Noakhali নোয়াখালী

Noakhali নোয়াখালী

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Noakhali নোয়াখালী, Landmark & historical place, Noakhali, Noakhali Sadar Upazila.

14/05/2021

ইদ মোবারক, আমাদের প্রিয় নোয়াখালী বাসিকে

24/04/2021

ঈদ শপিং!!
মুসলিম জাহানের খলিফা হযরত উমর (রাঃ) ঈদের আগের দিন খলিফা উমরের (রা) স্ত্রী নিজ স্বামীকে বললেন, ‘আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে, কিন্তু ছোট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য কাঁদছে’।

আরব জাহানের শাসক খলিফা উমর (রা) বললেন, ‘আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই’।

পরে খলিফা উমর (রা) তার অর্থমন্ত্রী আবু উবাইদা (রা) কে এক মাসের অগ্রিম বেতন দেয়ার জন্য চিঠি পাঠালেন।

সমগ্র মুসলিম জাহানের খলিফা যিনি, যিনি সেই সময় প্রায় অর্ধেক পৃথিবী শাসন করছেন, তাঁর এ ধরণের চিঠি পেয়ে আবু উবাইদার (রা) চোখে পানি এসে গেল। উম্মতে আমীন আবু উবাইদা (রা) বাহককে টাকা না দিয়ে চিঠির উত্তরে লিখলেন, ‘আমীরুল মুমিনীন! অগ্রিম বেতন বরাদ্দের জন্য দুটি বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে।

প্রথমত, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কি না?

দ্বিতীয়ত, বেঁচে থাকলেও দেশের জনসাধারণ আপনাকে সেই মেয়াদ পর্যন্ত খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা?’

চিঠি পাঠ করে খলিফা উমর (রা) কোন প্রতি উত্তর তো করলেনই না, বরং এত কেঁদেছেন যে তাঁর চোখের পানিতে দাঁড়ি ভিজে গেলো। আর হাত তুলে আবু উবাইদার (রা) জন্য দোয়া করলেন- একজন যোগ্য অর্থমন্ত্রী নির্বাচিত করতে পেরেছেন ভেবে।।

আল্লাহ মানুষকে হালাল, সৎ ও সঠিক পথে জীবন পরিচালিত করার তৌফিক দান করুক। আমিন।।

12/04/2021

আমাদের ছাত্রলীগ-যুবলীগ ভাইরা কি খুঁজে বের করতে পারবে, ৩১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২০১৩ বেডের ৮ মাস বয়সী নিষ্পাপ হাসপাতাল টি কোথায়??

16/03/2021

বাংলাদেশের সাবেক ভাইস প্রেসিডেন্ট, সাবেক উপ প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক মন্ত্রী, সাবেক ও দেশের প্রথম পোস্ট মাস্টার জেনারেল, সাবেক আওয়ামীলীগ নেতা, সাবেক বিএনপি নেতা, সাবেক জাতীয় পার্টি নেতা ও সর্বশেষ বিএনপির স্থায়ী কমিটির সদস্য, মুক্তিযোদ্ধের সংঘঠক ও বঙ্গবন্ধুর অন্যতম সহযোগী, আইনের কিংবদন্তি দিকপাল, হিডেলবার্গ ইউনিভার্সিটি জার্মানি ও হার্ভাড ইউনিভার্সিটি আমারিকার ভিজিটিং ফেলো ও সাবেক জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রফেসর, পল্লীকবি জসিমউদদীনের জামাতা ব্যরিস্টার মওদুদ আহমদ মারা গেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।

06/01/2021

প্রিয় নোয়াখালীবাসী আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে এমন একজনের কথা শেয়ার করতে চাই যিনি নোয়াখালীর ই কৃতি সন্তান এবং তাকে শুধু নোয়াখালী জেলা না পুরা বাংলাদেশ চিনে, এই স্বাধীন বাংলাদেশের জন্য যার অবদান অনেক এবং আমরা অনেকেই মোটামুটি তার সম্পর্কে জানি।
আসুন তার অবদান
সম্পর্কে একটু আলোচনা করি এবং
তাকে কোথায় কোথায় মর্যাদা দেয়া হয়েছে সেটার একটি সংক্ষিপ্ত বিবরণ জানি।

#শহীদ_সার্জেন্ট_জহুরুল হক এর পরিচয় (সংক্ষিপ্ত আকারে)ঃ
শহীদ সার্জেন্ট জহুরুল হক (জন্ম: ৯ ফেব্রুয়ারি, ১৯৩৫ - মৃত্যু: ১৫ ফেব্রুয়ারি, ১৯৬৯) নোয়াখালী জেলার সোনাপুর গ্রামে জন্মগ্রহণকারী এবং আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী ও শহীদ ব্যক্তিত্ব। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি ২০১৮ সালে স্বাধীনতা পুরস্কার (মরণোত্তর) পান।[১]
স্বীকৃতিগুলোঃ
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বহুল পরিচিত হল
#শহীদ_সার্জেন্ট_জহুরুল_হক_হল

#৪র্থ শ্রেণীর পাঠ্য বইয়ে তার অবদান সম্পর্কে আলোচনা করা হয়েছে যার মাধ্যমে যুগের পর যুগ মানুষ তার অবদান সম্পর্কে জানতে পারবে
এভাবে আরও আছে বাংলাদেশের অনেক জায়গায়

আমাদের দাবীঃ

এ হিসেবে আমরা নোয়াখালীবাসি চাই যে তার নিজ গ্রামে,নিজ এলাকায় তার অবদান স্বীকৃতি পাক। যে স্বীকৃতি দিতে বাংলাদেশ সরকারের কোন বাজেট দরকার হবে না। এত সহজে যদি আমরা আমাদের নোয়াখালীর সোনাপুর গ্রামের জেলাবোর্ড কলনীর এই কৃতি সন্তান কে মূল্যায়ন করতে না পারি তবে আমরা ব্যার্থ।
৪ লেন রাস্তার নাম হোক
#শহীদ_সার্জেন্ট_জহুরুল_হক এর নামে
বা সোনাপুর যে লাস্ট মোড় হবে এটা তার নিজ এলাকায় তার নামে এই মোড় করার জন্য আহ্বান করা হচ্ছে।
এ জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

17/12/2020

১৯৭০ সালে তিনি প্রথম ঢাকায় আসেন। বাটা স্যু কোম্পানির প্রোডাকশন ম্যানেজার হিসেবে নিয়োগ পান। ১৯৭১ সালের প্রথম দিকে বাটা জুতার এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে টঙ্গীর কারখানায় নিয়োগ পান।

২৫ মার্চ রাতে পাকিস্তানী হানাদার বাহিনী অপারেশন সার্চলাইটের নামে গণহত্যা চালায়। সে সময় তিনি সেই রাতের ভয়াবহতার কিছু ছবি তুলে পাঠান আন্তর্জাতিক গণমাধ্যমে।

বাটা স্যু কোম্পানীর মত বহুজাতিক একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়াতে অবাধ চলাচল ছিল সর্বত্র। সেই সুযোগে তিনি সম্পর্ক গড়ে তোলেন টিক্কা খান, রাও ফারমান আলী, নিয়াজিদের সাথে। আর অন্য দিকে প্রধান সেনাপতি কর্নেল এমএজি ওসমানীর সঙ্গে যোগাযোগ রাখতেন। তারপর সব তথ্য ফাঁস করে দিতেন।

তারপর নিজেই বাটার শ্রমিকদের সংঘবদ্ধ করে টংগীসহ সেক্টর ১ এবং ২ নম্বরে গড়ে তোলা গেরিলা বাহিনীকে নিজ দায়িত্বে প্রশিক্ষণ দেন। তিনি নিজেও দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিলেন। তারপর নিজেই জীবন বিপন্ন করে বাংলাদেশের যুদ্ধে নেমে পড়েন। তিনি বাঙ্গালী যোদ্ধাদের নিয়ে টঙ্গী-ভৈরব রেললাইনের ব্রীজ, কালভার্ট ধ্বংস করে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত করতে থাকেন।

সে সময় তিনি ঢাকার অস্ট্রেলিয়ান ডেপুটি হাইকমিশনের গোপন সহযোগিতা পেতেন। রক্তক্ষয়ী নয়মাস মুক্তিযুদ্ধের শেষে টঙ্গীতে ফিরে আসেন বিজয়ীর বেশে।

১৯৭৮ সাল পর্যন্ত বাংলাদেশেই ছিলেন,তারপর নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরে যান। তিনিই একমাত্র বিদেশী বাংলাদেশী যিনি মুক্তিযুদ্ধে অবদানের জন্য "বীর প্রতীক" খেতাব পান। তার নাম "উইলিয়াম এ এস ঔডারল্যান্ড" । যিনি একজন অস্ট্রেলিয়ান নাগরিক। ২০০১ সালের ১৮ মে অস্ট্রেলিয়ার পার্থের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

11/12/2020

আজ ১০ই ডিসেম্বর
নোয়াখালীর গৌরব, দেশের সূর্যসন্তান বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৪৯ তম শাহাদাত বার্ষিকী।এই বীর মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা।

11/12/2020

নোয়াখালীর সন্তান হিসেবে এটা আপনার জেনে রাখা জরুরী।❤❤

নোয়াখালী জেলায় ৯টি উপজেলা, ৮ টি পৌরসভা, ৭২ টি ওয়ার্ড, ১৫৩ টি মহল্লা, ৯১ টি ইউনিয়ন, ৮৮২ টি মৌজা এবং ৯৬৭ টি গ্রাম রয়েছে।

উপজেলাঃ
নোয়াখালী জেলার ৯টি উপজেলার নামঃ

১) নোয়াখালী সদর
২) বেগমগঞ্জ
৩) চাটখিল
৪) কোম্পানীগঞ্জ
৫) হাতিয়া
৬) সেনবাগ
৭) সুবর্ণ চর
৮) সোনাইমুড়ি
৯) কবিরহাট

পৌরসভাঃ
নোয়াখালী জেলার ৮ টি পৌরসভা-

১) নোয়াখালী পৌরসভা
২) চৌমুহানী পৌরসভা
৩) চাটখিল পৌরসভা
৪) বসুরহাট পৌরসভা
৫) হাতিয়া পৌরসভা
৬) সেনবাগ পৌরসভা
৭) সোনাইমুড়ি পৌরসভা
৮) কবিরহাট পৌরসভা

ইউনিয়নঃ
নোয়াখালী জেলার ৯১ টি ইউনিয়নঃ

🌐 নোয়াখালী সদর (মোট ইউনিয়ন ১৩টি)-

১ নং চরমটুয়া
২ নং দাদপুর
৩ নং নোয়ান্নই
৪ নং কাদির হানিফ
৫ নং বিনোদপুর
৬ নং নোয়াখালী
৭ নং ধর্মপুর
৮ নং এওজবালিয়া
৯ নং কালা দরাপ
১০ নং অশ্বদিয়া
১১ নং নেয়াজপুর
১৯ নং পূর্ব চর মটুয়া
২০ নং আন্ডারচর

🌐 বেগমগঞ্জ (মোট ইউনিয়ন ১৬টি)-

১ নং আমান উল্যাপুর
২ নং গোপালপুর
৩ নং জিরতলী
৪ নং আলাইয়ারপুর
৫ নং ছয়ানী
৬ নং রাজগঞ্জ
৭ নং একলাশপুর
৮ নং বেগমগঞ্জ
৯ নং মিরওয়ারিশপুর
১০ নং নরোত্তমপুর
১১ নং দূর্গাপুর
১২ নং কুতুবপুর
১৩ নং রসুলপুর
১৪ নং হাজিপুর
১৫ নং শরীফপুর
১৬ নং কাদিরপুর

🌐 চাটখিল (মোট ইউনিয়ন ৯টি)-

১ নং সাহাপুর
২ নং রামনারায়নপুর
৩ নং পরকোট
৪ নং বদলকোট
৫ নংমোহাম্মদপুর
৬ নং পাঁচগাঁও
৭ নং হাট-পুকুরিয়া ঘাটলাবাগ
৮ নং নোয়াখলা
৯ নং খিলপাড়া

🌐 কোম্পানিগঞ্জ (মোট ইউনিয়ন ৮টি)-

১ নং সিরাজপুর
২ নং চরপার্বতী
৩ নং চর হাজারী
৪ নং চরকাঁকড়া
৫ নং চরফকিরা
৬ নং রামপুর
৭ নং মুছাপুর
৮ নং চর এলাহী

🌐 সেনবাগ (মোট ইউনিয়ন ৯টি)-

১ নং ছাতারপাইয়া
২ নংকেশারপাড়
৩ নং ডমুরম্নয়া
৪ নং কাদরা
৫ নং সিলোনিয়া
৬ নং কাবিলপুর
৭ নং মোহাম্মদপুর
৮ নং বীজবাগ
৯ নং নবীপুর

🌐 হাতিয়া (মোট ইউনিয়ন ১১টি)-

১ নং চানন্দি
২ নং হরণি
৩ নং সুখচর
৪ নং নলচিরা
৫ নং চরঈশ্বর
৬ নং চরকিং
৭ নং তমরদ্দি
৮ নং সোনাদিয়া
৯ নং বুড়ির চর
১০ নং জাহাজমারা
১১ নং নিঝুম দ্বীপ

🌐 সোনাইমুড়ি (মোট ইউনিয়ন ১০টি)-

১ নং জয়াগ
২ নং নদনা
৩ নং চাষীরহাট
৪ নং বারগাঁও
৫ নং অম্বরনাগর
৬ নং নাটেশ্বর
৭ নং বজরা
৮ নং সোনাপুর
৯ নং দেওটি
১০ নং আমিশাপাড়া

🌐 কবিরহাট (মোট ইউনিয়ন ৭টি)-

০১ নং নরোত্তমপুর
২ নং সুন্দলপুর
৩ নং ধানসিড়ি
৪ নং ঘোষবাগ
৫ নং চাপরাশিরহাট
৬ নং ধানশালিক
৭ নং বাটইয়া

🌐 সুবর্ণচর (মোট ইউনিয়ন ৮টি)-

১ নং চর জব্বর
২ নং চরবাটা
৩ নং চরক্লার্ক
৪ নং চর ওয়াপদা
৫ নং চরজুবলী
৬ নং চর আমানউল্যাহ
৭ নং পূর্ব চরবাটা
৮ নং মোহাম্মদপুর।

আলোকিত নোয়াখালী । Alokito Noakhali Noakhali নোয়াখালী

10/12/2020
05/12/2020

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ এর শ্রেষ্ঠ গায়িকা মনোনীত হওয়ায় আমাদের জেলার গর্ব Oyshee কে অনেক অনেক শুভ কামনা আর আন্তরিক অভিনন্দন!!

04/12/2020

রোহিঙ্গা ঠেকাও
নোয়াখালী বাঁচাও

Want your business to be the top-listed Government Service in Noakhali Sadar Upazila?

Click here to claim your Sponsored Listing.

Website

Address


Noakhali
Noakhali Sadar Upazila
3800