আমাদের প্রিয় নরসিংদী Narsingdi
স্বদেশের চেতনায় জাগ্রত It is a part of the Dhaka Division, and is the only district in Bangladesh that does not depend solely on agriculture.
Narsingdi (Bengali: নরসিংদী Nôrshingdi) is a district in central Bangladesh.It is located 50 km north-east of Dhaka, capital city of Bangladesh. The district is famous for its textile craft industry. Narsingdi is bordered by Kishoreganj in the north & north-east, by Brahmanbaria in the east & south-east, Narayanganj at south & south-west and by Gazipur in the west. Now you can find it also FACEBOOK !!!!!!
Click here to claim your Sponsored Listing.
এক নজরে জেলা
মেঘনা, শীতলক্ষ্যা, আড়িয়ালখাঁ ও পুরাতন ব্রক্ষ্মপুত্র নদীর তীর বিধৌত প্রাচীনসভ্যতা ও ঐতিহ্যে লালিত জেলাটির নাম নরসিংদী। উন্নত যোগাযোগ ব্যবস্থা ও অবস্থানগত কারণে এ জেলা কৃষি, শিল্প, অর্থনীতি, ক্রীড়া ও সংস্কৃতিতে এক সমৃদ্ধ জেলা হিসাবে আত্মপ্রকাশ করেছে। এ জেলা ২৩°৪৬’ হতে ২৪°১৪’ উত্তর অক্ষরেখা এবং ৯০°৩৫’ ও ৯০°৬০’ পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত। উত্তরে কিশোরগঞ্জ, পূর্বে ব্রাহ্মনবাড়িয়া, দক্ষিণে নারায়নগঞ্জ ও ব্রাহ্মনবাড়িয়া এবং পশ্চিমে গাজীপুর পরিবেষ্টিত এ জেলার রয়েছে এক গৌরবময় প্রাচীন ইতিহাস। সম্প্রতি জেলার বেলাব উপজেলাধীন উয়ারী-বটেশ্বর এলাকায় অসমরাজার গড় নামক স্থানে প্রায় তিন হাজার বছরের প্রাচীন সভ্যতার সন্ধান পাওয়াগেছে। এছাড়া এ জেলার রয়েছে গৌরবময় মুক্তিযুদ্ধের ইতিহাস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সূচনালগ্নে ঢাকার বাইরে প্রথম হানাদার পাকিস্তানী বাহিনীকে এ জেলার পাঁচদোনা নামক স্থানে মুক্তিযোদ্ধারা প্রবলভাবে প্রতিরোধ করে এবং শুরু হয় যুদ্ধ। এ যুদ্ধে হানাদার পাকিস্তানী বাহিনীর একটি সাজোয়া যান ধ্বংস হয়,হতাহত হয় বেশ কিছু পাকিস্তানী সৈন্য। ১৯৬৯ এর গণ অভ্যুথ্থানের নায়ক শহীদ আসাদ, মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ খেতাব প্রাপ্ত ফ্লাইট লে: মতিউর রহমান, বরন্যে কবি সামসুর রহমান, সাহিত্যিক, প্রাবন্ধিক ও সমালোচক ড.আলাউদ্দিন আল আজাদ, পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদক গিরিশ চন্দ্র সেন এ জেলারই সন্তান। বিশ্বায়নের এ যুগে প্রশাসনিক কর্মকান্ডে গতিশীলতা আনয়নের মাধ্যমে দ্রুত জনগগণকে উন্নতসেবা প্রদাননিশ্চিত করতে নরসিংদী জেলা প্রশাসনে ডিজিটাল পদ্ধতিতে কার্যক্রম গ্রহণের পদক্ষেপ নেয়া হচেছ। সমৃদ্ধ এ জেলার ওয়েব পোর্টালে জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম।
Location
Telephone
Website
Address
Narsingdi
1600
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |
