Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আলমপুর মিঞা বাড়ি মোহাম্মদিয়া মাদ্রাসা, Social service, গ্রামঃআলমপুর, ডাকঘরঃরাজগঞ্জ, উপজেলাঃবেগমগঞ্জ, জেলাঃনোয়াখালী।, Noakhali Sadar Upazila.
سُبْحَانَ رَبِّيَ الأَعْلَى
আসসালামু আলাইকুম!!
ঐতিহ্যবাহী আলমপুর মিঞা বাড়ির পবিত্র ও উর্বর ভূমিতে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি একটি আদর্শ
দ্বীনি শিক্ষা কেন্দ্র, যেখানে সুশিক্ষা, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধের সমন্বয়ে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলা হয়। আলমপুর মিয়া বাড়ি মোহাম্মদিয়া মাদ্রাসা
্যবাহী ও আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যা নোয়াখালীর আলমপুর এলাকার শান্ত, পবিত্র ও মনোরম পরিবেশে অবস্থিত। এখানে কুরআন-হাদিসের আলোকে শিক্ষার্থীদের ইলম অর্জনের পাশাপাশি নৈতিকতা, আদব-আখলাক ও ইসলামী জীবনধারায় গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আমাদের মাদ্রাসায় শিশু থেকে কিশোর শিক্ষার্থীদের জন্য কুরআন শিক্ষা, নাজেরা, হিফজ এবং প্রাথমিক ইসলামিক শিক্ষা প্রদান করা হয়। অভিজ্ঞ ও যোগ্য শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা সঠিক তাজবীদে কুরআন তিলাওয়াত শিখে এবং বাস্তব জীবনে ইসলামের শিক্ষা প্রয়োগ করতে সক্ষম হয়।
**আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য:**
✔️ কুরআন ও সুন্নাহভিত্তিক সঠিক দ্বীনি শিক্ষা বিস্তার করা
✔️ নৈতিক, আদর্শবান ও পরহেজগার প্রজন্ম তৈরি করা
✔️ ইসলামী মূল্যবোধ সমাজে প্রতিষ্ঠা করা
✔️ শিক্ষার্থীদের দুনিয়া ও আখিরাতের সফলতার জন্য প্রস্তুত করা
**আমাদের কার্যক্রম:**
📖 হিফজুল কুরআন প্রোগ্রাম
📚 নাজেরা ও কুরআন শিক্ষা
🕌 নিয়মিত দারস ও ইসলামী আলোচনা
🌙 ইসলামিক অনুষ্ঠান ও বিশেষ দোয়া মাহফিল
**ঠিকানা:**
আলমপুর, নোয়াখালী সদর উপজেলা, নোয়াখালী জেলা, চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশ
আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।
আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন এবং দ্বীনের খেদমতে কবুল করেন। আমীন 🤲
25/01/2026
আজ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক উপপরিচালক, ভাষাসৈনিক আলহাজ্ব রেজাউল মোস্তফা মিয়ার ১৪তম ও আলীমের নেছা চৌধুরানীর ৩৭তম মৃত্যুবার্ষিকী।
আমরা সবাই তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করি:
اللهم اغفر له وارحمه وعافه واعف عنه واجعل قبره روضة من رياض الجنة
হে আল্লাহ! তাঁদের ক্ষমা করুন, দয়া করুন, কবরে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন।
17/01/2026
শোক সংবাদ
আমাদের মসজিদের প্রাক্তন মুয়াজ্জিন ও দিলিলপুর মিয়া বাড়ি মসজিদের মুয়াজ্জিন,দিলিলপুর সওদাগর বাড়ির আব্দুস সাত্তার হুজুর(সত্তর গুজুর) আজ ভোর ৫ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে:
তারিখ: ১৭ জানুয়ারি ২০২৬
সময়: বাদ জোহর
স্থান: রাজগঞ্জ হাই স্কুল ময়দান।
সকলকে উক্ত জানাজার নামাজে শরিক হয়ে মরহুমের জন্য দোয়া করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।
30/12/2025
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
একটি যুগের অবসান…
আপোষহীন সাহস, সংগ্রাম আর নেতৃত্বের প্রতীক বেগম খালেদা জিয়া আজ চিরনিদ্রায়।
অন্যায়-অবিচারের কাছে মাথা নত না করা এই নেত্রীকে হারিয়ে দেশ হারাল এক শক্ত কণ্ঠস্বর।
শোকাহত জাতি আজ নিঃশব্দ, হৃদয় ভারী।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।আমিন।
16/12/2025
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
02/10/2025
আজ মৌলভী মজিব উল্ল্যাহ মিয়ার ৪৭তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৮ সালের ২রা অক্টোবর আজকের এই দিনে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন।
আমরা সবাই তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করি:
اللهم اغفر له وارحمه وعافه واعف عنه واجعل قبره روضة من رياض الجنة
হে আল্লাহ! তাঁকে ক্ষমা করুন, দয়া করুন, কবরে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন।
05/09/2025
17/08/2025
আজ ১৭ই আগষ্ট সাখাওয়াত হোসেন সাব্বির এর ১ম মৃত্যুবার্ষিকী।গতবছর ২০২৪ সালের এই দিনে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনি ইহলোকের মায়া ত্যাগ করেন।
আসুন আমরা সবাই তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করি:
اللهم اغفر له وارحمه وعافه واعف عنه واجعل قبره روضة من رياض الجنة
হে আল্লাহ! তাঁকে ক্ষমা করুন, দয়া করুন, কবরে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন।
08/08/2025
আলহামদুলিল্লাহ! আমাদের মাদ্রাসার ফ্লোর টাইলস এর কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। আল্লাহ যেন আমাদের এই পথে আরও বেশি কাজ করার তাওফিক দেন।