28/04/2026
আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহকবৃন্দ,
ঝড়-বৃষ্টির কারণে নরসিংদী পবিস-২ এর বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থানে লাইনের উপর গাছের ডালপালা ভেঙে পড়েছে, এইচটি/এলটি লাইনের তার ছিঁড়ে গেছে এবং বিভিন্ন ধরনের ত্রুটি দেখা দিয়েছে।
বর্তমানে আমাদের সকল লাইনক্রু দ্রুতগতিতে মাঠে কাজ করছে। পর্যায়ক্রমে সকল ফিডার পরিদর্শন করে সমস্যা সমাধানের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে, ইনশাআল্লাহ।
এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের ধৈর্য ও সহযোগিতা কামনা করছি।
ধন্যবাদান্তে,
নরসিংদী পবিস-২
10/04/2026
"বিদ্যুৎ বন্ধের নোটিশ "
আসসালামু আলাইকুম,
আগামীকাল ১১.০৪.২০২৬ খ্রি. তারিখ রোজ শনিবার সড়ক ও জনপথ বিভাগ, নরসিংদী কর্তৃক ঢাকা-সিলেট মহাসড়ক ও ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক মহাসড়কের রাস্তা সম্প্রসারণ কাজের লক্ষ্যে ঠিকাদার কর্তৃক বৈদ্যুতিক লাইন স্থানান্তর করা হবে। এছাড়া মরজাল জোনাল অফিসের আওতায় উপকেন্দ্র সমুহের রক্ষণাবেক্ষণ এবং মনোহরদী জোনাল অফিস ও করিমপুর সাব-জোনাল অফিসের আওতাধীন ৩৩কেভি বৈদ্যুতিক লাইন সমূহের রাইট-অব-ওয়ে (গাছ পালা কর্তণ) করা হবে। ফলশ্রুতিতে-
সকাল ০৮:০০ ঘটিকা হতে সন্ধ্যা ০৭:০০ ঘটিকা পর্যন্ত শিবপুর উপজেলার সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সকাল ৮:০০ ঘটিকা হতে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত সমগ্র মনোহরদী উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সকাল ৮:০০ ঘটিকা হতে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত মরজাল জোনাল অফিস এর আওতায় সকল এলাকা ও বেলাবো সাব জোনাল অফিসের আওতাধীন রাজারবাগ, আব্দুল্লানগর, বটেশ্বর, লাখপুর, সুজাতপুর, রাঙ্গারটেক, উজিলাব ও এর আশেপাশের এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সকাল ৮:০০ ঘটিকা হতে বিকাল ৬:০০ ঘটিকা পর্যন্ত করিমপুর সাব-জোনাল অফিস এর আওতায় সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সম্মানিত গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
কর্তৃপক্ষ
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২
15/03/2026
আসসালামু আলাইকুম।
সম্মানিত বিদ্যুৎ গ্রাহক,
আপনার প্রিপেইড মিটারের ব্যালেন্স চেক করে পর্যাপ্ত পরিমাণে রিচার্জ করে রাখুন।
আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকার ঘোষিত ঈদের ছুটি থাকবে। যার ফলে ব্যাংক সমূহ বন্ধ থাকবে এবং বিদ্যুৎ অফিসের স্বাভাবিক কার্যক্রম সীমিত থাকবে। তবে জরুরি সেবা এবং হটলাইন(১৬৮৯৯) ২৪ ঘন্টা চালু থাকবে।
ঈদের ছুটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবহার নিশ্চিত করণের জন্য ঈদের ছুটির পূর্বেই অফিসের ক্যাশ শাখা, বিকাশ, নগদ ও অন্যান্য অনলাইন মাধ্যম ব্যবহার করে পর্যাপ্ত পরিমাণে রিচার্জ করে রাখুন।
সকলের ঈদ নিরাপদ হোক। অগ্রীম ঈদ মোবারক। ধন্যবাদ।
25/02/2026
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করুন।
23/02/2026
বিদ্যুৎ বিভাগ এবং অধিনস্থ সংস্থা/কোম্পানিসমূহের হটলাইন ও কন্ট্রোল রুমের ফোন নাম্বার।
22/02/2026
২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পক্ষ হতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণসহ শ্রদ্ধা নিবেদন করা হয়।
22/02/2026
বিদ্যুৎ সাশ্রয় করি,
আলোকিত বাংলাদেশ গড়ি।