Life Care Medical Institute

Life Care Medical Institute

Share

It's the official page of life care medical institute.This institute establish on 2013. Location : Ctg Road, Chowmuhani,Noakhali

Photos from Life Care Medical Institute's post 12/07/2023

আজ খুব করে মনে পড়ছে লাইফ কেয়ার ম্যাটসে কাটানো মুহুর্ত গুলো।বিশেষ করে হোস্টেলের কাটানো সময়টাকে মিস করছি।
মনে পড়ে প্রতিটা রাতের কথা,যেখানে আনন্দের সবটা ছিলো,, ছিলো মাঝরাতে ঘুমের ডিস্টার্ব করা বন্ধুদের মজাগুলো।
রাকিব স্যারের সাথে কথা বলতে বলতে ফজরের আজান দিয়ে দিতো,স্যারের সাথে গল্প শেষ হতোনা।আমি,,আমার প্রিয় বন্ধু রিশাদ আর স্যার,,কত রাত আমরা বসে বসে কথা বলতাম।কত কথা,কত আলাপ।
স্যারের হাতের ডিমের ভর্তা খেতাম,,নতুনরা স্যারকে রিকোয়েস্ট করতে পারেন।

মনে পড়ে রহিম আঙ্কেলের সাথে আর মিন্টু মামার সাথে কাটানো মুহুর্তগুলো,,অফিসের টিভিতে একসাথে বসে খেলা দেখা,,চানাচুর মুড়ি মাখিয়ে খাওয়া আরো কত কি।
মনে পড়ে যায়,জন্মদিনের করা প্রতিটা রাত,যেখানে ভিন্ন এক আবহ তৈরী হতো হোস্টেল জুড়ে।
বড় ছোটো সবাই মিলে একসাথে বারবিকিউ পার্টিগুলো মনে পড়ে যায়।
ক্লাসের রাকিব স্যার আর হোস্টেলের রাকিব স্যার যেনো আলাদা জগতের দুটি মানুষ।
মনে পড়ে যায় পড়ালেখার তীব্র প্রতিযোগিতা।
বিশেষ করে আমাতের ব্যাচের পড়ালেখার প্রতিযোগীতা ছিলো চরমে।আমরা যত বন্ধুই হই, কিন্তু এক্ষেত্রে সবাই সবাইকে ছাড়িয়ে যেতে চাইতাম।
ভিপি নির্বাচনের মজার কাহিনীটা হয়তো আর হবে না।কারন সেখানে তো নোমান নেই আর।
মনে পড়ে খালুর থেকে টিফিন বাটি উঠানোর আর খালার রান্না নিয়ে শুধু অভিযোগের ব্যাপারগুলো।
দরজায় একটা সিগনাল ছিলো,,হোস্টেল চেক করতে স্যারেরা আসলে আমরা বুজে যেতাম।

আহ কি সময় ছিলো।।খুব মিস করি।নতুনদের কাছে আবদার,প্লিজ,,সৌন্দর্য গুলো বাঁচিয়ে রাখুন।ছাদের উপর একপাশে মাটি দিয়ে করা ছোট্ট বাগানটা রাকিব স্যার,,আমি,রিশাদ আর জিয়া মিলে করেছিলাম।পারলে যত্ন নিয়েন।
জানিনা বাগানটা আছে কিনা বা ছাদের টবগুলোতে গাছে আছে কিনা।যদি থাকে একটু পানি দিয়েন গাছে।

কিছুদিন আগে কলেজে প্রোগ্রাম ছিলো,,রহিম আঙ্কেল নিজে ফোন করেছেন,দাওয়াত করেছেন।আসতে পারিনি।তাই রহিম আঙ্কেল ও রাকিব স্যারের কাছে ক্ষমাপ্রার্থী। আমার আবেগ এইসব অনুষ্ঠানে।প্রোগ্রামগুলো উপস্থাপনা আমি আর রিশাদ করতাম।

ক্লিনিকের ব্যস্ততা আর দূরত্ব বেশি হওয়ায় প্রোগ্রামে আসতে পারিনি।ইনশাআল্লাহ্,,সামনের প্রোগ্রামগুলোতে থাকবো।

স্যারদের সম্মান করুন,,,ভালোবাসুন প্রিয় ক্যাম্পাসকে।খুব তাড়াতাড়ি দেখা হবে সবার সাথে।

-----------
ডাঃনুর উদ্দিন।
উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও ক্লিনিক্যাল ইনচার্জ,,
বিজিএমইএ ডিরেক্টরেট চ্যারিটেবল ক্লিনিক।

09/04/2023

Alhamdulillah,,,,
After about two years ,I was in my blessful campus today.

Thanks to all of my respected teachers .
Thanks to our respected admin officer and vice admin officer.

It was an amazing refreshment for me also.

I will miss my campus and my all juniors..

Thanks to all ....

Dr.Nur Uddin
SACMO and Clinical Incharge,
Charity clinic of director of
BGMEA. .....

26/01/2023

ছবির মানুষটা নিয়ে যতই বলা হবে ততই কম হবে।
পিতৃস্নেহের মতো করে ক্যাম্পাসের প্রতিট ছাত্রছাত্রীর দেখভাল করেন।বিশেষ করে হোস্টেলে যারা থাকেন তারা নিশ্চয়ই জানেন মানুষটার আলাদা গুনগুলো।

সর্দা হাসিমুখে সবার সব কথা শুনেন,
সব সমস্যা সমাধানে সবার আগে এগিয়ে আসেন।
অনেক ভালো মনের একজন মানুষ।

ধন্যবাদ আপনাকে হে জনাব,

আপনার কাছে যে ভালোবাসা আমরা পেয়েছি তা কোনোদিন ভুলার নয়।

সবার পক্ষ থেকে শ্রদ্ধা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

Photos from Life Care Medical Institute's post 25/01/2023

ছবিতে যে দুজন মানুষকে দেখছেন তারা লাইফ কেয়ার মেডিকেল ইনস্টিটিউটের দুটি নক্ষত্র।
জনাব ডাঃ মামুন হোসেন স্যার আর ডি.কে. রায় স্যার।

এ দুজনের ক্লাস পাওয়ার সৌভাগ্য হয়েছে।
দুজনই ভীষন ভালো মানসিকতার ব্যক্তিত্ব।
শিক্ষার্থীদের ভেতরে প্রবেশ করে তাদেরকে সম্পূর্ন ভয়ডরহীন আর আনন্দঘন পরিবেশে পড়ানোর জন্য তাদের জনপ্রিয়তাও বেশ।

আমাদের সকল স্টুডেন্টদের অত্যন্ত প্রিয় মুখ এ দুজন ব্যক্তি।।দুজনকেই ভীষন ভালোবাসি।

ধন্যবাদ আপনাদের।।
অন্তরের মনিকোঠায় পরম সম্মানে রয়ে যাবেন আজীবন।।

--- ডাঃ নুর উদ্দিন।

24/01/2023

কিছু সম্পর্ক শেষ হয়না।
রক্তের সম্পর্কের মতোই ইস্পাত কঠিন সম্পর্কে আবদ্ধ থেকে যায় সারাজীবন। ছাত্র শিক্ষকের মধ্যে ও হতে পারে এমন সম্পর্ক।।

প্রিয় Rakib uddin স্যার,

একজন জনহিতৈষী ডাক্তারের পাশাপাশি একজন ভালো মানুষ,, একজন ভালো শিক্ষক।

ধন্যবাদ হে জনাব,,

আমার জীবনের অন্যতম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।

ডাঃ নুর উদ্দিন
উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এন্ড ক্লিনিক্যাল ইনচার্জ,,
বিজিএমইএ ডিরেক্টরেট চ্যারিটেবল ক্লিনিক।

29/09/2022

লাইফ কেয়ার মেডিকেল ইনস্টিটিউট এর বিদায়ী ব্যাচের সকল শিক্ষার্থী সহ ইনস্টিটিউটের সকল বর্ষের সব পরিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা।
সবার জন্য শুভ কামনা।

-----লাইফ কেয়ার মেডিকেল ইনস্টিটিউট।।

25/09/2022

লাইফ কেয়ার মেডিকেল ইনস্টিটিউট এর সকল পরীক্ষার্থীদের জন্য রইলো শুভকামনা।
ধারাক্রমে এবারো যেনো সারাদেশে সেরাদের সেরা হয় আমাদের প্রতিষ্ঠান।
সকল শিক্ষক,,অবিভাবক,,শিক্ষার্থী সহ সবার জন্য দোয়া।

--তৃতীয় ব্যাচ,,
লাইফ কেয়ার মেডিকেল ইন্সটিটিউট।

25/09/2022
Photos from Life Care Medical Institute's post 17/06/2020

সবার প্রিয়মুখ ও লাইফ কেয়ার ম্যাটস্ এর ৩য় ব্যাচের মেধাবী ছাত্র নুর উদ্দিনের আইডি থেকে...

★★★করোনা সমাচার★★★

কোথায় আমরা যাচ্ছি চলে,
কোথায় যাচ্ছি হেরে।।
এই জাতিটা বুঝবে কবে,
নাকি বুঝবে মরার পরে।

মাস্কখানি তার পকেটে থাকে,
এদিকে সেদিক ঘুরে।
পুলিশ আসলে নাকমুখ ডাকে,
চলে গেলে পকেট পুরে।

যতদিন যায় মৃত্যু বাড়ে,
সবাই মিলে গুনি।
একটি বারও কান দুটোতে,
স্বাস্থ্য কথা না শুনি।

আক্রান্ত হলো কত,
লকডাউন কার বাড়ি।
এসব শুনে ঘুরে আসি মোরা,
চড়িতে চড়িতে গাড়ি।

অভিনেতা এক ভারতীয়,
তার আত্মহত্যার কথা।
আহ্ বাঙালীর যুবক যুবতীর,
মনেতে দারুন ব্যাথা।

রিপ রিপ বলে শান্তি কামনায়,
ভরে গেলো ফেসবুক।
কতটা নিরাপদ ঘরেতে নিজে,
খোঁজ নাই অইটুক।

যে সেবক গন দিনরাত দরে,
লড়িছে তাদের সেবায়।
কি ভেবে সবাই মিলে,
গালি শুধু দিয়ে যায়।

আজো নাকি দেশে ধর্ষন হয়,
আমার আপনার বোন।
ধর্ষকদের নির্মুলিতে,
ঐক্যবদ্ধ হোন।

না না না,তা হবে না,
মোদের যত আবেগ।
একবার কি ভেবেছো তুমি,
খরচা করে বিবেক।

করোনার থাবায় দিশেহারা সব,
পায়না খুঁজে কুল।
দায়ী আমরা নিজেরা সবাই,
দায়ী কিছু ছোট ভুল।

আলাদা থেকে ঐক্য গড়ি,
মা, ভাই,বোন,বাবা।
বিতাড়িত হোক জগৎ থেকে,
করোনার ভয়াল থাবা।

(নুর উদ্দিন,,
ইন্টার্ন,,ফেনী সদর হাসপাতাল)

Photos from Life Care Medical Institute's post 13/06/2020

লাইফ কেয়ার মেডিকেল ইনস্টিটিউটের ৩য় ব্যাচের স্মৃতিময় কিছু মুহুর্ত।।

Want your business to be the top-listed Government Service in Noakhali Sadar Upazila?

Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Noakhali Sadar Upazila
3821