Sonargaon Museum

Sonargaon Museum

Share

A well known traditional folk art & crafts museum of Bangladesh

প্রাচীন গৌরবময় ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের লীলাভূমি বাংলাদেশ। সোনারগাঁও বাংলার ইতিহাসের এক গৌরবোজ্জ্বল প্রাচীন জনপদ। প্রায় তিনশত বছর সোনারগাঁও প্রাচীন বাংলার রাজধানী ছিল। ঐতিহাসিক সোনারগাঁয়ে অতীত স্মৃতিকে সামনে রেখেই শিল্পাচার্য জয়নুল আবেদিনের আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় গৌরবদীপ্ত প্রতিষ্ঠান বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন যা সোনারগাঁও জাদুঘর নামেও পরিচিত। বাংলাদেশের ঐতিহ্যবাহী লোক ও

29/05/2026
Photos from Sonargaon Museum's post 25/05/2026

আজ 'বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন'-এর চলমান উন্নয়ন প্রকল্প সরজমিনে পরিদর্শন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। পরিদর্শন কালে তিনি প্রকল্প এলাকার সামগ্রিক কাজ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কাজের অগ্রগতি নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন।

পরিদর্শন শেষে মাননীয় প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার গঠনের পর সোনারগাঁওয়ে এটি তাঁর প্রথম সফর। এখানে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে প্রত্নতত্ত্ব বিভাগ, আধুনিক জাদুঘর ও লাইব্রেরিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোর উন্নয়নকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে সোনারগাঁওকে দেশী-বিদেশী পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার মহাপরিকল্পনা রয়েছে সরকারের। মূলত নতুন প্রজন্মের কাছে আমাদের লোকজ সংস্কৃতি ও গৌরবময় ইতিহাস সফলভাবে তুলে ধরাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

এ সময় প্রতিমন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁওয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আসিফ আল জিনাত, অতিরিক্ত পুলিশ সুপার জনাব দীপংকর ঘোষ, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব গোলাম সারোয়ার, প্রকল্প পরিচালক জনাব পরিমল চন্দ্র বসু এবং ফাউন্ডেশনের উপপরিচালক জনাব সাখাওয়াত হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

25/05/2026

পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষ্যে সরকারি ছুটি থাকা সত্ত্বেও দর্শনার্থীদের পরিদর্শনের সুবিধার্থে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁও জাদুঘর) নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

ঈদের দিন (২৮ মে ২০২৬, বৃহস্পতিবার): দুপুর ১২:০০ টা থেকে বিকাল ৬.০০ টা।

ঈদের ২য়, ৩য় ও ৪র্থ দিন (২৯ মে থেকে ৩১ মে ২০২৬): সকাল ১০:০০ টা থেকে বিকাল ৬.০০ টা।

ঈদের ছুটিতে পরিবার ও প্রিয়জনদের নিয়ে দেশের ঐতিহ্য ও লোকসংস্কৃতির নান্দনিক রূপ উপভোগ করতে সকলকে জানাই সাদর আমন্ত্রণ।

Photos from Sonargaon Museum's post 13/05/2026

On May 10, 2026, we were privileged to host a high-level delegation from the Sri Lankan Military at the Bangladesh Folk Art and Crafts Foundation.

This visit highlights the enduring friendship and growing cultural ties between Bangladesh and Sri Lanka. The delegates were mesmerized by our traditional folk art and the foundation's dedication to preserving our roots.

The visitors also extended their heartfelt thanks for the extraordinary hospitality provided by our team, reflecting the spirit of brotherhood that defines our bilateral relationship.

29/04/2026

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১ মে ২০২৬ খ্রি. (শুক্রবার) ‘মহান মে দিবস’ উপলক্ষ্যে সোনারগাঁও জাদুঘর দর্শনার্থীদের পরিদর্শনের জন্য বন্ধ থাকবে।

🗓️ বন্ধ থাকবে: ১ মে ২০২৬ খ্রি. (শুক্রবার)

✅ পুনরায় খুলবে: ২ মে ২০২৬ খ্রি. (শনিবার) থেকে যথারীতি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

28/04/2026

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শনের সময়সূচি:

✅ পরিদর্শন সময়: সকাল ১০:৩০ টা — বিকাল ৫:৩০ টা (প্রতিদিন)
✅ সাপ্তাহিক ছুটি: বর্তমানে কোনো সাপ্তাহিক ছুটি নেই

সপ্তাহের যেকোনো দিন সপরিবারে ঘুরে যেতে পারেন ঐতিহ্যের এই আঙিনায়।

Photos from Sonargaon Museum's post 14/04/2026

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে ‘বৈশাখী মেলা ১৪৩৩’ এর বর্ণাঢ্য উদ্বোধন

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে আজ বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে সপ্তাহব্যাপী 'বৈশাখী মেলা ১৪৩৩’। উৎসবমুখর পরিবেশে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে জনাব আজহারুল ইসলাম মান্নান বলেন, বৈশাখী মেলা আমাদের বাঙালির আবহমান সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মকে আমাদের শিকড়ের সাথে পরিচয় করিয়ে দিতে এবং দেশীয় লোকজ শিল্পের প্রসারে এই মেলার গুরুত্ব অপরিসীম।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে প্রধান অতিথি মেলার ঐতিহ্যবাহী ‘হালখাতা’ উদ্বোধন করেন এবং মেলায় অংশগ্রহণকারী কারুশিল্পীদের বিভিন্ন স্টল পরিদর্শন করে তাঁদের খোঁজখবর নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব আসিফ আল জিনাত,উপজেলা নির্বাহী অফিসার, সোনারগাঁও। জনাব মো: মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক, সোনারগাঁও উপজেলা বিএনপি। জনাব মোহাম্মদ তৌফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি), সোনারগাঁও।জনাব মো: মহিবুল্লাহ,অফিসার ইনচার্জ, সোনারগাঁও থানা।জনাব এ কে এম মাহবুবুল আলম,পুলিশ পরিদর্শক (ইনচার্জ), ট্যুরিস্ট পুলিশ, নারায়ণগঞ্জ জোন। হাজী মো: শাহজাহান মেম্বার,সভাপতি, সোনারগাঁও পৌরসভা বিএনপি। কাজী নজরুল ইসলাম টিটু, সিনিয়র সহ-সভাপতি, সোনারগাঁও উপজেলা বিএনপি।জনাব মো: মোতালেব কমিশনার, সাধারণ সম্পাদক, সোনারগাঁও পৌরসভা বিএনপি।

বক্তারা বাঙালি সংস্কৃতির ঐতিহ্য রক্ষায় ফাউন্ডেশনের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান এবং কারুশিল্পীদের উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টিতে সরকারি-বেসরকারি সহযোগিতার ওপর জোর দেন।

উল্লেখ্য যে, এবারের মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কারুশিল্পীরা তাঁদের হাতের তৈরি ঐতিহ্যবাহী কারুপণ্য প্রদর্শন ও বিক্রয় করছেন। দর্শনার্থীরা উপভোগ করতে পারছেন নাগরদোলা, বায়স্কোপ, হারিয়ে যাওয়া গ্রামীণ খেলা ও স্বাদ নিতে পারছেন বাহারি লোকজ খাবারের।

উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী মধু ও কিবরিয়ার বৈশাখের গান দর্শনার্থীদের মুগ্ধ করে।মেলা প্রাঙ্গণে লোকজ বাদ্যযন্ত্রের মূর্ছনা এবং দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি উৎসবকে প্রাণবন্ত করে তুলেছে। মেলা চলবে ২০ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

Photos from Sonargaon Museum's post 12/04/2026

বাঙালির চিরন্তন লোকজ সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবের আমেজকে সমুন্নত রাখতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁও জাদুঘর) প্রাঙ্গণে আগামী ১-৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ (১৪-২০ এপ্রিল ২০২৬ খ্রি.) পর্যন্ত সপ্তাহব্যাপী বর্ণাঢ্য 'বৈশাখী মেলা ১৪৩৩' অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রধান আকর্ষণসমূহ: দেশের বিভিন্ন প্রান্তের কারুশিল্পীদের তৈরি লোকজ পণ্যের প্রদর্শনী ও বিক্রয়।
• ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
• নাগরদোলা, পুতুলনাচসহ গ্রামীণ মেলার চিরাচরিত বিনোদন।

লোকজ সংস্কৃতির এই মহোৎসবে নিমন্ত্রণ সবাইকে।

12/04/2026

শুভ নববর্ষ ও বৈশাখী মেলার আমন্ত্রণ

পহেলা বৈশাখ মানেই বাঙালির প্রাণের উৎসব। লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের নান্দনিক রূপকে সবার মাঝে ছড়িয়ে দিতে সোনারগাঁওয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজন করছে সপ্তাহব্যাপী 'বৈশাখী মেলা ১৪৩৩'।

📅 মেলার সময়সীমা: ১-৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ (১৪-২০ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ)
📍 স্থান: বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণ, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।

উদ্বোধনী অনুষ্ঠানের সূচি (১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার):
সকাল ১১:৩০ মি.- বৈশাখী শোভাযাত্রা
দুপুর ১২:০০ মি.- বৈশাখী মেলার শুভ উদ্বোধন
দুপুর ০১:০০ মি.- সাংস্কৃতিক অনুষ্ঠান

লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের টানে চলে আসুন সপরিবারে। মাটির সোঁদা গন্ধে আর কারুশিল্পের সমাহারে বরণ করে নিন নতুন বছরকে!

Want your business to be the top-listed Government Service in Narayanganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Sonargaon
Narayanganj

Opening Hours

Monday 09:00 - 05:00
Tuesday 09:00 - 05:00
Wednesday 09:00 - 05:00
Friday 09:00 - 05:00
Saturday 09:00 - 05:00
Sunday 09:00 - 05:00