26/05/2026
রাসূলুল্লাহ (সা.) বলেছেন,
‘যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করল এবং কোনো অশ্লীল ও গুনাহের কাজ করল না, সে সদ্যভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে।’
(সহিহ বুখারি ও মুসলিম)
আল্লাহ তায়ালা সকল হজ যাত্রীদের সুন্দর ও সুস্থভাবে হজ সম্পন্ন করার তৌফিক দিন।
এর উছিলায় মুসলিম উম্মার উপর মহান আল্লাহ তাআলা রহমত ও কল্যাণ বর্ষণ করুন। আমিন।
25/05/2026
স্মৃতির পাতায় নজরুল :
💠 নবী প্রেমিক নজরুল :
১.আমি যদি আরব হতাম মদিনারই পথ
সেই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত,,,
২.তৌহিদের-ই মুর্শিদ আমার মোহাম্মদের নাম,,,
৩.ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়,,,
৪.তোরা দেখে যা আমিনা মায়ের কোলে,,,
৫.আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালবেসে,,,
💠 বিদ্রোহী কবি নজরুল :
১.কারার ঐ লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট,,,
২. দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার হে
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার!
৩.ঐ শিকল পড়া ছল মোদের ঐ শীকল পড়া চল।
৪.বল বীর চির উন্নত মম শির,,,
৫.মোরা ঝঞ্ঝার মত উদ্দ্যাম মোরা ঝর্ণার মতো চঞ্চল,,,
৬.চল্ চল্ চল্, উর্ধ্ব গগনে বাজে মাদল,,,
💠 মানবতার কবি নজরুল:
১.গাহি সাম্যের গান,
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান।
২.গাহি সাম্যের গান,
যেখানে আসিয়া এক হয়ে গেছে, সব বাধা ব্যবধান।
💠 বঞ্চিতদের কবি নজরুল :
১.দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাব তারে
ঠেলে দিলে নিচে ফেলে।
চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া
মার খাবে দুর্বল?
💠 প্রেম ও দ্রোহের কবি নজরুল :
১.আলগা করো গো খোপার বাঁধন, দিল ওহি মেরা ফাস গয়ি।
২.শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণিবায়,
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়।
৩.বাগিচায়~ বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল,,,
৪.মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোঁপায় তারার ফুল..."
04/05/2026
আসসালামু আলাইকুম। একটি মানবিক আবেদন-
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগের ১৪ তম ব্যাচের (২০১৮-১৯ সেশন) মেধাবী শিক্ষার্থী সাখাওয়াত বর্তমানে বিরল রোগ "ক্রোনস ডিজিজ ও হিস্টোপ্লাজমোসিসে" আক্রান্ত। গত দেড় মাস ধরে তিনি হাসপাতালে ভর্তি আছেন এবং প্রায় এক মাস যাবত কোনো ধরনের খাবার গ্রহণ করতে পারছেন না, শুধুমাত্র স্যালাইনের মাধ্যমে তার জীবন ধারণ হচ্ছে।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী, তার চিকিৎসার জন্য বিশাল অঙ্কের অর্থের প্রয়োজন। কিন্তু, সাখাওয়াতের পরিবারের জন্য এত বিশাল পরিমাণ অর্থের ব্যবস্থা করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। বর্তমানে অর্থ সংকটের কারণে তার চিকিৎসা থেমে যাওয়ার উপক্রম হয়েছে।
এই পরিস্থিতিতে, সাখাওয়াতের সুস্থতার জন্য আমাদের সকলের একান্ত মানবিক সহযোগিতা প্রয়োজন। আমাদের একতাবদ্ধ প্রয়াসই তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনবে, ইনশাআল্লাহ।
আসুন, একত্রে তার পাশে দাঁড়াই এবং তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করি।
বিকাশ
01875417700 (খলিল)
01619177797 (নেছার)
01855999172 (দিহান)
01672578214 (ইতি)
রকেট
01875417700 (খলিল)
01850496124 (নাফিসা)
নগদ
01875417700 (খলিল)
01850496124 (নাফিসা)
ব্যাংক
Md. Saidul Islam
Mobile: 01646-069739
Account No: 2050 225 67 00552001
Branch: Maijdee Court, Noakhali
Islami Bank Bangladesh PLC
Masoud Ahmad
Lecturer
Department of Law, NSTU
Mobile: +880 1720-330616
Account No: 20501620203800614
Chawkbazar Branch, Chittagong
Islami Bank Bangladesh PLC
প্রচারে:- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা।
25/04/2026
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল(ACCE) বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি মৃত্যুবরণ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রজিউন ।
তিনি যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছিলেন।
আমরা ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ তার মৃত্যুতে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করছি।
মহান আল্লাহ তাকে ক্ষমা করুন এবং জান্নাতবাসী করুন।
মরহুমার পরিবারের সবাইকে আল্লাহ তাআলা ধৈর্য ধরার তাওফিক দিন। আমিন।
পাশাপাশি এমন জঘন্য ও নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য নোবিপ্রবি প্রশাসনের প্রত্যক্ষ ভূমিকা আশা করছি। পাশাপাশি বিভিন্ন দেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সরকারকে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
প্রচারে,
ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ,
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
20/04/2026
চলমান 'দাওয়াতি মাস' (১৬ এপ্রিল - ১৫ মে ২০২৬) উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখার উদ্যোগে গতকাল ১৯শে এপ্রিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দাওয়াতি পোস্টারিং কার্যক্রম সম্পন্ন হয়েছে।
শিক্ষার্থীদের মাঝে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দেওয়া এবং একটি ইনসাফভিত্তিক সমাজ ও শিক্ষাব্যবস্থা গড়ার লক্ষ্যে আমাদের এই পথচলা।
📍 ক্যাম্পাসের যেসব স্থানে পোস্টার লাগানো হয়েছে:
↘️ভাষা শহীদ আব্দুস সালাম হল ও আব্দুল মালেক উকিল হল।
↘️কেন্দ্রীয় লাইব্রেরি বিল্ডিং ও একাডেমিক ভবনসমূহ।
↘️শান্তিনিকেতন, গ্যারেজ এবং কেন্দ্রীয় মসজিদের আশপাশের এলাকা।
দেশের সচেতন শিক্ষার্থীদের প্রতি আমাদের আহ্বান—আসুন, দেশপ্রেম, সততা ও দক্ষতার সমন্বয়ে নিজেকে একজন আলোকিত নাগরিক হিসেবে গড়ে তুলি। অপসংস্কৃতি ও অনৈতিকতার কবল থেকে ক্যাম্পাসকে মুক্ত রেখে একটি সমৃদ্ধ আগামী বিনির্মাণে যোগ দিন আমাদের কাফেলায়।
"আল্লাহ তাআলা কোন জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে।" (সূরা রা'দ-১১)
প্রচারে:
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা।
#নোবিপ্রবি #দাওয়াতি_মাস #ইসলামী_ছাত্র_আন্দোলন_বাংলাদেশ
14/04/2026
দেশের সর্বস্তরের শিক্ষার্থী ও জনসাধারণকে জানাই বাংলা-১৪৩৩ নববর্ষের শুভেচ্ছা।
13/04/2026
ধন্যবাদ নোবিপ্রবি প্রেসক্লাব- NSTU Press Club