25/08/2025
বাংলাদেশ সমবায় একাডেমির অধ্যক্ষ কাজী মেসবাহ উদ্দিন আহমেদ, (অতিরিক্ত নিবন্ধক) মহোদয় অদ্য আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, নরসিংদী পরিদর্শন করেন। পরিদর্শনকালীন চলমান বেসিক কম্পিউটার কোর্স(মহিলা) এর প্রশিক্ষণার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
23/08/2025
১৭/০৮/২০২৫খ্রি: তারিখ থেকে ২৮/০৮/২০২৫খ্রি. তারিখ পর্যন্ত সমবায় সমিতির মহিলা সদস্যগণের সমন্বয়ে বেসিক কম্পিউটিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের খন্ড চিত্র
28/07/2025
সমবায় বিভাগের অন্তর্ভূক্ত বিভিন্ন জেলা- উপজেলা ও বিভাগের ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নিয়ে ৫ দিন ব্যাপী "আধুনিক অফিস ব্যবস্থাপনা কোর্স" চলমান। উক্ত কোর্সের উদ্বোধন করেন উপ পরিচালক , স্থানীয় সরকার বিভাগ, নরসিংদী মহোদয়।
21/07/2025
২০/০৭/২০২৫ খ্রি থেকে চলমান ৫ দিন ব্যাপী "সমিতি ব্যবস্থাপনা" কোর্সের প্রশিক্ষণার্থীদের সাথে প্রিন্সিপাল মহোদয় সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
15/07/2025
আগামী ২০/০৭/২০২৫ খ্রি থেকে শুরু হতে যাওয়া সমিতি ব্যবস্থাপনা কোর্সের মনোনয়ন পত্র।
01/06/2025
২ মাস ব্যাপী আইজিএ সুইং মেশিন অপারেশন (লেভেল-২) এর মাঠ সফর উপলক্ষে ড্রিম হলিডে পার্কে ভ্রমন
20/05/2025
"দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের" আওতায় গঠিত সমিতির সদস্যদেরকে সমিতি ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণে সমিতি পরিচালনার জন্য সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মহোদয় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
18/05/2025
আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট, নরসিংদীতে আয়োজিত AICS বেসিক কোর্স বনাম আউট সোর্সিং স্ট্যাফ ভলিবল ম্যাচ। উক্ত ম্যাচে আউট সোর্সিং স্ট্যাফরা জয়লাভ করেন। অধ্যক্ষ মহোদয় আউট সোর্সিং স্ট্যাফদের মাঝে পুরস্কার বিতরন করেন।
14/05/2025
৫ দিন ব্যাপী আইজিএ গাভী পালন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন। অংশগ্রহণে বিভিন্ন সমবায় সমিতির মহিলা সদস্য রয়েছেন।
08/05/2025
১২ দিন ব্যাপী মহিলাদের কম্পিউটার কোর্সের সমাপনী অনুষ্ঠান, পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ।
08/05/2025
২ মাস ব্যাপী চলমান AICS পর্যায়ে অফিসারদের বেসিক কোর্সের সমাপনী অনুষ্ঠান। কোর্সের পারফরমেন্সের উপর ভিত্তি করে ৪ জনকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করেন জনাব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নরসিংদী। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মিজানুর রহমান(উপ-নিবন্ধক), বিভাগীয় সমবায় কার্যালয়, ঢাকা এবং জনাব খাদিজাতুল কোবরা, জেলা সমবায় কর্মকর্তা, নরসিংদী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: রবিউল ইসলাম, অধ্যক্ষ, আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনিস্টিটিউট, নরসিংদী ।
08/05/2025
২ মাস ব্যাপী চলমান AICS পর্যায়ে অফিসারদের বেসিক কোর্সের সমাপনী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নরসিংদী। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মিজানুর রহমান(উপ-নিবন্ধক), বিভাগীয় সমবায় কার্যালয়, ঢাকা এবং জনাব খাদিজাতুল কোবরা, জেলা সমবায় কর্মকর্তা, নরসিংদী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব রবিউল ইসলাম, অধ্যক্ষ, আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনিস্টিটিউট, নরসিংদী ।