26/12/2025
অভিনন্দন
মো: আরাফাত
প্রজন্ম মেধাবিকাশ একাডেমির চত্বর থেকে বেড়ে ওঠা এস.এস.সি -২০২২ ব্যাচের মেধাবী শিক্ষার্থী আরাফাত।
এবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের D ইউনিটে ভর্তি পরিক্ষায় মেধা তালিকায় ৩৮ তম স্থান অর্জন করে চান্স পায়। আরাফাতের এই সাফল্যে আমরা “প্রজন্ম এক্স স্টুডেন্ট'স ফোরাম" এর সকল সদস্য গর্বিত। সাফল্যের পথে তোমার যাত্রা আরো সুন্দর হোক।
17/12/2025
অভিনন্দন
অফিসার ক্যাডেট তৌহিদুজ্জামান তুলন
বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম।
তৌহিদুজ্জামান তুলন প্রজন্ম মেধাবিকাশ একাডেমি-এর
এসএসসি-২০২০ ব্যাচের একজন মেধাবী শিক্ষার্থী।
তিনি বাংলাদেশ মেরিন একাডেমি থেকে অফিসার ক্যাডেট হিসেবে সফলভাবে ২ বছরের ট্রনিং সম্পন্ন করে এবং একই সাথে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি তে পেশাগত দক্ষতা অর্জনের জন্য অনার্স (B.S.C) এ পড়ালেখা করছেন।
তার এই সাফল্যে প্রজন্ম এক্স স্টুডেন্টস ফোরাম-এর সকল সদস্য গর্বিত।
আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ, নিরাপদ নৌজীবন ও পেশাগত ক্ষেত্রে সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। 🌊🚢
16/12/2025
এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা" আনলো যারা আমরা তোমাদের ভুলবো না!🇧🇩
যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলা তাদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ❤️
সবাইকে প্রজন্ম এক্স সুডেন্ট'স ফোরামের পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা 🤍
03/08/2025
প্রজন্ম মেধাবিকাশ একাডেমির
হাইস্কুল শাখার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রায়পুরা থানার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (অবঃ)
জনাব নজরুল ইসলাম স্যার
স্যারকে “প্রজন্ম এক্স সুডেন্ট'স ফোরাম” এর পক্ষ থেকে স্বাগত ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রজন্ম এক্স সুডেন্ট'স ফোরামের প্রতিনিধিরা।
03/08/2025
প্রজন্ম মেধাবিকাশ একাডেমি
হাইস্কুল শাখার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন রায়পুরা থানার সেরা প্রধান শিক্ষক (অব)
জনাব নজরুল ইসলাম
স্যার কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে প্রজন্ম প্রজন্ম মেধাবিকাশ একাডেমির শিক্ষকরা।
10/07/2025
প্রজন্ম মেধাবিকাশ একাডেমি থেকে এস.এস.সি পরিক্ষা ২০২৫ এ অংশ গ্রহণকারী সকল পরিক্ষার্থী সুনামের সাথে পাশ করায় “প্রজন্ম এক্স স্টুডেন্ট'স ফোরাম” এর পক্ষ থেকে অভিনন্দন।
সকলের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা রইলো।
10/04/2025
আজ থেকে শুরু হওয়া এসএসি ও সমমান পরিক্ষায় প্রজন্ম মেধাবিকাশ একাডেমি থেকে অংশ গ্রহণকারী এসএসসি পরীক্ষার্থীদের জন্য রইল আন্তরিক দোয়া এবং শুভকামনা। তোমাদের পরিশ্রম ও স্বপ্নের পথ চলা হোক আলোকিত ও সফলতায় ভরপুর হোক।
09/04/2025
প্রজন্ম মেধাবিকাশ একাডেমি'র এসএসসি-২০২৫ ব্যাচের বিদায় অনুষ্ঠানে পরীক্ষার্থীদের হাতে “প্রজন্ম এক্স সুডেন্ট'স ফোরাম” এর পক্ষ হতে দেওয়া উপহার সামগ্রী (একটি করে ফাইল,স্কেল,কলম,পেন্সিল ও কলার পেন) তুলে দিচ্ছেন পরিচালক, শিক্ষক-শিক্ষিকা ও অতিথি বৃন্দরা।
07/04/2025
ফিহার মৃত্যু তে শিক্ষক-শিক্ষিকাদের শোক!
04/04/2025
প্রজন্ম মেধাবিকাশ একাডেমির ৯ম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী
“ফিহা আক্তার” আজ সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছে।
ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ফিহা আক্তারের অকাল মৃত্যু তে ‘প্রজন্ম এক্স সুডেন্ট'স ফোরাম’ গভীর শোক প্রকাশ করছে।
সৃষ্টিকর্তা ফিহা কে জান্নাতের উচ্চ মাকাম দান করুক ।
আমিন
31/03/2025
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
সবাই কে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক ✨🌙