সুবর্ণচর একটা গার্লস কলেজ অবশ্যই দরকার। নুরানি গ্রুপ জমি দান করেছে। প্রসংশনীয় কাজ।
কিন্তু তারই ফার্মের গন্ধে বাঁচা দায়। তার ইট ভাটার ধোয়ায় জনজীবন অতিষ্ট এবং ইটের ট্রলির জন্য আমানুল্লার রাস্তাগুলো মর*ণ ফাঁদ! তার থেকে কলেজ জমি পাওয়াটা প্রশংসনীয় নয়।
ঘাস ফড়িং ツ
এটা কোনো নিউজ সাইট নয়। আমরা নিউজ, বিনোদনসহ সবই প্রকাশ করি। এমনকি বিনামূল্যে যেকোনো প্রচারণাও।
আমি একজন বিদ্যুৎ কর্মী। ফলে বিদ্যুৎ সংক্রান্ত খবরাখবর পৌঁছাতে পারি আপনাদের নিকট। এটি একটি আনঅফিসিয়াল পেইজ।
30/05/2026
দেখুন ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ লাইনের কি অবস্থা। প্রতিদিনই ঝড় বৃষ্টিতে অনেক সমস্যা হচ্ছে তাই বিদ্যুৎ লাইন চালু করতে বিদ্যুৎ কর্মীদের হিমশিম খেতে হচ্ছে। পরিবেশ পরিস্থিতি যখন প্রতিকূলে থাকে তখন আর কিছু করার থাকে না। সবাই দোয়া করেন যাতে ঈদের সময়টা ঝড় বৃষ্টি না থাকে।
30/05/2026
20/05/2026
মোড়ে মোড়ে কইয়া দে;
শেখের বেটি আইতাছে!
15/05/2026
"জনগণের টাকায় হাতেম তাই!"
কার্ডের ছড়াছড়ি নাকি সাধারণ মানুষের পকেট কাটার ফন্দি?
শেষ হাসিনার ঋণের বোঝা আমাদের চৌদ্দ পুরুষকেও টানতে হবে, তাও শেষ হবে কিনা আল্লাহ মালুম! মেগা প্রজেক্টের নামে ঋণ নিয়ে নিজেদের পকেটও ভরেছে, আবার কাজও কিছু হয়েছে। সেই ঋণ শোধ করতে গিয়ে আমরা এখন ২টাকা ট্যাক্সের পরিবর্তে বাড়তি ৪টাকা ট্যাক্স দিচ্ছি।
কিন্তু এখনকার "আই হ্যাভ আ প্ল্যান" তো দেখছি আরও ভয়াবহ! চারিদিকে শুধু কার্ড আর কার্ড! ফ্যামিলি কার্ড, চিকিৎসা কার্ড, অমুক-তমুক কার্ড! এগুলো তো কোনো ইনভেস্টমেন্ট না। এই টাকা আসবে কই থেকে?
খুবই সিম্পল হিসাব:
* সরকার অকাতরে এইসব কার্ড দিবে।
* সেই ভাতার টাকা জোগাতে সাধারণ মানুষের ওপর ভ্যাট-ট্যাক্স চাপাবে।
ফলাফল?
১ লাখ টাকার গাড়ি কিনতে হবে সাড়ে ৩ লাখে!
অর্থাৎ, আপনার পকেট কেটে অন্যকে দান করা হবে আর মাঝখানে বাহবা নিবে সরকার। মানে জনগণের টাকায় হাতেম তাই! নিজের কামাই করা টাকায় নিজের খরচ চালানোই যেখানে দায়, সেখানে অন্যের ভাতার যোগান আমরা কতদিন দেবো?
সবে তো শুরু।
দেশ দেউলিয়া হওয়া বাকি আছে!
অপেক্ষা করেন!
08/05/2026
#সুবর্ণচরের_বৃহৎ_বাজারটি_হোক_পৌরসভা
নোয়াখালীর উপকূলীয় সুবর্ণচর উপজেলার বৃহৎ বাজার হিসেবে সুপরিচিত চরজব্বার থানার হারিছ চৌধুরী বাজারটি। স্থানীয়ভাবে আটকপালিয়া বাজার হিসেবে বহুল পরিচিত।
সুবর্ণচর উপজেলার ৮টি ইউনিয়নের ৪৮টি বাজারের মধ্যে সর্বোচ্চ মুল্যে ইজারা দেয়া হয় এ বাজারটি। ১৪৪১বাংলা সনের জন্য সম্ভাব্য ইজারা মুল্য ছিল ২৬,৭৮,৯৭৩/ টাকা, দ্বিতীয় ছিল চরওয়াপদার থানার হাট ২১,৫৩,৯২০/ টাকা, তৃতীয় ছিল ছমিরহাট ১৭,০৬,৮৪৭/ টাকা, ৪র্থ ছিল সোলেমান বাজার ১৩৩০৯০১ টাকা, ৫ম ছিল চেউয়াখালী বাজার ৮,৬৬,৭২৭/ টাকা আর ৬ষ্ঠ চরবাটা খাসের হাটের ইজারা মুল্য ছিল মাত্র ৭,৬২,৩৭০/ টাকা মাত্র। খাসেরহাট বাজারের প্রায় চার গুন বেশী রাজস্ব আহরিত হয় হারিছ চৌধুরী বাজার /আটকপালিয়া বাজার ইজারার মাধ্যমে।
আটকপালিয়া বাজারের খাসজমিতে অবস্থিত শত শত অস্থায়ী দোকান মালিকদের থেকে একসনা বন্ধোবস্তের নামে সংগ্রহ করা হয় অনেক টাকা।
তাছাড়া ৫নং চর জুবিলী ইউনিয়ন পরিষদ ও বাজার ব্যবসায়ীদের নামে ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন করে অনেক টাকা আদায় করে প্রতিবছর।
ইজারার টাকা, বন্দোবস্তোর টাকা, হোল্ডিং ট্যাক্স, ইউনিয়ন পরিষদ কর্তৃক সংগৃহিত অর্থসহ বছরে কয়েক কোটি টাকা সংগৃহিত হয় সুবর্ণচর উপজেলার এ বাজার থেকে। সরকারি রাজস্ব আহরণ, ব্যবসায়ী তথা ক্রেতা বিক্রেতার সংখ্যা ও বৃহৎ বাজার বিবেচনা করে হারিছ চৌধুরী বাজারকে সদর দপ্তর করেই পৌরসভার সীমানা নির্ধারণ করা উচিত বলে মনে করি।
মোহাম্মদ সহিদ উল্লাহ (বাচ্চু)
চরজুবিলী, সুবর্ণচর, নোয়াখালী।
08/05/2026
আজ ৮ মে, ২০২৬, সন্ধ্যা আনুমানিক ৬:৩০ মিনিটে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোসহ পশ্চিমবঙ্গ ও ওড়িশার আকাশে যে অদ্ভুত আলোর দৃশ্য দেখা গেছে, তা মূলত ভারতের ওড়িশা উপকূল থেকে উৎক্ষেপণ করা একটি মিসাইল পরীক্ষার ফল।আজ সন্ধ্যায় ভারতের ওড়িশার ড. এপিজে আব্দুল কালাম দ্বীপ (হুইলার আইল্যান্ড) থেকে একটি সামরিক মিসাইল পরীক্ষা করা হয়েছে। পাথরঘাটা থেকে এই দ্বীপের আকাশপথের দূরত্ব প্রায় ৫০০ কিলোমিটারের মতো। ঠিক ৬:১৫ থেকে ৬:৩০ মিনিটের দিকে যখন এটি আকাশের অনেক উঁচুতে পৌঁছায়, তখনই বাংলাদেশ থেকে এটি দৃশ্যমান হয়।সন্ধ্যা ৬:৩০ মিনিটে বাংলাদেশে অন্ধকার নেমে এলেও বায়ুমণ্ডলের ওপরের স্তরে (যেখানে মিসাইলটি ছিল) তখনও সূর্যের আলো ছিল। মিসাইলের ইঞ্জিন থেকে নির্গত গরম গ্যাস যখন সেই উচ্চতায় পৌঁছায়, তখন সূর্যের আলোয় তা প্রতিফলিত হয়ে বিশাল এক আলোর গোলক বা লেজের মতো দেখায়। একেই টুইলাইট ফেনোমেনন বলা হয়।
27/04/2026
আমরা চরের মানুষ।
চর আমাদের ঐতিহ্য, চর আমাদের শিকড়—সুবর্ণচর আমাদের বসবাসের ভুমি।❤️
অতএব, “চর” শব্দটি বাদ দিয়ে নতুন কোনো নাম সংযোজন করা মোটেও গ্রহণযোগ্য নয়।
এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও পরিচয়ের সঙ্গে সম্পূর্ণ বেমানান।
👉 যদি পৌরসভা গঠন করতেই হয়, তাহলে অবশ্যই নাম হতে হবে:
✅ “সুবর্ণচর পৌরসভা”
🙏 সেই সঙ্গে শ্রদ্ধেয় মাননীয় সংসদ সদস্য
জনাব মোঃ শাহাজাহান সাহেব মহোদয়ের নিকট বিনীত আবেদন—
পৌরসভা নিয়ে ব্যস্ত হওয়ার আগে দয়া করে
⚠️ নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।
নদী ভাঙন আজ সুবর্ণচরের মানুষের সবচেয়ে বড় দুর্ভোগ।
বসতভিটা, ফসলি জমি, ঘরবাড়ি—সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। 🥹
📌 নদী ভাঙন রোধ করা এখন সবচেয়ে জরুরি দায়িত্ব—
যা আপনার নির্বাচনী ইশতেহারেও ছিল।
আমরা উন্নয়ন চাই,
কিন্তু তার আগে চাই—
👉 বাঁচার নিশ্চয়তা। ✊
সুবর্ণচর বাঁচান, নদী ভাঙন রোধ করুন। ✊
💙 সুবর্ণচর আমাদের ভালোবাসা, আমাদের পরিচয়।
খাম্বায় খাম্বায় লেইখা দে,
গুপ্ত দেখলে থুথু দে!
গুপ্তদের ঠিকানা,
লন্ডন, পাকিস্তান, ইন্ডিয়া!
Click here to claim your Sponsored Listing.
Location
Website
Address
Noakhali Sadar Upazila
3800
