৯ নং নবীপুর Nobipur, Senbag, Noakhali

৯ নং নবীপুর Nobipur, Senbag, Noakhali

Share

নোয়াখালী জেলাধীন সেনবাগ থানার সর্বদক্ষিণে অবস্থিত একটি শান্তিপ্রিয় জনপদের নাম নবীপুর ইউনিয়ন।🚸🇧🇩🌳 নোয়াখালী জেলাধীন সেনবাগ থানার সর্বদক্ষিণে ০৯ নং নবীপুর অবস্থিত।

19/09/2025

সেনবাগ উপজেলায় ৯ নং নবীপুর ইউনিয়নে শিশু ধর্ষণ চেষ্টা। ক্লাস সিক্সের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে এই সিএনজি ড্রাইভার। ঘটনাটি বকসিরহাট বাজারের দক্ষিণে কালার টেক সংলগ্ন।
লোকটিকে চিনলে মুল ঘটনা জানাবেন।

15/07/2025

০৯ নং নবীপুরের কুতুবেরহাট বাজারে ইউপি সদস্যের দখলে সরকারি জমি, ভেকু নিয়ে এসিল্যান্ডের উচ্ছেদ অভিযান!”

14/07/2025

★আসুন নিজ ইউনিয়ন ০৯ নং নবীপুর সম্পর্কে জানি।

কালের স্বাক্ষী বহনকারী নোয়াখালী জেলায় সেনবাগ উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো নবীপুর ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ নবীপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

ক) নাম – ৯নং নবীপুর ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ১৭.০১ বর্গ কিলোমিটার।

গ) ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী নবীপুর ইউনিয়নের জনসংখ্যা ৬১,৮৫৯ জন।

ঘ) গ্রামের সংখ্যা – ০৮ টি।

ঙ) মৌজার সংখ্যা – ৫ টি।

চ) হাট/বাজার সংখ্যা -০৬টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।

জ) শিক্ষার হার – ৫৪%। (২০১১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৩টি

০১. দক্ষিণ শ্রীপদ্দি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

০২. জয়নুল আবেদীন ফারুক রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

০৩. পূর্ব দেবী সিংহপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

০৪. চারিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়

০৫. ঠেকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়

০৬. নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

০৭. গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

০৮. গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

০৯. বিষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

১০. নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

১১. শ্রীপদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়

১২. মমিন উল্যাহ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

১৩ কুতুবেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়



উচ্চ বিদ্যালয়ঃ ০৩টি,

০১. কুতুবের হাট টি. এ উচ্চ বিদ্যালয়।

০২. নবীপুর উচ্চ বিদ্যালয়।

০৩. শ্রীপদ্দি আদর্শ উচ্চ বিদ্যালয়।

বালিকা বিদ্যালয়ঃ ০১টি

০১. নবীপুর বালিকা উচ্চ বিদ্যালয়।

মাদ্রাসা- ৩টি।

০১. কুতুবের হাট দাখিল মাদ্রাস।

০২. এশফাকুল হক মান্না আলিম মাদ্রাসা।

০৩. নবীপুর ফয়েজিয়া দাখিল মাদ্রাসা।

আলিম মাদ্রাসা -১টি।

০১. এশফাকুল হক মান্না আলিম মাদ্রাসা।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান – জনাব বেলায়েত হোসেন সোহেল

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান –

নবীপুর চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ
তাই-থাই বাংলা সাইন্টিফিক হ্যাচারি
বুদ্ধ পুকুর বটতলা
গোবিন্দপুর নতুন খাল পাড়
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/১৯৬৯ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

১) শপথ গ্রহণের তারিখ – ০৯/০৩/২০২২ইং

11/06/2025

নোয়াখালী কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেফ/তার..!!

09/04/2025

সম্মানিত ৯নং নবীপুর ইউনিয়নের নতুন ভোটারবৃন্দ,
আসসালামু আলাইকুম / আদাব,
২০২৫ সালের নতুন ভোটারদের স্মার্ট কার্ড নম্বর সংবলিত সাময়িক জাতীয় পরিচয় পত্র ডাউনলোড ও সংগ্রহের অবগতকরণ প্রসঙ্গে।
ইউনিয়নবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ০৩ ও ০৪ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত জাতীয় পরিচয় পত্র কার্যক্রমে অংশগ্রহণকারী নতুন ভোটারদের স্মার্ট কার্ড নম্বর সংবলিত সাময়িক জাতীয় পরিচয় পত্র তথা এনআইডি বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসের ওয়েবসাইটে অনুমোদিত হয়েছে ও আপলোড করা হয়েছে। সাময়িক জাতীয় পরিচয়পত্র— NID অনলাইনে থেকে উত্তোলন করা যাচ্ছে।
যে সকল ভোটারগণ তাদের মোবাইল ফোনে এসএমএস/বার্তা পেয়েছেন, তারা অনলাইনের মাধ্যমে ভোটার নিজে উপস্থিত থেকে নিকটস্থ কম্পিউটার কম্পোজ ও ডিজিটাল সেন্টার অথবা ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার অফিস থেকে তাদের সাময়িক জাতীয় পরিচয় পত্রটি সংগ্রহ করতে পারবেন।
সকল নতুন ভোটারকে তাদের স্মার্ট কার্ড নম্বর সংবলিত সাময়িক জাতীয় পরিচয় পত্রটি দ্রুত সংগ্রহ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
সংগ্রহের জন্য করণীয়:—
১। ভোটারের প্রত্যক্ষ উপস্থিতিসহ নিবন্ধনের সময় দেওয়া মোবাইল নম্বরটির সচল সিমসহ মোবাইল ফোন।
২। ভোটার নিবন্ধন স্লিপ (ফর্ম-৫) অর্থাৎ প্রাপ্তিস্বীকার পত্রে উল্লিখিত নিবন্ধন ফর্ম নম্বর।

[বি.দ্র. — মনে রাখবেন। উত্তোলনকৃত NID টি একটি সাময়িক জাতীয় পরিচয়পত্র। স্মার্টকার্ড পেতে স্লিপটি অত্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করুন। অন্যথায় স্লিপ হারিয়ে গেলে ভবিষ্যতে স্মার্ড -কার্ড প্রাপ্তিতে জটিলতা সৃষ্টি হতে পারে।]

অনুরোধক্রমে—
মো: বেলায়েত হোসেন সোহেল
চেয়ারম্যান, ৯নং নবীপুর ইউনিয়ন পরিষদ,
সেনবাগ, নোয়াখালী।

25/01/2025

ছবিযুক্ত নতুন ভোটার তালিকা হালনাগাদ- ২০২৫
৯নং নবীপুর ইউনিয়নের যারা নতুন ভোটার হবেন তাদেরকে নিম্ন বর্ণিত সম্মানিত শিক্ষক মন্ডলীর সাথে যোগাযোগ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করা হইল।

08/01/2025

আমাদের নবীপুর ইউনিয়নের কৃতি সন্তান শহীদ এরশাদ আলী (বীর উত্তম) যিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ হোন।।
মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে উপাধি পেয়েছেন অনুরূপ আমাদের শহীদ এরশাদ আলীও একই উপাধি পেয়েছে কিন্তু তাঁর নামে কোনো প্রতিষ্ঠান এমনকি রাস্তাঘাটও নেই!!

আমরা আবেগি নোয়াখালী বিভাগের জন্য কতকিছুই কিন্তু একজন বীর উত্তম আড়ালে তা নিয়ে মাথাব্যথা নেই!!
ছমিরমুন্সির-হাট থেকে কুতুবেরহাট সড়কের নাম "শহীদ এরশাদ আলী সড়ক" নামকরণ এর জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট বিনীত অনুরোধ।।
যেহেতু কুতুবেরহাট দাখিল মাদরাসা এমপিও সে মাদরাসার নাম পরিবর্তন করে "শহীদ এরশাদ আলী দাখিল মাদরাসা" করার দাবি জানাচ্ছি।।

ওবায়দুল্যাহ মুজাহিদ
_গোপালপুর।

Want your business to be the top-listed Government Service in Noakhali Sadar Upazila?

Click here to claim your Sponsored Listing.

Address


A585 Senbagh
Noakhali Sadar Upazila
3862