03/10/2026
[লালপুর থানা পুলিশের অভিযানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং ও প্রতারণা এবং অনলাইন জুয়ার এ্যাপস ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনার কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ; ০১ জন আসামি গ্রেফতার]
𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐍𝐀𝐓𝐎𝐑𝐄
[03 October, 𝟐𝟎𝟐𝟔]
নাটোর জেলার লালপুর থানার এসআই (নিঃ) মোঃ আঃ জলিল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ইং ০৩/১০/২০২৬ তারিখ রাত্রী ০১.৩০ ঘটিকার সময় লালপুর থানাধীন মহারাজপুর (ফতেহপুর) সাকিনস্থ মোঃ আনিছুর রহমান (৪২) পিতা-মৃত মোকাব্বর, সাং-মহারাজপুর (ফতেহপুর), থানা-লালপুর, জেলা-নাটোর এর টিনসেট বিল্ডিং এর উত্তর দুয়ারী ঘরের ভিতর অভিযান পরিচালনা করে ধৃত আসামি ১। মোঃ সিদ্দিক হোসেন (৩৭) পিতা-মোঃ দুলাল, সাং-মহারাজপুর (ফতেহপুর), থানা-লালপুর, জেলা-নাটোর কে গ্রেফতার করেন
এ সময় তার কাছ থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং ও প্রতারণা এবং অনলাইন জুয়ার এ্যাপস ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনার কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল ফোন জব্দ করেন।
এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এর ১৭(২)(খ)/২১(২)/২২(২)/২৭ এবং ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইন এর ১৬/১৭/১৯/২৭ ধারায় লালপুর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।