ISCA Rupgonj

ISCA   Rupgonj

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ISCA Rupgonj, Political organisation, Narayanganj.

30/01/2024

বিদ্যমান শিক্ষা, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট নিরসনে ইসলাম-ই একমাত্র সমাধান।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানা শাখার "থানা সম্মেলন ২০২৪"

০৮ ফেব্রুয়ারী`২৪, বৃহস্পতিবার, বেলা ২ টা
বাইতুল হাবীব মাদ্রাসা মিলনায়তন, গোলাকান্দাইল,রূপগঞ্জ, নাঃগঞ্জ।

সফলতা কামনা করছি।

12/01/2024

মাটি, মানুষ ও মানচিত্রের পাহারাদার
সত্য, সুন্দর, স্বচ্ছতা, শুদ্ধতা ও শুভ্রতার কাফেলা
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর- কেন্দ্রীয় সম্মেলন-২০২৪

এবারের প্রতিপাদ্য : বিদ্যমান শিক্ষা, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট নিরসনে ইসলাম-ই একমাত্র সমাধান।

Photos from ISCA   Rupgonj's post 02/01/2024

চলমান শিক্ষা কারিকুলাম বাতিলের দাবীতে ০১ জানুয়ারি'২৪ সোমবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার আওতাধীন রূপগঞ্জ থানার উদ্যোগে উপজেলা পরিষদ, উপজেলা শিক্ষা অফিসার ও সরকারি মুড়াপাড়া পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক কে স্মারকলিপি প্রদান করা হয়।

উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আলী, রূপগঞ্জ থানার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রমজান আলী ও প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহমান সজিব।

Photos from ISCA   Rupgonj's post 02/01/2024

চলমান বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিলের দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজ ১লা জানুয়ারি'২৪ সোমবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলাধীন রূপগঞ্জ থানার উদ্যোগে সরকারী মুড়াপাড়া মডেল পাইলট হাই স্কুল সংলগ্ন সড়কে মানববন্ধন কর্মসূচি পালন হয়।

11/07/2023

অসুস্থ জেলা সভাপতির শয্যাপাশে ছাত্র আন্দোলন রূপগঞ্জ থানা।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ আব্দুল হান্নান অসুস্থ হয়ে আজ ৩ দিন যাবৎ আল-কারীম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

১১ জুলাই ২০২৩ খ্রি. মঙ্গলবার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার সভাপতি সাইফুল ইসলাম এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাকে দেখতে হাসপাতালে ছুটে আসেন এবং জেলা সভাপতির অসুস্থতার সার্বিক খোঁজ খবর নেন ও সুস্থতার জন্য দোয়া করেন।

প্রতিনিধি দলে আরো ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার সাধারণ সম্পাদক মুহাম্মাদ রমজান আলী ও মুড়াপাড়া ইউনিয়নের সভাপতি মুহাম্মাদ সাগর।

13/06/2023

রূপগঞ্জ থানার সভাপতি, মুহাম্মাদ সাইফুল ইসলাম ভাই এর দাদীর ইন্তেকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার শোক প্রকাশ।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার সভাপতি , মুহাম্মাদ সাইফুল ইসলাম ভাইয়ের দাদী আজ ১৩ ই জুন ৯ ঘটিকায় ইন্তেকাল করেন। তার ইন্তেকালে শোক প্রকাশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানা । তিনি দীর্ঘ দিন অসুস্থ ছিলেন, হঠাৎ অসুস্থতা প্রখর হলে তাকে গতকাল কুমিল্লা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৪ ঘন্টা ট্রিটমেন্ট এর পর ফিরিয়ে ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠিয়ে দেয় কর্তব্যরত ডাক্তারগণ ৷ সেখানে রাত ১ টার সময় রাখেনি। এরপর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট, ঢাকাতে নিয়ে যাওয়া হয়। এর পর আজ সকাল ৯ টায় তিনি মহান আল্লাহ তা'য়ালার ডাকে সারা দিয়ে পরলোক গমন করেন “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন”।

এক যৌথ শোক বার্তায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার সহ সভাপতি মুহাম্মাদ মুরসালীন হাসান ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ রমজান আলী বলেন, ICAB রূপগঞ্জ থানার সভাপতির দাদীর ইন্তেকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানা পরিবার গভীরভাবে শোকাহত। নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বার্তা প্রেরক
মুহাম্মাদ যোবায়ের আহমদ আনসারী
তথ্য-গবেষনা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
রূপগঞ্জ থানা
01306455342

Photos from ISCA   Rupgonj's post 03/06/2022

#এসো_হে_নবীন_কায়েম_করি_দ্বীন
#কেন্দ্র_ঘোষিত_দাওয়াতী_মাসের_৩য়_দিন
#রূপগঞ্জ_থানা_নারায়ণগঞ্জ_জেলা

★দাওয়াতি কার্যক্রম-৩

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার আওতাধীন রূপগঞ্জ থানার সভাপতি মুহাম্মাদ আলী এর নেতৃত্বে মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই এর মাহফিলে আগত ছাত্রদের নিয়ে দাওয়াতী সভা, সদস্য সংগ্রহ স্টলে সদস্য সংগ্রহ, স্টিকার বিতরণ, পরিচিতি বিতরণ ও লিফলেট বিতরণ করা হয়।

এতে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার সহ সভাপতি মুহাম্মাদ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রমজান আলী, স্কুল সম্পাদক মিরাজ হোসেন।

Photos from ISCA   Rupgonj's post 24/05/2022

গতকাল ২৩/৫/২২ জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রূপগঞ্জ থানার উদ্যোগে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার সভাপতি মুহাম্মাদ আলী

23/05/2022

জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ রূপগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মাওলানা আল আমিন সাইফীকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

Photos from ISCA   Rupgonj's post 23/05/2022

আলহামদুলিল্লাহ

#কেন্দ্র_ঘোষিত_সপ্তাহিক
#দাওয়াতী_দিন_সোমবার

আজ ২৩ মে ২০২২ রোজ সোমবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার আওতাধীন রূপগঞ্জ থানার ভোলাব ইউনিয়ন এর ছাত্রদের নিয়ে দাওয়াতী সভা, পরিচিতি বিতরণ ও সদস্য সংগ্রহ করা হয়।

এতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার সভাপতি মুহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক মুরসালীন হাসান ও সাংগঠনিক সম্পাদক রমজান আলী।

03/05/2022

প্রিয় রুপগঞ্জবাসীকে
পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা
ঈদ মোবারক

Want your business to be the top-listed Government Service in Narayanganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Narayanganj