ্জাতুল ইসলাম। এরপর একটি সচেতনতামূলক র্যা লি অনুষ্টিত হয় এবং গ্রীণ ক্যাম্পেইন স্কুল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলসহ আরও ৩টি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে শিশু কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া স্কুল শিক্ষার্থী/তরুণদের অংশগ্রহণে খেলার মাঠ পরিষ্কার করা হয় এবং সচেতনাতামূলক র্যা লি অনুষ্ঠিত হয়। র্যা লিতে স্কুলের শিক্ষকবৃন্দ, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
02/11/2025
দেশে শুষ্ক মৌসুম শুরু হয়েছে। শুষ্ক মৌসুমে দেশের বায়ুদূষণের তীব্রতা বৃদ্ধি পায়। এসময় জনসাধারণকে স্বাস্থ্য সুরক্ষামূলক নিম্নরূপ ব্যবস্থাদি গ্রহণের জন্য অনুরোধ করা হলো:
১. ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহার করুন;
২. শিশু, গর্ভবতী, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের দীর্ঘসময় বাইরে থাকা সীমিত করুন;
৩. সম্ভব হলে ঘরের ভিতরে এয়ার পিউরিফাইয়ার ব্যবহার করুন।
15/10/2025
অদ্য ১৫/১০/২০২৫ খ্রিঃ তারিখ বুধবার পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ইটভাটা মালিকদের সাথে বায়ুদূষণ রোধে মতবিনিময় সভা আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব এ, এইচ, এম রাসেদ। সভায় ইটভাটা মালিকদের অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
06/10/2025
গত ০৫/১০/২০২৫ তারিখে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানীর স্থিরচিত্র
25/08/2025
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয় কতৃক মোবাইল কোর্টের মাধ্যমে জব্দকৃত নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ও পলিথিন তৈরির কাঁচামাল নিলামে বিক্রয়ের জন্য উন্মুক্ত নিলাম বিজ্ঞপ্তি আজ দুটি দৈনিক পত্রিকায় (দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক যুগের চিন্তা) প্রকাশিত হয়েছে। পেপার কাটিং এর কপি।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Ma Amena Swopno Tower(3rd Floor), Lama Para(East Side Of Khan Shaheb Osman Ali Stadium), Fatullah
Narayanganj
1400
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |
