বাংলাদেশ ছাত্র ফেডারেশন - নারায়ণগঞ্জ জেলা

বাংলাদেশ ছাত্র ফেডারেশন - নারায়ণগঞ্জ জেলা

Share

শিক্ষা - সাম্য - সংগ্রাম - প্রগতি

শিক্ষা - সাম্য - সংগ্রাম - প্রগতী

এই মূলনীতি সামনে রেখে ২০০৭ সালে নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশন যাত্রা শুরু করে। সবার জন্য মানবিক, বিজ্ঞানভিত্তিক ও একমুখি শিক্ষার লক্ষে কাজ করছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের সকল শিক্ষা আন্দোলনের প্রথম সারিতে থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছে ছাত্র ফেডারেশন।

22/05/2026

আমার বোন ধর্ষন হয়,
প্রশাসন নিরব রয়!

Photos from বাংলাদেশ ছাত্র ফেডারেশন - নারায়ণগঞ্জ জেলা's post 21/05/2026

আজ ২০ মে বৃহস্পতিবার চাষাড়া বিজয় স্তম্ভে রামিসা সহ সকল ধর্ষন পরবর্তী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ছাত্র ফেডারেশন তোলারাম কলেজ শাখার মানববন্ধন ও রোড-শো অনুষ্ঠিত হয়

জেলা কমিটির সহ সভাপতি তাইরান আবাবিল রোজা তার বক্তব্যে বলেন, আজ পর্যন্ত যতগুলো ধর্ষণ ও ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার কোনোটিরই বিচার মেলেনি কারণ আমাদের দেশে আইনের ফাঁকফোকরে অপরাধী তার জবানবন্দি দেওয়ার পরেও আইনি অধিকারের যুক্তি দেখিয়ে জামিনে বের হয়ে যায় ফলে যারা ধর্ষণ করে কিংবা ধর্ষণের পরে হত্যা করে তাদের ভেতরে কোনো রুপ ভয় কাজ করে না কারণ তারা জানে কোনো রুপ বিচার হবে না তাই সবার আগে সংশোধন করতে হবে সেই আইন গুলো যেই আইন গুলো এই রাষ্ট্রে ধর্ষকের জন্ম দেয়।

সদস্য সচিব মুন্নি আক্তার প্রত্যাশা বলেন, বাংলাদেশে দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষণ ও হত্যাকাণ্ডের মতো অপরাধ ক্রমাগত বাড়ছে, যার ফলে সাধারণ মানুষ আইনের প্রতি আস্থা হারিয়েছে। এই পরিস্থিতি উত্তরণে প্রতিটি ঘটনার দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করে বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে।

আহ্বায়ক রাইসা ইসলাম তার বক্তব্যে বলেন,
গতকালের রামিসা হত্যাকাণ্ড বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতির ভয়াবহ রুপ! এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়! এটি আমাদের সমাজে গেঁথে বসা বিচারহীনতার সংস্কৃতির আরেকটি ভয়াবহ বহিঃপ্রকাশ
আমরা দেখেছি, একের পর এক হত্যাকাণ্ড, নির্যাতন, নিপীড়নের ঘটনা ঘটে—কিন্তু বিচার হয় না হলেও তা হয় অসম্পূর্ণ। অপরাধীরা জানে—এই দেশে অপরাধ করে পার পাওয়া যায়। আর সেই বিশ্বাসই তাদের আরও হিংস্র করে তোলে।
আজ আমরা শুধু রামিসার জন্য নয়—প্রতিটি নির্যাতিত, প্রতিটি হারিয়ে যাওয়া জীবনের জন্য দাঁড়িয়েছি। আমরা বলতে চাই, এই বিচারহীনতার চক্র ভাঙতেই হবে।
রাষ্ট্রের কাছে আমাদের পরিষ্কার দাবি— দ্রুত, স্বচ্ছ এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।
অপরাধীদের রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিক পরিচয় নয়—অপরাধটাই যেন বিচার নির্ধারণ করে।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন তোলারাম কলেজ শাখার আহ্বায়ক রাইসা ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সিয়াম সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি তাইরান আবাবিল রোজা, কলেজ শাখার সদস্য সচিব প্রত্যাশা, সদস্য আবু তালহা, সিদ্ধিরগঞ্জ শাখার আহ্বায়ক শাহীন মৃধা, নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য সচিব তাহমিদ আনোয়ার আরও উপস্থিত ছিলেন জেলার সহ সাধারণ সম্পাদক মৌমিতা নূর, নারায়ণগঞ্জ কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক শেখ সাদী ও অপূর্ব রায়।

18/05/2026

সারা দেশে মাজারে সংগঠিত হামলা-হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ছাত্রনেতা সাইদুর রহমান।

Photos from বাংলাদেশ ছাত্র ফেডারেশন - নারায়ণগঞ্জ জেলা's post 17/05/2026

দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ৩ সংগঠনের

আজ বেলা ১২টায় নারায়ণগঞ্জ কলেজ গেটে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, জাতীয়তাবাদী ছাত্রদল এবং জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ৪ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী ছাত্রদল নারায়ণগঞ্জ কলেজ শাখার সভাপতি আলিমুল সিফাতের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার আহবায়ক মৌমিতা আক্তার।

সংগঠনগুলোর দাবিগুলো হলো-

১) নিঃশর্ত হাফ পাস নিশ্চিত করতে হবে।
২) কলেজের আশেপাশের হকার সমস্যা দূরীকরণের পাশাপাশি ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
৩) ক্যাম্পাসের সামনে ট্রাফিক পুলিশ/যানজট নিরসনকর্মী নিয়োগ দিতে হবে।
৪) কলেজের পাশের বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তরের উদ্যোগ নিতে হবে।

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা আক্তার বলেন, আমরা ঐক্যর বার্তাবহনকারী। ছাত্রদের নিশর্ত হাফপাসের চাওয়া অযৌক্তিক কিছু না বরং এটি আমাদের ন্যায্য অধিকার। এবং এতোদিন ছাত্ররা হাফপাসের নামে ২৫ টাকার বদলে ৩০ টাকা দিয়েছে। পরবর্তীতে অযৌক্তিকভাবে ভাড়া বৃদ্ধি পেলে ছাত্রদের ভাড়াও ৩৫ টাকা করে ফেলা হয়েছে যা সম্পুর্ণ জুলুম। এই অযৌক্তিক ভাড়া নেওয়া বন্ধ করতে হবে এবং সপ্তাহে ৭ দিন নিশর্ত হাফপাস নিশ্চিত করতে হবে। নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে। কলেজের পাশে বাসস্ট্যান্ড, অবৈধ দোকান ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে শিক্ষার্থীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। আমরা আজকের সমাবেশ থেকে স্পষ্টভাবে বলতে চাই, অবিলম্বে এই ৪ দফা দাবিতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এগুলো কোনো অনুরোধ নয় এগুলো শিক্ষার্থীদের ন্যায্য অধিকার। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে আমরা শান্তিপূর্ণ কিন্তু আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

12/05/2026

হামে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা ও হাসপাতালে হাম কর্ণার নিশ্চিত কর

08/05/2026

সরকারি তোলারাম কলেজের নবীন বরনে বক্তব্য রাখছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন কলেজ শাখার আহ্বায়ক ছাত্রনেতা রাইসা ইসলাম।

08/05/2026

সরকারি তোলারাম কলেজের নবীন বরনে বক্তব্য রাখছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ছাত্রনেতা সাইদুর রহমান।

07/05/2026

বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার ও শিক্ষার্থীদের হাফ পাস ২৫ টাকার দাবিতে জেলা প্রশাসকের কাছে ছাত্র ফেডারেশনের স্মারকলিপি

আজ ০৭ মে ২০২৬ বৃহস্পতিবার ​ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসের বর্ধিত ভাড়া প্রত্যাহার এবং শিক্ষার্থীদের জন্য শর্তহীন হাফ পাসের (অর্ধেক ভাড়া) দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা

​স্মারকলিপিতে ছাত্র ফেডারেশন থেকে বলা হয় যে, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কোনো যৌক্তিক কারণ ছাড়াই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা ভাড়া বৃদ্ধি করা হয়েছে, যা সাধারণ মানুষের ওপর চরম জুলুম। এছাড়া ২০২৪ সালের অক্টোবর মাসে শিক্ষার্থীদের সপ্তাহে ৭ দিন সার্বক্ষনিক হাফপাস নেওয়ার সিদ্ধান্ত হলেও পরিবহন মালিকরা তা কার্যকর করছে না।

​স্মারকলিপিতে উত্থাপিত প্রধান দাবিসমূহ হলো:
১.​অবিলম্বে বর্ধিত ৫ টাকা ভাড়া প্রত্যাহার করে পূর্বের ভাড়া পুনর্বহাল করতে হবে।
২.​শিক্ষার্থীদের জন্য ঢাকা-নারায়ণগঞ্জ রুটে হাফ ভাড়া সর্বোচ্চ ২৫ টাকা নির্ধারণ করতে হবে।
৩.​সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা কোনো প্রকার শর্ত ছাড়াই পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করতে হবে।
৪.​সরকারি সিদ্ধান্ত ছাড়া অতিরিক্ত ভাড়া আদায়কারী পরিবহনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।

​স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সাইদুর রহমান বলেন, "নারায়ণগঞ্জ একটি শ্রমজীবী অধ্যুষিত এলাকা। কোনো প্রকার আলোচনা বা বিআরটিএ-র নির্দেশনা ছাড়া মালিকপক্ষের একক সিদ্ধান্তে ভাড়া বৃদ্ধি আমরা মেনে নেব না। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে, অন্যথায় আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।
​সংগঠনের নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুততম সময়ের মধ্যে দাবিগুলো মেনে নেওয়া না হয়, তবে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ছাত্র-জনতাকে সাথে নিয়ে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।

06/05/2026

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাসের ভাড়া প্রত্যাহার ও শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া ২৫ টাকা করার দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে জেলা প্রশাসক বরাবর
স্মারকলিপি প্রদান-

তারিখ:- ০৭ মে ২০২৬
সময়:-বেলা ১০ টা
স্থান:-জেলা প্রশাসকের কার্যালয়

06/05/2026


‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটির পুনর্গঠন।

‎আজ বুধবার (৬ মে) বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখার পুনর্গঠন সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সৃজয় শাহা।

‎সভায় নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে মৌমিতা আক্তার এবং সদস্য সচিব হিসেবে তাহমিদ আনোয়ারকে মনোনীত করা হয়।

‎নবনির্বাচিত আহ্বায়ক মৌমিতা আক্তার বলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন সবসময় শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করে এবং শিক্ষার্থীদের স্বার্থই তাদের একমাত্র অগ্রাধিকার। তিনি উল্লেখ করেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে অযৌক্তিকভাবে ৫ টাকা ভাড়া বৃদ্ধি করা হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হাফ পাস সঠিকভাবে কার্যকর করা হচ্ছে না। সপ্তাহে ৭ দিনের পরিবর্তে ৫ দিন হাফ ভাড়া কার্যকর রাখা হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। আগে ৫০ টাকা ভাড়ায় শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া ছিল ৩০ টাকা, কিন্তু বর্তমানে ৫৫ টাকা ভাড়ায় শিক্ষার্থীদের কাছ থেকে ৩৫ টাকা নেওয়া হচ্ছে, যা নির্ধারিত ২৮ টাকার চেয়ে বেশি।
‎তিনি এ পরিস্থিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ভাড়া বৃদ্ধি প্রত্যাহার এবং সপ্তাহে ৭ দিন হাফ পাস কার্যকর করার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে কলেজের জন্য বাস চালু করার দাবি জানান এবং একটি নিরাপদ, সুস্থ ও গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

‎সদস্য সচিব তাহমিদ আনোয়ার বলেন, শিক্ষার্থীদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা তাদের রাজনৈতিক অঙ্গীকার। তিনি উল্লেখ করেন নারায়ণগঞ্জ কলেজের পাশের ২ নম্বর গেইট বাস টার্মিনালের কারণে শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি ও নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে বাস টার্মিনাল থাকা দায়িত্বহীনতার পরিচয় এমন মন্তব্য করে তিনি অবিলম্বে টার্মিনালটি অপসারণের দাবি জানান।
‎এছাড়াও তিনি কলেজের আশপাশে অবৈধ দোকান উচ্ছেদ, সিরাজউদ্দৌলা সড়কের জরুরি মেরামত এবং কলেজে ক্যান্টিন চালুর দাবি জানান।

‎সভায় নেতৃবৃন্দ একটি শিক্ষাবান্ধব নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে তাদের আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

‎নতুন কমিটি:
‎১)আহ্বায়ক :মৌমিতা আক্তার
‎২)যুগ্ম আহ্বায়ক:অপূর্ব রায়
‎৩)যুগ্ম আহ্বায়ক:শেখ সাদি
‎৪)সদস্যসচিব:তাহমিদ আনোয়ার
‎৫)যুগ্ম সদস্যসচিব:মুয়াজ সাফাত
‎৬)সদস্য:ফাতেমা আক্তার সুরভী
‎৭)সদস্য:শিফা
‎৮)সদস্য:আব্দুল আহাদ
‎৯)কার্যকারি সদস্য: শান্ত চক্রবর্তী

Want your business to be the top-listed Government Service in Narayanganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


189, President Road, Chasara
Narayanganj
1400