NSTU SHINE

NSTU SHINE

Share

NSTU Special Help and Inclusive Network for Education

26/03/2026

মহান স্বাধীনতা দিবসে NSTU SHINE-এর পক্ষ থেকে জাতির বীর শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। যাদের আত্মত্যাগ, সাহস আর রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ—তাদের এই অবদান চিরকাল আমাদের পথ দেখাবে। স্বাধীনতার চেতনায় অনুপ্রাণিত হয়ে আমরা এগিয়ে যাবো উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন পূরণের পথে।
#স্বাধীনতাদিবস
#২৬শেমার্চ

20/03/2026

EID MUBARAK 💓

11/03/2026
08/03/2026

On this International Women’s Day, NSTU SHINE honors the courage, dedication, and leadership of women who inspire change and build a better tomorrow.

01/03/2026

আসসালামু আলাইকুম

NSTU SHINEএর পক্ষ থেকে সবাইকে পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
বিগত বছরের ধারাবাহিকতায়, আলহামদুলিল্লাহ, এবারও আমরা ১০০টি অসচ্ছল বিশেষ চাহিদা সম্পন্ন পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার প্রদান করার উদ্যোগ গ্রহণ করেছি।
আপনাদের সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া আমাদের এই কার্যক্রমকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই আপনারা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ রইলো। পাশাপাশি আপনার পরিবার, বন্ধু-বান্ধব ও আশেপাশের মানুষদেরও এই মহৎ উদ্যোগে অংশগ্রহণের জন্য উৎসাহিত করার অনুরোধ জানাচ্ছি।

📌 01875741400 (বিকাশ ও নগদ)
01794244886 (বিকাশ)
01314765653( বিকাশ)
টাকা পাঠানোর শেষ তারিখ: ৫ই মার্চ।
আসুন, আমরা সবাই মিলে অসচ্ছল পরিবারের মুখে হাসি ফোটাতে একসাথে কাজ করি।
আল্লাহ তাআলা আমাদের সবার দান কবুল করুন।
আমিন🤲

28/02/2026

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য স্মার্ট গ্লাস নিয়ে বিশ্বমঞ্চে ৪ শিক্ষার্থী

কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের জীবন সহজ করার স্বপ্ন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ শিক্ষার্থী। উজবেকিস্তানে আয়োজিত ‘এআই ইন হেল্থ কেয়ার হ্যাকাথন-২০২৬’-এ অংশ নিতে মনোনীত হয়েছে শাবিপ্রবির দল ‘ভিশন এআই’। আগামী ২৬ থেকে ২৮ মার্চ দেশটির রাজধানী তাসখন্দের ‘সেন্ট্রাল এশিয়ান ইউনিভার্সিটিতে’ এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

জানা যায়, এই হ্যাকাথনে অংশগ্রহণকারী ৪ সদস্যের দলটির নেতৃত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান। দলের অন্য সদস্যরা হলেন- পদার্থবিজ্ঞান বিভাগের সিরাতুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মোল্লা ওমর হামজা ও রেহানুল বারী। দলটির মেন্টর হিসেবে দিকনির্দেশনা দিচ্ছেন ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাসেদুজ্জামান।

অংশগ্রহণকারী জানান, ‘ভিশন এআই’ দলের উদ্ভাবিত স্মার্ট গ্লাসটি ক্যামেরা ও সেন্সরের মাধ্যমে আশপাশের বস্তু ও বাধা শনাক্ত করতে সক্ষম। এটি রিয়েল-টাইম অডিও নির্দেশনার মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জানাবে সামনে কোনো বাধা আছে কি না বা কোন পথটি নিরাপদ। ফলে একজন ব্যবহারকারী অন্যের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন এবং দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে আসবে।

টিম লিডার মেহেদী হাসান বলেন, আমাদের লক্ষ্য শুধু অংশগ্রহণ নয় বরং এমন একটি এআই সমাধান তৈরি করা, যা মানুষের জীবনে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এটি কেবল একটি প্রযুক্তিগত উদ্ভাবন হবে না বরং সমাজের একটি বড় অংশের জন্য কার্যকর সহায়ক প্রযুক্তি তৈরির প্রচেষ্টা।

21/02/2026

“রক্তে লেখা ভাষার নাম—বাংলা, আমাদের অহংকার, আমাদের পরিচয়।”
“মাতৃভাষা শুধু কথা বলার মাধ্যম নয়, এটি একটি জাতির আত্মা।”

20/02/2026

নব দায়িত্বপ্রাপ্ত PDF, University of Dhaka Unit এর কার্যনিবাহী কমিটি ২০২৬ কে NSTU SHINE এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
নেতৃত্বের এই নতুন যাত্রা হোক দায়িত্ব, সততা ও সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত।
আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সংগঠন আরও গতিশীল ও সমৃদ্ধ হোক—এই কামনা রইলো।
শুভকামনায় —
NSTU SHINE

18/02/2026

Ramadan Kareem

On behalf of NSTU SHINE, we extend our heartfelt wishes to everyone for a blessed and peaceful Ramadan.
May this holy month bring spiritual growth, patience, mercy, and countless blessings into our lives. May our prayers be accepted and our hearts be filled with gratitude and compassion.
Ramadan Mubarak to all!

18/02/2026

NSTU SHINE এর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।

18/02/2026

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নব দায়িত্বপ্রাপ্ত মাননীয়া প্রতিমন্ত্রী ফারজানা শারমিন মহোদয়াকে NSTU SHINE এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
নারী ও শিশু উন্নয়ন, অধিকার সুরক্ষা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমে আপনার নেতৃত্বে ইতিবাচক ও টেকসই পরিবর্তন আসবে—এই প্রত্যাশা রইলো।
আপনার সফলতা ও সুস্বাস্থ্য কামনা করছি।

18/02/2026

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নব দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন স্যারকে NSTU SHINE এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
আপনার দূরদর্শী ও মানবিক নেতৃত্বে সমাজকল্যাণ, নারী ক্ষমতায়ন এবং শিশু সুরক্ষায় ইতিবাচক পরিবর্তনের নতুন অধ্যায় সূচিত হবে—এই প্রত্যাশা রইলো।
দেশ ও মানুষের কল্যাণে আপনার সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।

Want your business to be the top-listed Government Service in Noakhali Sadar Upazila?

Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Noakhali Science & Technology University
Noakhali Sadar Upazila
3814