Begumgonj Government Pilot High School Alumni Association

Begumgonj Government Pilot High School Alumni Association

Share

Be a proud Life Member of Begumgonj Government Pilot High School Alumni Association. When you are BG

Photos from Begumgonj Government Pilot High School Alumni Association's post 30/05/2026

★শোকর আল্ হামদুলিল্লাহ ★ আজ পূর্ব নির্ধারিত সময়ানুযায়ী সংগঠনের কার্যালয়ে "বেগমগন্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন" এর পক্ষ থেকে সংক্ষিপ্ত আকারে ঈদ পরবর্তী পুনর্মিলন ও চা-চক্র সম্পন্ন হয়েছে। হৃদয়ের টানে উপস্থিত হওয়া সকল পাইলটিয়ানকে কৃতজ্ঞতা ও শুভকামনা জানাচ্ছি। মহান আল্লাহ সর্বদা আমাদের সহায় থাকুন।

16/05/2026

Big shout out to my newest top fans! 💎 Mohammad Nur Nabi

Drop a comment to welcome them to our community, fans

06/05/2026

অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, বেগমগন্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রাক্তন পাইলটিয়ান ২০০৪ ব্যাচের আরিফুর রহমান আজ ভোর রাত ৩.৩০ মিনিটে ব্রেইন স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ হি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উনার মৃত্যতে গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ মরহুমের আত্মাকে মাগফিরাত দান পূর্বক জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং উনার শোক সন্তপ্ত পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করুন। আমিন।★ আজ বাদ জোহর করিমপুর খাল পাড় নুরানি মাদ্রাসা মসজিদের সামনে জানাজার নামাজ শেষে দাফন কার্যক্রম সম্পন্ন হবে।

Photos from Begumgonj Government Pilot High School Alumni Association's post 24/04/2026

"তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য কর. তবে আল্লাহ তায়ালাও তোমাদের
সাহায্য করবেন এবং তোমাদের পদযুগলকে সুদৃঢ় করবেন ও অনড় করে দেবেন ."
সূরা মুহাম্মদ(৭)
সবাইকে মসজিদের চলমান কাজে আর্থিক সহযোগীতা করার আহবান জানাচ্ছি।

Photos from Begumgonj Government Pilot High School Alumni Association's post 16/04/2026

★ অত্যন্ত দু:খ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, বেগমগন্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৮৫ ব্যাচের সম্মানিত পাইলটিয়ান, সাবেক ফুটবলার, চৌমুহনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, হায়দার এ্যাড এর মালিক, গনিপুর নিবাসী জনাব নিজাম উদ্দিন শাহীন আজ ভোর ৫.২০ মিনিটে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ হি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেগমগন্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ মরহুমের আত্মাকে মাগফিরাত দান পূর্বক জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং উনার শোক সন্তপ্ত পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করুন। আমিন।
★★আজ ১৬/০৪/২০২৬ বৃহস্পতিবার বাদ আসর উনার নিজ বাড়ী গনিপুর চৌধুরী মেইকার বাড়ীতে জানাজার নামাজ শেষে দাফন কার্য সম্পাদনের সম্ভাবনা নিশ্চিত করা হয়েছে।

Photos from Begumgonj Government Pilot High School Alumni Association's post 11/04/2026

অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, বেগমগন্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৯০ ব্যাচের সম্মানিত প্রাক্তন পাইলটিয়ান, গনিপুর নিবাসী, চৌমুহনী দলিল লিখক সমিতির সাবেক সভাপতি জনাব শামসুদ্দিন সোহেল আজ সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ হি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উনার মৃত্যতে গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ মরহুমের আত্মাকে মাগফিরাত দান পূর্বক জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং উনার শোক সন্তপ্ত পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করুন। আমিন।★ আগামীকাল ১২/০৪/২০২৬ রবিবার সকাল দশটায় গনিপুরস্থ মরহুমের নিজ বাড়ীতে জানাজার নামাজ শেষে দাফন কার্যক্রম সম্পন্ন হবে।

Photos from Begumgonj Government Pilot High School Alumni Association's post 08/04/2026

★শোকর আল্ হামদুলিল্লাহ★ প্রাক্তন পাইলটিয়ান ও শুভানুধ্যায়ীগনের আর্থিক সহযোগিতায় এবং বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলীর আন্তরিকতায় নির্মানাধীন "বেগমগন্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় জামে মসজিদ" এর নতুন ভবন নির্মানের চলমান কাজে আমাদের "পাইলটিয়ান-২০০২ ব্যাচ" এর পক্ষ থেকে আজ একশত ব্যাগ সিমেন্ট ও তিনশত ফুট বালু অনুদান হিসেবে প্রদান করেছেন। মসজিদের কাজের শুরু থেকেই ২০০২ ব্যাচ প্রতিনিয়ত সহযোগিতা করে আসছেন। মহান আল্লাহ উনাদেরকে এই মহতী কর্মের উত্তম প্রতিদান প্রদান করুন এবং আমাদের সহায় থাকুন, সফল করুন। আমিন।

Photos from Begumgonj Government Pilot High School Alumni Association's post 18/03/2026

আস্ সালামু আলাইকুম। পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা রইলো। প্রিয় পাইলটিয়ান ও শুভানুধ্যায়ীগন,আপনারা যারা দেশ ও প্রবাস থেকে ঈদ উপলক্ষে এলাকায় আসবেন, তাদের প্রতি বিনীত অনুরোধ রইলো, মহান আল্লাহ'র অসীম কৃপায়, আপনাদের আন্তরিক সহযোগিতায় প্রায় ১৭০ বছরের পুরনো "বেগমগন্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় জামে মসজিদ " এর নতুন ভবনের চলমান নির্মাণ কাজের বর্তমান অবস্থাটুকু স্বচক্ষে একবার পরিদর্শন করে যাবেন এবং যে কোন এক ওয়াক্ত নামাজ হলেও এই মসজিদে আদায় করে যাবেন। আশা করছি আপনাদের প্রচেষ্টা সরেজমিনে দেখে আপনাদের ভালো লাগবে ও আপনাদের উৎসাহিত করবে। মহান আল্লাহ আমাদের সহায় থাকুন এবং সফল করুন।

25/12/2025

★★"বেগমগন্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন" এর পক্ষ থেকে সকল প্রাক্তন পাইলটিয়ানকে হৃদয় উজাড় করা শুভকামনা জানিয়ে জানানো যাচ্ছে যে আমাদের সংগঠনের গঠনতন্ত্রে যদিও প্রতি বছর ২৫ ডিসেম্বর আমাদের "মিলন মেলা" অথবা চা চক্রের আয়োজনের কথা উল্যেখ রয়েছে, তথাপি এ বছর পারিপার্শ্বিক সার্বিক পরিস্থিতি বিবেচনয় আমরা এবার ২৫ ডিসেম্বর ২০২৫ সালে কোন আয়োজন রাখতে পারিনি। ইন্ শা আল্লাহ, আমরা যে কোন সুবিধাজনক তারিখে একটি চা চক্রের আয়োজন করবো। আশা করছি সকলে বিষয়টাকে সদয় বিবেচনায় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। পাশে থাকুন, সাথে থাকবো ইন্ শা আল্লাহ।
★আবেদনে:- মন্জুরুল হাসান শিমু, সাধারণ সম্পাদক, বেগমগন্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।★

25/11/2025
Want your business to be the top-listed Government Service in Noakhali Sadar Upazila?

Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Begumgonj Government Pilot High School, Chowmuhani
Noakhali Sadar Upazila
3821

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Friday 16:00 - 18:00
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00