Desher Jonno Koro Deshke Valovasho দেশের জন্য করো দেশকে ভালোবাসো

Desher Jonno Koro Deshke Valovasho দেশের জন্য করো দেশকে ভালোবাসো

Share

একটাই লক্ষ আমারদের বা উক্তি যেটাই বলি?

07/08/2024

I request all Teachers, Scholars, Professors and highly educated and skilled professionals to form their own group of political parties with some charismatic personalities. So that in due time, when the election comes you guys are ready to fight the former parties. With the students, us and if you guys can reach the masses then a new qualified face will come in power who is educated, ethical and morally strong. I hope my dream comes true.

18/08/2023

কেউ যদি তার নিজের কোটি টাকা খরচ করে ভোটে নির্বাচিত হয় সেকি দুর্নীতি মুক্ত থাকবে, নাকি সে যে কঠোর পরিশ্রম ও সল্প খরচে বিজয় হয়?

কমেন্টে জানান আর আমাদের পেজটি লাইক শেয়ার দিয়ে অন্যদের দেখতে সহায়তা করুন দেশেকে ভালোবাসুন।💕

15/12/2021

১৬ই ডিসেম্বর,
মহান বিজয় দিবস।
বাঙালিদের অস্তিত্ব, গৌরবের দিন।
অনেক নিপীড়নের শিকল ভেঙে একটি জাতির স্বাধীন হওয়ার দিন।
লাখো শহীদের রক্তে অর্জিত একটি জাতির মুক্তির দিন।

তবে এই দিনটি যেন শুধুমাত্র দিবস উদযাপন এ থেমে না থাকে। স্বাধীনতার চেতনা সবার মাঝে যেন জেগে উঠে। আসুন আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালবাসি। "দেশের জন্য কিছু করবো" এই শিক্ষাই যেন আমরা পাই। শুধু ফেসবুক স্ট্যাটাস এ থেমে না থাকুক বাঙালির প্রেম।

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীনতার সুফল ভোগ করছি, পেয়েছি লাল সবুজের পতাকা। সে সকল মুক্তিযোদ্ধা ও বীর শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা
দোয়া ও ভালোবাসা।🖤

Desher Jonno Koro Deshke Valovasho দেশের জন্য করো দেশকে ভালোবাসো

11/09/2021
30/08/2021

আজ এক বন্ধুকে বললাম যে, তুমি যদি মন্ত্রি হও তাহলে কোন মন্ত্রী হবা? বলে খাদ্যমন্ত্রী হবে আমি বললাম যদি হও তাহলে তোমার প্রথম পদক্ষেপ কি হবে? বল্লো যে সবাইকে বিরিয়ানি খাওয়াবে।🤣 আমি হাসতে হাসতে বললাম যে, তোমারে দিয়া কাজ হবেনা😆

পড়ে বুঝিয়ে বললাম যে খাদ্য মন্ত্রীর দায়িত্ব সম্পর্কে যে, প্রথম পদক্ষেপ গুলো হবে এরকম, সকল পণ্যে ভেজাল মুক্ত করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, কৃষকের ন্যায্য প্রাপ্য দেয়া এবং কৃষকের কাছ থেকে সরাসরি পাইকারি দোকানে পৌঁছে দেওয়া, এর ভিতরে কোন দালাল চক্র জড়িত হলে তাদের কঠিন শাস্তি দেওয়া। কৃষি খাতে আরও উন্নতি করা, ইত্যাদি ইত্যাদি 😅

এখন যদি দেশের গুরুত্বপূর্ণ স্থানে আমার ওই বন্ধুর মত হয় তাহলে দেশের কি অবস্থা হতো।🤣🤣🤣
বিশেষ দ্রষ্টব্যঃ যদি যোগ্য লোকেরা যোগ্য স্থান পেত তাহলে দেশ আরও আগিয়ে যেতো।😇

Desher Jonno Koro Deshke Valovasho দেশের জন্য করো দেশকে ভালোবাসো

24/08/2021

কেমন হতো যদি শহরের মুল রাস্তার মধ্যে ড্রেনের লাইন ১০ফুট প্রশস্ত রাস্তার নিচ দিয়ে সেখানেই প্রবেশ করেও তা মেরামত করা যেতো, গ্যাস লাইন, বৈদ্যুতিক লাইন , ওয়াসার লাইন,টেলিফোন লাইন ও ইন্টারনেট লাইন।

সবগুলো তাদের নির্দিষ্ট রোড ম্যাপ অনুযায়ী ১০০ বছরেরও বেশি গ্যারান্টি দিয়ে করা হতো, এখনকার মতো বার বার খনন না করে,🤓 তাদের প্রতিটি লাইনে মেরামতের জন্য নির্দিষ্ট চ্যানেল বক্স থাকবে যাতে সেগুলো মেরামত করা যায়, তারপর রাস্তার পিচ ঢালাই করা হতো , তাহলে বারবার খনন করার খরচ থেকে সরকারি খরচ থেকে অধিকাংশই বেঁচে যেত।😇

আর অল্প বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে বন্যা হতো না।
এবং মেরামত করার ক্ষেত্রে চ্যানেল বসানোর জন্য বারবার খনন করা হতনা কারন সবগুলোই পৃথক আলাদা লাইন।

আমি শুধু আমার ভাবনার কোথাগুলো বললাম এর থেকে আরো বেটার কিছু থাকতে পারে। এবং সেটাই করা হলে দেশ আরও আগিয়ে যেত।🇧🇩

Desher Jonno Koro Deshke Valovasho দেশের জন্য করো দেশকে ভালোবাসো

22/08/2021

এরকম হলে কেমন হতো🤔, যদি আমাদের শিক্ষাব্যবস্থায় যার যেটা ভালো লাগে সেই বিষয় নিয়ে পড়তে পারতো সেটাও যদি হাতে কলমে এর পাশাপাশি বাস্তবিক ধারণা দিয়ে বোঝানো হতো ও অভিজ্ঞ করে তুলতো।

এবং সকল ইউনিভার্সিটি থেকে পাস করার মান মূল্যায়ন এক হতো, এটা ভেবে দেখার কি কার সময় আছে কি কারো?

আমাদের শিক্ষাব্যবস্থাকে কিছুটা পরিবর্তন আনা গেলেই অনেক বেকারত্ব দূর হতো।বাসায় বসেই অনেক উদ্যোক্তা তৈরি হতো।😇

আমি শুধু আমাদের সার্বিক সমস্যার একটি আপনাদের মাঝে তুলে ধরলাম। এরকম ভাবনা চিন্তা আমাকে সবার কাছ থেকে একটু আলাদা করে তোলে 🤓

Desher Jonno Koro Deshke Valovasho দেশের জন্য করো দেশকে ভালোবাসো

22/08/2021

এরকম হলে কেমন হতো🤔, যদি আমাদের শিক্ষাব্যবস্থায় যার যেটা ভালো লাগে সেই বিষয় নিয়ে পড়তে পারতো সেটাও যদি হাতে কলমে এর পাশাপাশি বাস্তবিক ধারণা দিয়ে বোঝানো হতো ও অভিজ্ঞ করে তুলতো। এবং সকল ইউনিভার্সিটি থেকে পাস করার মান মূল্যায়ন এক হতো, এটা ভাবে দেখার কি কার সময় আছে কি? আমাদের শিক্ষাব্যবস্থাকে কিছুটা পরিবর্তন আনা গেলেই অনেক বেকারত্ব দূর হতো।বাসায় বসেই অনেক উদ্যোক্তা তৈরি হতো।😇
Desher Jonno Koro Deshke Valovasho দেশের জন্য করো দেশকে ভালোবাসো

21/08/2021

এক অপ্রত্যাশিত আকাঙ্ক্ষা পূরণ হওয়ার হাতছানি বার বার আমকে মনে করিয়ে দেয় , যে সেই সময় আসছে,,, আমি চেয়ে আছি সুধু ওই সময়ের অপেক্ষায় ইনশাআল্লাহ।😇✊
Desher Jonno Koro Deshke Valovasho দেশের জন্য করো দেশকে ভালোবাসো

07/02/2021

সমাজে দরিদ্র এবং অসহায় মানুষের সেবা করুন। প্রয়োজনে নিজের রক্তের গ্রুপ জেনে নিন। যেকোনো বিপদের সময় প্রয়োজন হতে পারে। পরিবার ও সমাজের যেকোনো উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করুন। আশেপাশের অনুষ্ঠানে নিজেকে সম্পৃক্ত করে সবার সহযোগিতা কামনা করুন। সর্বদা সমাজ ও দেশের মঙ্গল হওয়ার মতো কাজ করুন। কোনো রকম হট্টগোল এবং অন্যায়মূলক কাজ থেকে বিরত থাকুন।
গুণগুলো অভ্যাসের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করুন। আপনার ব্যক্তিত্বকে একধাপ এগিয়ে নিন। আপনি হোন সবার কাছে প্রিয়। সবার অনুকরণীয় ব্যক্তিত্ববান আদর্শ মানুষ হয়ে উঠুন।

05/02/2021

ভালো লিডার হতে কী করা উচিত
সবক্ষেত্রেই প্রত্যেকে একজন ভালো লিডার হওয়ার চেষ্টা করেন। তার ওপর অর্পিত দায়িত্ব পালন ও কর্মীদের কাছ থেকে যথাযথভাবে কাজ আদায় করে নিতে নানাবিধ কৌশল অবলম্বন করেন। কিন্তু একজন ভালো লিডার হতে কৌশলের পাশাপাশি অনেক গুণাবলীও অর্জন করতে হয়। কর্মক্ষেত্রে যার ব্যাপক প্রভাব রয়েছে।কর্মীদের সঙ্গে কথা এবং কাজে আন্তরিক হওয়া উচিত। মুখের ভাষার দ্বারা মানুষ আহত হয়, তাই শব্দ নির্বাচনে সতর্ক থাকা উচিত। সবসময় সব কথাই যে খুব চিন্তা করে বলতে হবে এমন নয়, কিন্তু মনে রাখতে হবে- অনেক সময় অনেক খেয়ালী মন্তব্য অথবা হাসি কেউ কেউ অন্যভাবেও নিতে পারেন। আপনি বিশৃঙ্খলা মেনে নিবেন না, তার জন্য যে-ই দায়ী হোক না কেন। সবার কাছ থেকে আপনি কেমন ব্যবহার আশা করেন তার একটি নমুনা তৈরি করবেন। এছাড়া একটি আনুষ্ঠানিক অভিযোগ পদ্ধতির ব্যবস্থা করা উচিত যাতে সবাই নির্ভয়ে অভিযোগের কথা বলতে পারেন।আপনার উচিৎ সবাইকে বলতে দেয়া। টেবিলের এক প্রান্তে বসে শুধু আপনি কথা বলবেন আর অন্যরা মাথা দোলাবে এমন ভাবা ঠিক নয়। অনেক সময় প্রতিষ্ঠানে অনেক বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে এবং আপনি নিজেই তার সমাধান করার চেষ্টা করেন এবং আপনার সিদ্ধান্ত কর্মীদের উপর চাপিয়ে দেন। হয়তো অনেক কর্মী আপনার সিদ্ধান্ত সহজভাবে নেন না ফলে সিদ্ধান্তটি বাস্তবে রূপ নেয় না। আপনি চাইলেই আপনার কর্মীদের সাথে সমস্যাটি ভাগাভাগি করে নিতে পারতেন এবং একটি সুনির্দিষ্ট সমাধানে আসতে পারতেন। এতে যদি সমস্যার সমাধান নাও হতো তাতে আফসোস করার মত কিছু থাকতো না বরং আপনার দায়িত্ব, যাতে সবাই বুঝতে পারে যে প্রতিষ্ঠানের আলোচনা সভায় সবার কথা বলার সুযোগ আছে। প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগের উন্নতির সাথে জড়িত ঐ বিভাগের সকলের সম্মিলিত প্রচেষ্টা। লক্ষ্য রাখতে হবে গুটিকয়েকের পরিশ্রমের মাধ্যমে নয় বরং সকলের অংশগ্রহণের মাধ্যমে উন্নতি নিশ্চিত হয়েছে।চেষ্টা করুন একজন কর্মীর ভবিষ্যৎ পরিকল্পনা জানতে এবং সেই লক্ষ্যে তাকে প্রস্তুত করুন। দেখবেন আপনি একজন ভালো কর্মী তৈরি করেছেন এবং যিনি ভবিষ্যতে আপনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমরা অবশ্য মনে করি, ‘কর্মী তৈরি করে লাভ কি? প্রশিক্ষণ পাওয়ার পর তারা অন্য প্রতিষ্ঠানে চলে যাবে।’ প্রশ্ন হচ্ছে, দোষটা কি কর্মীর? নাকি আপনার? একজন কর্মী একজন ভালো লিডার ছেড়ে কখনই অন্য কোন প্রতিষ্ঠানে যাওয়ার কথা নয়। এবার প্রশ্ন করুন নিজেকে, আপনি ভালো লিডার কিনা?

Want your business to be the top-listed Government Service in Narayanganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


24/A, Chasara, Narayangonj
Narayanganj
1421