31/03/2026
সফলতা কামনা করছি।
মুক্তির মূলমন্ত্র — ইসলামী শাসনতন্ত্র
31/03/2026
সফলতা কামনা করছি।
31/03/2026
শায়েখ নগর
কারিমাদাদের পথে নরসিংদী জেলা শাখার নেতৃবৃন্দ।
29/03/2026
📢 ঐতিহাসিক চেরমানাই মাহফিল
🗓️ ১, ২ ও ৩ এপ্রিল
📅 বুধ, বৃহস্পতিবার ও শুক্রবার
📍 নরসিংদী জেলা কাফেলায় অংশগ্রহণ করুন
📞 যোগাযোগ: ০১৭৭৩৮৭৬২২০ | ০১৭৫৪১৬১৭১৪
✨ বিশেষ দ্রষ্টব্য:
আগামীকাল মাগরিবের পর
নরসিংদীর নতুন লঞ্চ ঘাট থেকে যাত্রা শুরু হবে, ইনশাআল্লাহ।
🤲 আসুন, ঈমানী চেতনায় উজ্জীবিত হয়ে
ইসলামের আলো ছড়িয়ে দিতে
ঐতিহাসিক এই মাহফিলে শরিক হই।
🌙 ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
📍 নরসিংদী জেলা শাখা
28/03/2026
নরসিংদী জেলার নিম্নোক্ত কওমি মাদরাসা সমূহের ভর্তি ও অন্যান্য তথ্য সহায়তা পেতে যোগাযোগ করুন।
এছাড়াও নরসিংদীর যেকোনো মাদরাসায় ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন:
+8801945202012, 01754161714
সার্বিক ব্যবস্থাপনায়
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
নরসিংদী জেলা শাখা
কওমি মাদরাসা বিভাগ
27/03/2026
ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার নবগঠিত কমিটি কান্ডারীগণ
সভাপতি - আলহাজ্ব আশরাফ হোসেন ভূঁইয়া
সেক্রেটারি - মাওলানা আরিফুল ইসলাম মোল্লা
বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন
26/03/2026
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা, ঈদ পুনর্মিলনী ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে আয়োজিত এ অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে দেশপ্রেম, আদর্শ ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত ফুটে ওঠে।
🗓️ তারিখ: ২৬ মার্চ ২০২৬ইং (বৃহস্পতিবার)🕒 সময়: বিকাল ৩ ঘটিকা📍 স্থান: নাগরিয়াকান্দি ব্রীজ সংলগ্ন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি মুহাম্মদ আতিকুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য গভীরভাবে তুলে ধরে বলেন—“স্বাধীনতা শুধু একটি অর্জন নয়, এটি একটি দায়িত্ব। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে সুরক্ষিত রাখতে হলে আমাদের নৈতিকতা, আদর্শ ও দ্বীনদারিতায় নিজেদের গড়ে তুলতে হবে।”
🎤 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা মাওলানা মোবারক হোসাইন। তিনি তার বক্তব্যে বলেন—“১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য এক অনন্ত প্রেরণা। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে দুর্নীতি, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের প্রকাশ।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা শেখ সাদী সাকিল, জেলার সাবেক স্কুল সম্পাদক ইঞ্জিনিয়ার জুনাইদ মাহমুদ সহ জেলার সাবেক, বর্তমান ও থানার নেতৃবৃন্দ।
🤝 ঈদ পুনর্মিলনী পর্বে অংশগ্রহণকারীরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। স্মৃতিচারণ পর্বে তুলে ধরা হয় স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের কথা, যা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে।
🤲 অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
📢 স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হোক তরুণ সমাজ—গড়ে উঠুক ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও আদর্শ বাংলাদেশ!
23/03/2026
ছাত্র আন্দোলনের চিনিশপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতির দাদার ইন্তেকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ- নরসিংদী জেলার শোক।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী সদর থানাধীন চিনিশপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি মুহাম্মদ জাবের হোসেনের দাদা ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর ইন্তেকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আতিকুর রহমান এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু সাইদ।
এক যৌথ শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, জাবের হোসেনের দাদার ইন্তেকালে আমরা জেলা আমেলার সকল দায়িত্বশীল গভীরভাবে সমব্যথী। মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন,
আমিন।
বার্তা প্রেরক
মুহাম্মাদ সোহাগ শিকদার
তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
নরসিংদী জেলা শাখা।
20/03/2026
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ- নরসিংদী জেলাধীন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রায়পুরা উত্তর থানা শাখার ২০২৬ সেশনের নবগঠিত কাণ্ডারী গণ :
সভাপতি: মুহা. রাতুল হাসান
সহ সভাপতি: মুহা. জুনায়েদ সিদ্দিকী
সাধারণ সম্পাদক: মুহা. রিফাত হোসেন
19/03/2026
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নরসিংদী
শহরের গুরুত্বপূর্ণ ঈদগাহে ঈদ শুভেচ্ছা ব্যানার সাঁটানো হয়।
পবিত্র ঈদ- উল-ফিতর উপলক্ষে নরসিংদী জেলার সর্বস্তরের শিক্ষার্থীদের প্রতি ঈদ শুভেচ্ছা ভিডিও বার্তা প্রদান করেন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আতিকুর রহমান।
18/03/2026
বাংলাদেশ খেলাফাত ছাত্র মজলিস নরসিংদী জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু সাঈদ।
১৮-৩-২৬