07/12/2024
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতোবেক হাড়িদোয়া নদী দূষণরোধে করণীয় শীর্ষক গত ৫.১২.২০২৪খ্রিঃ তারিখ বৃহস্পতিবার, সকাল ১০ঃ০০ ঘটিকায় নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অংশীজনদের সাথে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) জনাব এ এস এম হুমায়ুন কবির মহোদয়। এছাড়াও উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ঢাকা অঞ্চল কার্যালয়ের পরিচালক , জনাব মোঃ আবুল কালাম আজাদ, নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ কামরুজ্জামান সরকার ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি হাড়িদোয়া নদীর বড়বাজার সংলগ্ন হাজিপুর ব্রিজ পয়েন্ট পরিদর্শন করেন এবং নদী সংলগ্ন কারখানা সমূহের মালিক ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন।
13/11/2024
অদ্য ১৩ নভেম্বর ২০২৪খ্রিঃ তারিখে নরসিংদী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আমিনুল ইসলাম বুলবুল ও পরিবেশ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ কামরুজ্জামান সরকার এঁর নেতৃত্বে নরসিংদী জেলার সদর উপজেলার বড়বাজার এলাকার সিএন্ডবি রোড সুতাপট্টি এলাকায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। উক্ত মোবাইল কোর্টে ০১ জনকে গোডাউনে পলিথিন মজুদ করার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুসারে মোট ১৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে এবং আনুমানিক মোট ৪৩৭৫ কেজি সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। এ অভিযানে পরিবেশ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, জনাব প্রশান্ত কুমার রায় প্রসিকিউশন প্রদান করেন। এ সময়ে পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আবুল মনসুর মোল্লা ও পরিদর্শক সামায়েলা তাবাসসুম ও অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
05/11/2024
গত ০৪ নভেম্বর ২০২৪ তারিখে নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মেহেদী হাছান পাটোয়ারী এঁর নেতৃত্বে নরসিংদী জেলার সদর উপজেলার বড়বাজার এলাকার হোসেন মার্কেটে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এই কোর্টে ০৩ টি দোকানকে মোট ০৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মোট ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। এই অভিযানে পরিবেশ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, জনাব আবুল মুনসুর মোল্লা, পরিদর্শক জনাব সামায়েলা তাবাসসুম এবং পরিদর্শক জনাব আরিফা উপস্থিত ছিলেন। পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
21/05/2024
বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও সবুজ শিল্পায়নে শিল্প উদ্যোক্তাগণের সাথে মত বিনিময় সভা
21/05/2024
বিশ্ব পরিবেশ দিবস- ২০২৪ উদযাপন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা।
স্থান: বাংলাদেশ শিশু একাডেমি, নরসিংদী।
তারিখ ও সময়: ২৭ মে, ২০২৪; বিকাল ৩.০০ টা
03/10/2023
গত ০৭.০৯.২০২৩ খ্রিষ্টাব্দ তারিখে পরিবেশ অধিদপ্তর নরসিংদী কর্তৃক নরসিংদী জেলার জেলা প্রশাসক জনাব আবু নইম মোঃ মারুফ খান মহোদয়কে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় পরিবেশ অধিদপ্তর, নরসিংদীর উপপরিচালক জনাব শেখ মোঃ নাজমুল হুদা মহোদয়ের সাথে কাজ করার স্মৃতিচারণ করেন এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং পরিবেশ অধিদপ্তর কর্তৃক সম্মাননা স্মারক প্রদান করা হয়। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মহোদয় সবসময় সহযোগিতামূলক মনোভাব পোষণ করতেন এবং মনে প্রাণে একজন পরিবেশবিদ ছিলেন। নরসিংদীর শিল্প কারখানা সমূহে ইটিপি নির্মাণ, সার্বক্ষণিক ইটিপি সমূহ চালু রাখা, ইটিপিতে আইপি ক্যামেরা স্থাপন সহ সামগ্রিক পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে অনেক সহযোগিতা করেছেন।
আমরা তাঁর পারিবারিক ও পেশাগত জীবনে উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করি।
03/07/2023
আজ ০৩/০৭/২০২৩খ্রি: তারিখ পরিবেশ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসন, নরসিংদীর সহযোগিতায় নরসিংদী জেলার সদর উপজেলার বড় বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিনের বিরুদ্ধে এক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন নরসিংদী জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব অনিক সাহা এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আবুল মুনসুর মোল্লা। মোবাইল কোর্টে ০২ টি দোকানে নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন রাখার দায়ে ৮০০০/- টাকা জরিমানা ও আনুমানিক ১৯০ কেজি পলিথিন জব্দ করা হয়।জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরে সংরক্ষিত আছে এবং জরিমানাকৃত টাকা জেলা প্রশাসনের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করা হবে। এসময়ে পরিবেশ অধিদপ্তর নরসিংদী, নরসিংদী জেলা প্রশাসনের টিম ও পুলিশ সদস্যদের একটি টিম সহযোগিতা করেন। জনস্বার্থে এ বিশেষ অভিযান চলমান থাকবে।