19/07/2026
জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from এনসিপি কাঞ্চন পৌরসভা, Political organisation, Narayanganj.
19/07/2026
জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ।
16/07/2026
আজকের এই দিনে বুক পেতে স্বৈরা*চারের বুলে*টের মুখোমুখি হয়েছিলেন বীর শহীদ আবু সাঈদ। দুই হাত প্রসারিত করে তাঁর অবিচল দাঁড়িয়ে থাকার সেই দৃশ্য সাহস, আত্মত্যাগ এবং গণঅধিকারের দাবির এক শক্তিশালী প্রতীক হয়ে আছে। সেই আত্মত্যাগের স্মৃতি আজও অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করে।
জুলাইয়ের আন্দোলনে শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ মুগ্ধসহ সকল শহীদ এবং আ*হত যো*দ্ধাদের আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয়-একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের জন্য মানুষের ত্যাগ কত গভীর হতে পারে।
নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল এমন একটি রাষ্ট্র, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, অন্যায় ও অবিচারের স্থান থাকবে না, চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতি পরিহার করা হবে এবং প্রতিটি নাগরিক সমান মর্যাদা ও অধিকার ভোগ করবে।
জুলাই আন্দোলনের পর জনগণের অন্যতম প্রধান প্রত্যাশা ছিল জুলাই সনদের বাস্তবায়ন। কারণ, এই সনদের মধ্য দিয়েই একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে।
আজও সেই প্রত্যাশা পূর্ণ বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। শহীদদের আত্ম*ত্যাগের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে জুলাই সনদের সংস্কার ও অঙ্গীকারগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তবেই জুলাই আন্দোলনের চেতনা এবং জনগণের আকাঙ্ক্ষার যথার্থ প্রতিফলন ঘটবে।
আজ জুলাই শহীদ দিবসে সকল শহীদ ও আহত যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সালাম। আল্লাহ তাআলা শহীদদের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং আহ*তদের দ্রুত সুস্থতা দান করুন। আমীন।
(এডমিন)
বগুড়ায় চাঁদাবাজদের কবলে নাসিরুদ্দিন পাটোয়ারী।
14/07/2026
সোনারগাঁওয়ে এনসিপির জুলাই পদযাত্রায় উপস্থিত ছিলেন Hasnat Abdullah Abdullah এমপি, আব্দুল্লাহ আল আমিন এমপি এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, জাতীয় যুবশক্তির সভাপতি Md Tarikul Islam সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাতসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ
কাঞ্চন বাজার কমিটির নির্বাচন ফ্রি,ফেয়ার এবং উৎসব মূখর যেন হয়। কোনো রকমের কার্চূপি, ভোট ডাকাতি ও স্বজন প্রীতি যাতে না হয়। এই আহ্বান আপনাদের প্রতি।
14/07/2026
কাঞ্চন পৌরসভার জলাবদ্ধতা ও অন্যান্য নাগরিক সমস্যা সমাধানের লক্ষ্যে কাঞ্চন এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা আজ কাঞ্চন পৌরসভায় এক সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় তারা পৌর এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা, অপরিষ্কার ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাটের বেহাল অবস্থা সহ বিভিন্ন জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
পৌর কর্তৃপক্ষ বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
কাঞ্চন পৌরসভার জলাবদ্ধতা ও অন্যান্য নাগরিক সমস্যা সমাধানের লক্ষ্যে কাঞ্চন এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা আজ কাঞ্চন পৌরসভায় এক সৌজন্য সাক্ষাৎ করেন।
ফার্মের মুরগীরা রাস্তায় নেমেছিল বলেই আপনি আজ শিক্ষামন্ত্রী।
সোনারগাঁওয়ে হাসনাত আব্দুল্লাহ।
ব্রেকিং...
হাইকোর্টের রায় বহাল, সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
এনসিপির সমাবেশ বোমা হামলা