22/10/2020
আজ ২২.১০.২০২০ তারিখে চাঁপাইনবাবগঞ্জ জেলার জামতলায় বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল ও আগাম পাকা আমন ধানের জাত বিনাধান-২২ এর সম্প্রসারণের লক্ষ্যে শস্য কর্তন ও মাঠদিবস ২০২০ অনুষ্ঠিত হয়। উক্ত মাঠদিবস অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কমলারঞ্জন দাশ, অতিরিক্ত সচিব, গবেষণা অনুবিভাগ, কৃষি মন্ত্রণালয়।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ নজরুল ইসলাম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,চাঁপাইনবাবগঞ্জ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড.মোঃ হাসানুজ্জামান, ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিনা উপকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ।
06/10/2020
বিনা উপকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জে ০৫/১০/২০২০ ইং তারিখে আমন মৌসুমের ৬০ জন প্রদর্শনীভূক্ত কৃষকদের মাঝে সাইনবোর্ড বিতরন করা হয়। এ সময় বিনা উপকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোঃ হাসানুজ্জামান স্যার, বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ তানভীন আবির, পরীক্ষণ কর্মকর্তা মেঃ আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোঃ হাসানুজ্জামান স্যার কৃষক ভাইদের উদ্দেশ্যে বিনাধান-১৬, বিনাধান-১৭ ও বিনাধান-২২ এর চাষাবাদ সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং মাঠের বর্তমান পরিস্থিতি জানতে চান।
24/09/2020
কৃষি মন্ত্রণালয়ের অধীন দপ্তর /সংস্থার জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০১৯-২০ এর চুড়ান্ত মূল্যায়নে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) প্রথম স্থান অর্জন করেছে।
বিনা উপকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ❤️
17/09/2020
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) এর সম্মানিত মহাপরিচালক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কৃষি বিজ্ঞানী ড. মির্জা মোফাজ্জল ইসলাম স্যার অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্যারের দ্রুত সুস্থতার কামনায় বিনা উপকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জে কর্মরত সকল বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, আনসার ও শ্রমিকদের নিয়ে বিশেষ মোনাজাত এর আয়োজন করা হয়।
মহান রাব্বুল আলামিন যেন ডিজি স্যার কে দ্রুত সুস্থতা দান করেন।
আমীন...
13/09/2020
চাঁপাইনবাবগঞ্জের হোসেনডাঙ্গায় কৃষকের জমিতে বিনাধান-২২ এর মাঠ পরিদর্শন করা হয়। ভালো ফলনের ব্যাপারে কৃষক খুবই আশাবাদী।
06/09/2020
বিনা উপকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জে আমন মৌসুমে চলমান বিভিন্ন পরীক্ষণ প্লটের আগাছা নিড়ানির কাজে জাপানিজ রাইস উইডার ব্যবহার করা হয়। এসময়ে উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোঃ হাসানুজ্জামান স্যার নিজে উপস্থিত থেকে শ্রমিকদের উইডার চালানোর ব্যাপারে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
15/08/2020
বিনা উপকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা ও শহীদদের প্রতি দোয়া ও মোনাজাত করা হয় এবং বঙ্গবন্ধুর আদর্শ ও নীতিকে বুকে ধারন করে গাম্ভীর্যের সাথে দিনটিকে পালনের জন্য অনুরোধ করা হয়।
15/08/2020
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৫ আগস্ট, ২০২০ খ্রি. তারিখে সূর্য উদয়ের সাথে সাথে বিনা উপকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখা হয় এবং কালো ব্যাজ ধারণ করা হয়।
05/08/2020
আজ (০৫.০৮.২০২০) বিনা উপকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জে আমন ধানের চারা রোপণ এবং বিনাধান-১৯ কর্তন করা হয় ।
27/07/2020
মুজিব বর্ষ ২০২০ উপলক্ষে বিনা উপকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জে জাতির পিতার স্বরণে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর সুযোগ্য মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম মহোদয়ের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এসময় তিনি বারি আম-৪ জাতের একটি চারা গাছ রোপন করে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২০ উদ্বোধন করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি ফলজ, ভেষজ, মশলা জাতীয় (পরিবেশ বান্ধব) বৃক্ষ রোপনের জন্য সকলকে উদ্বুদ্ধ করেন। এসময়ে আরও উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ তানভীন আবির, পরীক্ষণ কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম, ফার্ম ম্যানেজার নায়েমা আক্তার ও সকল কর্মচারীগণ।
27/07/2020
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে উপকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জে সি সি ক্যামেরা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর সুযোগ্য মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। এসময়ে তিনি উপকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে পরিচালিত সি সি ক্যামেরা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। এসময়ে আরও উপস্থিত ছিলেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হোসেন আলী, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ তানভীন আবির, পরীক্ষণ কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম, ফার্ম ম্যানেজার নায়েমা আক্তার এবং আউটসোর্সিং এর সকল কর্মচারীগণ।