15/03/2024
চৌমুহনী বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন
তারিখ: ১২ মার্চ ২০২৪
ইউএনও, বেগমগঞ্জ
15/03/2024
চৌমুহনী বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন
তারিখ: ১২ মার্চ ২০২৪
04/03/2024
উপজেলা প্রশাসন একাডেমি, বেগমগঞ্জ এ সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি
11/02/2024
ছেড়ে যাচ্ছি বেগমগঞ্জ উপজেলা। ১ বছর ৯ দিন দায়িত্ব পালনকালে আপনাদের যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি তা আমার জীবনে সুখস্মৃতি হয়ে থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সরকারি বিভিন্ন দপ্তরের উন্নয়ন কর্মকান্ড সমন্বয় ছাড়াও যানজট নিরসন ও ভূমি দখল প্রতিরোধে উচ্ছেদ, ভুয়া ডাক্তার, লায়সেন্সবিহীন হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার ইত্যাদির বিরুদ্ধে অভিযান ইত্যাদি বলপ্রয়োগমূলক কাজ করতে হয়েছে যেখানে সাধারণ মানুষের স্বত:স্ফূর্ত সমর্থন পেয়েছি। সাধারণ মানুষের আন্তরিকতা ও নি:স্বার্থ ভালোবাসায় আমি এ উপজেলার মানুষের কাছে কৃতজ্ঞ ঋণী।
বিদায়বেলায় মনে হচ্ছে স্বল্প এ সময়ের মধ্যে বেগমগঞ্জ উপজেলার সাথে আমার আত্মার বন্ধন তৈরী হয়ে গেছিল। যেখানেই থাকি না কেন বেগমগঞ্জ উপজেলার কথা আমার বারবার মনে পড়বে। আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।
উপজেলা পরিষদ কমপ্লেক্সের মধ্যে মনোরম পরিবেশে অবস্থিত উপজেলা প্রশাসন একাডেমিতে ভর্তি চলছে। আপনার সন্তানকে সুশিক্ষায় বিকশিত করার জন্য প্রতিষ্ঠানটি-তে রয়েছে একঝাঁক মেধাবী শিক্ষক।
08/10/2023
27/08/2023
হয়ত বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না
বড় বড় লোকেদের ভীড়ে
জ্ঞানী আর গুনীদের আসরে
তোমাদের কথা কেউ কবে না।
তবু হে বিজয়ী বীর মুক্তিসেনা
তোমাদের এই ঋণ কোন দিন শোধ হবে না।
23/08/2023
আজ উপজেলা প্রশাসন, বেগমগঞ্জ কর্তৃক চৌমুহনী বাজারের বিভিন্ন হোটেল ও রেস্তোরায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগে অভিযান চালানো হয়।
এসময় এ সকল হোটেল ও রেস্টুরেন্টের ভেতরের রান্নাঘর পরিদর্শন করে এর সত্যতা পাওয়া যায়। একই ফ্রিজের মধ্যে আগের দিনের অবিক্রিত ফ্রাইড চিকেন, মেরিনেট করা মাংশ, কাঁচা মাছ-মাংস এবং মসলা একসাথে পাওয়া যায়।
এছাড়া এগুলোর কোনটিরই হোটেল ও রেস্তোরাঁ লাইসেন্স এবং খাবার তৈরী ও পরিবেশনের সাথে জড়িত স্টাফদের স্বাস্থ্য সনদ/হেলথ সার্টিফিকেট পাওয়া যায় নি।
এ সকল অপরাধ বিবেচনায় নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় কলাপাতা হোটেল ও রেস্টুরেন্ট কে ১.০ (এক) লক্ষ টাকা, কাশফুল হোটেলকে ৫০.০ হাজার টাকা এবং বিসমিল্লাহ হোটেলকে ৫০.০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় বেগমগঞ্জ উপজেলা স্যানিটরী ইন্সপেক্টর জনাব হাসান উপস্থিত ছিলেন।