21/02/2026
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে গ্রিন ইউনিভার্সিটির এবং গ্রিন সোশ্যাল সার্ভিস অ্যান্ড ব্লাড ডোনেশন ক্লাবের সকল সদস্যদেরপক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও গৌরবের আবহে স্মরণ করা হয় আমাদের ভাষা আন্দোলনের অমর বীর শহীদদের।
20/02/2026
একুশ মানে মাথা উঁচু করে দাঁড়ানো,
একুশ মানে নিজের ভাষায় বলার অধিকার।
শ্রদ্ধা ভাষা শহিদদের প্রতি — যাদের রক্তে লেখা আমাদের গর্বের ইতিহাস।🌸❤️
18/02/2026
🌙 রমজান মোবারক 🌙
অবশেষে আবারও ফিরে এলো সেই প্রতীক্ষিত মাস,মাহে রমজান। আত্মার গভীরে আলো জ্বালানোর, হৃদয়ের অন্ধকার দূর করার এবং স্রষ্টার সান্নিধ্যে নিজেকে সমর্পণ করার এক অপার সুযোগের সময়। এই মাস আমাদের শেখায় সংযমের সৌন্দর্য, ধৈর্যের মহিমা এবং দানের আনন্দ। ক্ষুধার্ত থাকার মধ্যে আমরা উপলব্ধি করি অভাবগ্রস্ত মানুষের বেদনা, আর সেই উপলব্ধিই আমাদের মানবতার পথে এগিয়ে যাওয়ার সাহস জোগায়।
সোশ্যাল সার্ভিসেস অ্যান্ড ব্লাড ডোনেশন ক্লাব (জিইউবি)-এর পক্ষ থেকে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের জানাই অন্তরের গভীরতা থেকে পবিত্র রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ।
রমজান কেবল ইবাদতের মাস নয়, এটি ভালোবাসা ও মানবসেবারও মাস। একটি সহায়তার হাত, একটি রক্তদানের সিদ্ধান্ত, একটি সহমর্মিতার স্পর্শ হয়তো কারো জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে। আসুন, আমরা নিজেদের শুদ্ধ করি, অন্তরকে বিনম্র করি এবং মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকারে আরও দৃঢ় হই।
হে পরম দয়ালু আল্লাহ, আপনি আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং আমাদের জীবনকে আপনার সন্তুষ্টির পথে পরিচালিত করুন। আমাদেরকে এমন মানুষ হিসেবে কবুল করুন, যারা আপনার বান্দাদের কল্যাণে নিজেদের নিবেদিত রাখে। অসুস্থদের আরোগ্য দিন, দুঃখীদের মনে শান্তি দিন এবং আমাদের সকলের ঘরে রহমত ও বরকত নাজিল করুন। আমিন।
রমজানের প্রতিটি দিন আমাদের আত্মাকে আলোকিত করুক, প্রতিটি দোয়া কবুল হোক, আর প্রতিটি সৎকর্ম আমাদের জন্য নাজাতের পথ খুলে দিক।
রমজান মোবারক।
গ্রীন সোশ্যাল সার্ভিসেস অ্যান্ড ব্লাড ডোনেশন ক্লাব।
03/02/2026
বিসমিল্লাহির রহমানির রাহিম।
সদ্য নবাগত শিক্ষার্থীদের পদচারণায় প্রাণবন্ত গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ক্যাম্পাসে ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে Green Social Services and Blood Donation Club–এর উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হলো Free Health Check-up Campaign and Members and Donors Recruitment Programme।
দিনব্যাপী এই আয়োজনে নবাগত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে এক মানবিক ও সচেতনতামূলক পরিবেশ সৃষ্টি হয়। কর্মসূচির আওতায় বিনামূল্যে ব্লাড গ্রুপ পরীক্ষা, ডায়াবেটিস টেস্ট, রক্তচাপ ও ওজন পরিমাপ, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি নতুন সদস্য ও স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগ্রহ কার্যক্রমও পরিচালিত হয়।
এই আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রার, ডিরেক্টর অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স এবং আমাদের ক্লাবের সম্মানিত মডারেটর। তাঁদের মূল্যবান উপস্থিতি, উৎসাহব্যঞ্জক বক্তব্য ও দিকনির্দেশনা পুরো কর্মসূচিকে আরও অর্থবহ করে তোলে।
ক্লাবের প্রতিটি সদস্যের নিষ্ঠা, দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই কার্যক্রম একটি সুন্দর ও সফল আয়োজন হিসেবে সম্পন্ন হয়। আমরা বিশ্বাস করি, এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা, যারা এই মহৎ কার্যক্রমকে সফল করতে পাশে ছিলেন।
Green Social Services and Blood Donation Club
Green University of Bangladesh
02/02/2026
-Social Services and Blood Donation Club-এর ওরিয়েন্টেশন বুথ কার্যক্রম চলমান,,
13/01/2026
“আপনার দেওয়া এক ব্যাগ রক্ত কারো পুরো জীবনের আশা হয়ে উঠতে পারে।
রক্তদান এমন একটি মহৎ কাজ, যা আপনাকে সুস্থ রাখে এবং অন্যকে নতুন জীবন দেয়।
আজ আপনি দিচ্ছেন, কাল হয়তো আপনারই প্রিয় কারো জন্য সেই রক্ত প্রয়োজন হবে।
আসুন, মানবতার টানে এগিয়ে আসি—নিয়মিত রক্তদান করি, জীবন বাঁচাই।"
12/01/2026
Happy Birthdayইরফান আহমাদ আমর 🎉🎂
Wishing you a wonderful day filled with joy and good memories. Hope this year brings you growth, success, and plenty of reasons to smile.
10/01/2026
Happy Birthday, Imran 🎉🎂
Wishing you a wonderful day filled with joy and good memories. Hope this year brings you growth, success, and plenty of reasons to smile.
31/12/2025
আমাদের শুরু যেন কারো শেষ না হয় । পুরোনো বছর শেষ মানেই নতুন বছরের সূচনা। এই নতুন বছরের সূচনা যেন কারো জীবনে অভিশাপ হয়ে না ওঠে..
23/12/2025
Happy Birthday,Mugdha Islam 🎉🎂
Wishing you a wonderful day filled with joy and good memories. Hope this year brings you growth, success, and plenty of reasons to smile.
19/12/2025
বিসমিল্লাহির রাহমানির রাহিম
শোক সংবাদ
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমাদের প্রিয় ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। তার মৃত্যুতে Social Services & Blood Donation Club,GUB পরিবার গভীরভাবে শোকাহত।
আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।
— Social Services & Blood Donation Club,GUB Family