18/10/2022
আজ ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস-২০২২’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অতঃপর পৌরভবনে স্থাপিত শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে পৌর সম্মেলন কক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর পিতা জনাব মোঃ মোখলেসুর রহমান এর সুযোগ্য নেতৃত্বে সকল কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
23/07/2020
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পরিদর্শন করলেন জনাব আবু জাফর মোহাম্মদ তৌফিক হাসান, প্রকল্প পরিচালক, বৃহত্তর রাজশাহী উন্নয়ন প্রকল্প এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আওতাধীন মহানন্দা নদীর শেখ হাসিনা সেতুর সাথে সংযোগ সড়ক নির্মাণ শীর্ষক প্রকল্প। সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের দায়িত্বভার গ্রহণের প্রাক্কালে তিনি পৌর পরিষদের সাথে মতবিনিময় এবং প্রকল্প স্থান পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন মেয়র জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, প্যানেল মেয়র, কাউন্সিলর এবং কর্মকর্তাগণ।