BDRCS, Narsingdi Unit

BDRCS, Narsingdi Unit

Share

Society Service

27/05/2026

As we celebrate the spirit of sacrifice this Eid Al-Adha, let us remember to open our hearts and extend our hands to the community. May the blessings of this holy day surround you and your family with endless joy and good health.
​Warmest wishes on Eid Al-Adha from

Bangladesh Red Crescent Society, Narsingdi Unit. 🤝❤️

25/05/2026

🌙 মেহেদী উৎসব ২০২৬ ✨

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নরসিংদী ইউনিটের যুব রেড সদস্যদের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এক বর্ণিল "মেহেদী উৎসব"। ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতে তরুণদের সাজানো এই উৎসবে সংশ্লিষ্ট সকলের আন্তরিক উপস্থিতি ও অংশগ্রহণ কামনা করছি।

সবাইকে আসার জন্য সাদর আমন্ত্রণ! 🤝❤️

* সময় ও স্থান:
• তারিখ: ২৬ মে, ২০২৬ (আজ)
• সময়: সকাল ১০:০০ টা
• স্থান: রেড ক্রিসেন্ট ইউনিট অফিস, নরসিংদী।


Photos from BDRCS, Narsingdi Unit's post 25/05/2026

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নরসিংদী ইউনিটের যুব সদস্যদের উদ্যোগে গত ২২শে মে এক প্রাণবন্ত নৌকা ভ্রমণের আয়োজন করা হয়।

দিনব্যাপী এই আয়োজন ছিল আনন্দ, উচ্ছ্বাস আর ভ্রাতৃত্ববোধে ভরপুর। আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে ছিল দুপুরের খাবার, ছেলেদের প্রাণবন্ত ফুটবল ম্যাচ, মেয়েদের ইনডোর গেমস, ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজন, লটারি এবং প্রত্যেকের জন্য সুন্দর উপহারের ব্যবস্থা। 🎉⚽🎁

সম্পূর্ণ আয়োজনটি আমাদের সম্মানিত যুবপ্রধান ও উপ-যুবপ্রধান ১ ও ২ এর নেতৃত্বে অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়। তাদের আন্তরিক প্রচেষ্টা ও সকল যুব সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো দিনটিকে করে তোলে আরও প্রাণবন্ত ও স্মরণীয়।

নদীর অপরূপ সৌন্দর্য, মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ আর সবার একসাথে কাটানো অসাধারণ মুহূর্তগুলো দিনটিকে দিয়েছে ভিন্ন এক অনুভূতি।

এমন সুন্দর আয়োজন আমাদের পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করবে এবং মানবতার সেবায় একসাথে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। ✨

24/05/2026

International Federation of Red Cross and Red Crescent Societies সহায়তায় Bangladesh Red Crescent Society(BDRCS)'র স্বাস্থ্য অধিদপ্তরকে জরুরি চিকিৎসা সরঞ্জাম প্রদানে মাননীয় স্বাস্থ্য মন্ত্রী মহোদয়ের ধন্যবাদ জ্ঞাপন।

Photos from Bangladesh Red Crescent Society(BDRCS)'s post 23/05/2026

🚨 Strengthening lifesaving care for children across Bangladesh

As Bangladesh continues to face a rising number of measles cases, access to timely and quality treatment is critical - especially for children with severe complications.

Today, the Bangladesh Red Crescent Society(BDRCS), with support from the International Federation of Red Cross and Red Crescent Societies (IFRC) through the Disaster Response Emergency Fund (IFRC-DREF), in close coordination Directorate General of Health Services (DGHS) handed over essential medical supplies and equipment to the Ministry of Health and Family Welfare.

✅ 100,000 units of normal saline for symptomatic and dehydration treatment
✅ 27 nebulizers
✅ 27 oxygen flow meters
✅ 11 paediatric ventilators
📍 Supporting 14 public hospitals nationwide

These lifesaving supplies will help strengthen hospital capacity, improve patient care, and support frontline health workers caring for the most vulnerable.

The handover was made to the Honourable Minister of Health by IFRC Head of Delegation and BDRCS Health Director, reinforcing our shared commitment to protect lives.

🤝 Together with the Government of Bangladesh, we stand committed to ensuring no child is left behind.

18/05/2026

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নরসিংদী ইউনিটের যুব সদস্য ও যুব কার্যনির্বাহী কমিটির সদস্য, দুর্যোগ মানবিক সাড়া প্রদান বিভাগের বিভাগীয় উপপ্রধান- ইয়াসিন আরাফাত এক ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে।
​উন্নত চিকিৎসার জন্য তাকে বর্তমানে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এই কঠিন সময়ে আমরা তার পরিবারের পাশে আছি।
​আমরা সকলের কাছে ইয়াসিন আরাফাতের জন্য প্রাণভরে দোয়া প্রার্থনা করছি। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন।
​সকলে তার সুস্থতার জন্য দোয়া করবেন।


10/05/2026

Behind every resilient community is the strength of a mother. Today, we celebrate the women who pour their hearts into their families, turning houses into homes with boundless love and warmth.

​To the mothers who nurture, protect, and lead—the Bangladesh Red Crescent Society, Narsingdi Unit, wishes you a very Happy Mother’s Day! ❤️🌹

Photos from BDRCS, Narsingdi Unit's post 07/05/2026

বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নরসিংদী ইউনিটের আয়োজনে হিউম্যান চেইন ও মানববন্ধন কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

“United in Humanity” প্রতিপাদ্যকে সামনে রেখে মানবতার কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত স্বেচ্ছাসেবকবৃন্দ ও কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী ইউনিটের সম্মানিত সেক্রেটারি জনাব ফারুক উদ্দিন ভূঁইয়া। তাঁর দিকনির্দেশনা ও উপস্থিতিতে কর্মসূচিটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

সুশৃঙ্খল, সৌহার্দ্যপূর্ণ ও মনোরম পরিবেশে দিবসটি উদযাপিত হয়। পুরো আয়োজন জুড়ে ছিল মানবতার সেবা, সহমর্মিতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণামূলক বার্তা।

এই দিনটি আমাদের শিখিয়ে দেয়—মানবতার সেবাই সর্বোচ্চ সেবা।

Want your business to be the top-listed Government Service in Narsingdi?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

308, Red Crescent Bhaban, West Brahmondi
Narsingdi
1600