Bangladesh National Cadet Corps-Govt.Tolaram College Platoon.

Bangladesh National Cadet Corps-Govt.Tolaram College Platoon.

Share

This is the Official page of Govt Tolaram College BNCC Contingent, Narayanganj.

Bangladesh National cadet Corps (BNCC) is a Tri-
Services Organisation comprising the Army, Navy
and Air Force.

Photos from Bangladesh National Cadet Corps-Govt.Tolaram College Platoon.'s post 14/04/2026

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা। শুভ নববর্ষ
নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুত্থান'
বৈশাখী শোভাযাত্রা-১৪৩৩
সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ
এর বৈশাখী শোভাযাত্রা ।

Photos from Bangladesh National Cadet Corps-Govt.Tolaram College Platoon.'s post 13/04/2026

নারায়ণগঞ্জ নগরীর প্রধান সড়ক বিবি রোডে হকার/ অবৈধ দখলদার/অননুমোদিত পার্কিংয়ের কারণে ফুটপাত চলাচলের অনুপযোগী এবং রাস্তায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ বিষয়ে মাননীয় জাতীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৫; প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন; জেলা প্রশাসক, পুলিশ সুপার, অধিনায়ক র‍্যাব-১১ এর উপস্থিতিতে ০৫ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের সভায় জনস্বার্থে আগামী ১৩ এপ্রিল ২০২৬ তারিখে বিবি রোডে হকার/অবৈধ দখলদার/ অননুমোদিত পার্কিংয়ের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৩ এপ্রিল ২০২৬ রোজ সোমবার জনাব আবুল কালাম, মাননীয় এমপি, নারায়ণগঞ্জ- ৫ এবং এ্যাডভোকেট মো: সাখাওয়াত হোসেন খান, মাননীয় প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক বিবি রোডে হকার/অবৈধ দখলদার/ অননুমোদিত পার্কিংয়ের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। একই সাথে জেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, জেলা পুলিশ, র‍্যাব-১১, আনসার, বিএনসিসি, স্কাউটস, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এ উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করেন এবং আজকের অভিযানে সরকারি তোলারাম কলেজ বিএনসিসি প্লাটুন এর ক্যাডেট ইনচার্জ মোঃছিয়াম এর নেতৃত্বে ১০ জন ক্যাডেট উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করেন

Photos from Bangladesh National Cadet Corps-Govt.Tolaram College Platoon.'s post 05/04/2026

Knowledge, Discipline, & the Volunteers💝🇧🇩

31/03/2026

যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ-শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

প্রেস রিলিজ

ঢাকা, সোমবার, ৩০ মার্চ, ২০২৬: আজ শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন এমপির সাথে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনসিসির প্রতিনিধিদলের সাথে "Youth Workforce Development: National Transformation through BNCC" বিষয়ে আলোচনা হয়।

সভায় দেশের যুবসমাজকে দক্ষ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে বিএনসিসির কার্যক্রম সম্প্রসারণ, প্রশিক্ষণ কাঠামো উন্নয়ন এবং জাতীয় উন্নয়নে তাদের সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। পাশাপাশি সংগঠনটির বিদ্যমান কার্যক্রমের বিশ্লেষণ, সম্ভাবনা ও চ্যালেঞ্জসমূহও আলোচনায় আসে।

সভায় শিক্ষামন্ত্রী বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ, দেশপ্রেম ও নৈতিকতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, বিএনসিসি ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়া । মন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় বিএনসিসির কার্যক্রম অন্তর্ভুক্ত করার বিষয় নিয়ে আলোচনা করেন এবং পাইলট প্রকল্প হিসেবে কয়েকটি উপজেলায় বিএনসিসির কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দেন। তিনি বলেন, সফল বাস্তবায়নের মাধ্যমে এই মডেল সারাদেশে সম্প্রসারণ করা হবে।

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেন, "বিএনসিসি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (TVET) নিয়ে কাজ করছে, যা আমাদের প্রধানমন্ত্রীর ভিশন। এই ভিশন বাস্তবায়নে আমাদের যৌথভাবে কাজ করতে হবে।"

সভায় বিএনসিসির প্রতিনিধিরা সংগঠনের অবকাঠামো, প্রশিক্ষণ ব্যয়, জনবল বৃদ্ধি এবং উপজেলা পর্যায়ে সম্প্রসারণ সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। তারা জানান, স্বল্প ব্যয়ে বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ব্যবহার করে দেশব্যাপী কার্যক্রম বিস্তারের সুযোগ রয়েছে।

সভায় শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং বলেন, "যুবসমাজই আমাদের দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণের মাধ্যমে আমরা একটি শক্তিশালী, আত্মনির্ভরশীল ও শৃঙ্খলাবদ্ধ জাতি গড়ে তুলতে পারি।"

স্বাক্ষরিত

খালিদ মাহমুদ

জনসংযোগ কর্মকর্তা

27/03/2026

The Almighty has blessed us with a great news✨, that one of the most passionate cadet of GTC platoon as well as a very bright student of Govt. Tolaram College College, Cadet corporal, SIAM RAHMAN SOURAV.

Cadet Number: 22020004 has been selected in
Integrated Marine Officer Cadet Admission Test 2024,
Result 78th, Academy awarded: Bangladesh Marine Academy, Chittagong (Nautical Science),
Integrated Marine Officer Cadet Admission Test 2025, Result 205th, Academy awarded: Bangladesh Marine Academy, Rangpur (Nautical science).

May the Almighty let him fulfill all his desires and help him to reach the pinnacle of success.
Congratulations our Ex cadet corporal Siam Rahman Sourav.!❣️

Muhammad Siam Rahman 💝

- Bangladesh National Cadet Corps-Govt.Tolaram College Platoon.

Photos from Bangladesh National Cadet Corps-Govt.Tolaram College Platoon.'s post 27/03/2026

বিজয় উল্লাসে সরকারি তোলারাম কলেজ বিএনসিসি প্লাটুন: মহান স্বাধীনতা দিবস ২০২৬ 🇧🇩

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজে বীরত্বপূর্ণ অংশগ্রহণ করেছে সরকারি তোলারাম কলেজ বিএনসিসি প্লাটুন। শৃঙ্খল মুক্তি আর দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের ক্যাডেটরা তাদের সুশৃঙ্খল মার্চ-পাস্ট ও নৈপুণ্য প্রদর্শন করেছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমাদের প্লাটুনের সালাম গ্রহণ করেছেন নারায়ণগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির মহোদয়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্যারেড গ্রাউন্ডে অসামান্য দক্ষতা ও শৃঙ্খলার সাথে দায়িত্ব পালন করেছেন আমাদের ক্যাডেটরা:

🎖️ প্লাটুন কমান্ডার: ক্যাডেট সার্জেন্ট আহসান হাবিব হৃদয় (Cadet Sergeant Ahsan Habib Ridoy)।
🚩 ফ্ল্যাগ বিয়ারার (পতাকা বহনকারী): ল্যান্স কর্পোরাল মো. সোহরাফ (Lcpl Md. Sohraf)।
পাইলট: কর্পোরাল মো. মোজাহিদ (Cpl Md. Mozahid) ও কর্পোরাল মো. ইমরান (Cpl Md. Emran)।

কলেজের মান এবং বিএনসিসি-র গৌরব অক্ষুণ্ণ রাখায় অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় ও প্লাটুন কমান্ডার (পিইউও) সকল ক্যাডেটকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

সকলকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের রক্তিম শুভেচ্ছা!

26/03/2026

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও ন্যাশনাল প্যারেড ২০২৬ উপলক্ষে সরকারি তোলারাম কলেজ বিএনিসসি প্লাটুন থেকে
▪ ক্যাডেট সার্জেন্ট
মোঃ ছিয়াম
অংশগ্রহণ করে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সরকারি তোলারাম কলেজ বিএনসিসির পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

26/03/2026

স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠানে বিএনসিসি কন্টিনজেন্ট ।

21/02/2026

মাতৃভাষা দিবসে বিজিবি'র কমান্ডো সাজে ক্ষুদে সৈনিক,।

Photos from Bangladesh National Cadet Corps-Govt.Tolaram College Platoon.'s post 16/01/2026

সেনাবাহিনী প্রধান কর্তৃক বিএনসিসির বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং-২০২৫/২৬ এর সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন।

ঢাকা, ১৪ জানুয়ারি ২০২৬ (বুধবার) সাভারের বাইপাইলস্থ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের ট্রেনিং একাডেমিতে বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং-২০২৫/২৬ এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন করেন, এবং পরিদর্শন শেষে গার্ড অব অনার প্রদান করা হয় এ সময় গার্ড অব অনার প্রদান কালে ফাস্ট গার্ড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সরকারি তোলারাম কলেজ বিএনসিসি প্লাটুন এর চৌকস ক্যাডেট সার্জেন্ট মোঃছিয়াম।

16/01/2026

Sweat save blood!

Want your business to be the top-listed Government Service in Narayanganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Govt. Tolaram College
Narayanganj
1420