03/02/2026
📢 শোক সংবাদ 🖤
গভীর দুঃখ ও শোকের সাথে জানানো যাচ্ছে যে, নারায়নপুর বাস স্ট্যান্ড নিবাসী মরহুম তাহের হাজীর প্রথম পুত্র মুহাম্মদ লায়েছ মিয়া অদ্য রাত ৯:৩৫ মিনিটে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম মুহাম্মদ লায়েছ মিয়া ছিলেন “বন্ধুমহল নারায়ণপুর” সংঘটনের প্রতিষ্ঠাকালীন প্রথম সভাপতি। সংগঠনের উন্নয়ন ও সামাজিক কার্যক্রমে তাঁর গুরুত্বপূর্ণ অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
বন্ধুমহল নারায়ণপুর এর পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে।
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার তৌফিক দান করুন। আমিন।
📌 জানাজার নামাজের সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
— বন্ধুমহল নারায়ণপুর

04/10/2025
22/07/2025