ইঞ্জিনিয়ারিং সলিউশান

ইঞ্জিনিয়ারিং সলিউশান

Share

এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জা

Photos from Engineering Infinity's post 17/09/2023
16/02/2021

সিভিল ইঞ্জিনিয়ারদের কোন কোন সফটওয়ার জানা জরুরি ?
সিভিল ইঞ্জিনিয়ারিং এর পরিধি ব্যপক ও বিস্তৃত।
তাই প্রত্যেক সিভিল ইঞ্জিনিয়ারের সমান সংখ্যক সফটওয়ার এ পারদর্শী হতে হয় না।
এই পোস্টে ভিন্ন কাজের বিভিন্ন সফটওয়ার নিয়ে সম্যক ধারনা দিবো। আমি সকল সফটওয়্যার কে দুই ভাগে ভাগ করেছি।
১) আবশ্যক ২) বিশেষায়িত
১) আবশ্যকঃ- এই সফটওয়্যার গুলো সব সিভিল ইঞ্জিনিয়ারদের এমনকি সব ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট দের জন্যে প্রয়োজন-
ক) MS Office (Word, Excel, Access, PowerPoint)
খ) Any Image editor (photoshop/paint/others)
গ) AutoCAD or any CAD software (Drafting or design)

Min PC Config- Dual Core prossesor, 2 gb ram
Recommended- i5 prossesor, 8 gb ram

২) বিশেষায়িতঃ- এই সফটওয়্যারগুলো আলাদা আলাদা ধরনের প্রফেশনালদের জন্যে প্রযোজ্য।

আপনি যদি বিল্ডিং নির্মান পরামর্শের ব্যবসার সাথে যুক্ত হতে চান তবে-
-For 3D Model- AutoCAD 3D/Sketchup/3DS Max/Blender/Maya (যেকোন একটি ভাল করে শিখুন)
-For Animation & Render- Lumion/Vray/Corona/Unreal (যেকোন একটি ভাল করে শিখুন)

Min PC Config- i5 prossesor, 8 gb ram, 2gb Gpu
Recommended- i7 prossesor, 16 gb ram, 6gb Gpu

ক) কনস্ট্রাকশন ম্যানেজারঃ-
i) Microsoft Project

Min PC Config- Dual Core prossesor, 2 gb ram
Recommended- i5 prossesor, 4 gb ram

খ) স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার (বিল্ডিং)-
-Etabs
-STAAD Pro.
-SAFE.
-RISA.
-Navisworks.
-Autodesk Revit.
-SAP2000

Min PC Config- i3 prossesor, 4 gb ram
Recommended- i7 prossesor, 8 gb ram, 2gb Gpu

গ) ব্রিজ ডিজাইনার-
-Open Bridge Modeler
-Open Bridge Designer
-Autodesk Structural Bridge Design
-Autodesk Civil 3D

Min PC Config- i3 processor, 4 gb ram
Recommended- i7 processor, 8 gb ram, 4gb Gpu

ঘ) ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং- (রেলওয়ে/ হাইওয়ে)
-AutoCAD Civil 3D
-Autodesk Infraworks
-VISSIM
-HCS (Highway Capacity Software)
-SIDRA

Min PC Config- i3 processor, 4 gb ram
Recommended- i7 processor, 8 gb ram, 4gb Gpu

ঙ) ড্রেনেজ/ পাইপিং/ প্লাম্বিং/সেনিটারি-
-Autodesk Civil 3D
-Autodesk Infraworks
-StormCAD
-SSA
-WaterCAD

Min PC Config- i3 processor, 4 gb ram
Recommended- i7 processor, 8 gb ram, 2gb Gpu

চ) সয়েল ইনিনিয়ারিং-
-ACCECALC
-3DEEP
-AllPile
-GEO5
Min PC Config- i3 prossesor, 4 gb ram
Recommended- i7 processor, 8 gb ram, 2gb Gpu

ছ) এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং-
-Arc GIS
-Autodesk Civil 3D
-Autodesk Infraworks

Min PC Config- i3 processor, 4 gb ram
Recommended- i7 processor, 8 gb ram, 2gb Gpu

জ) হাইড্রলজি এন্ড ওয়াটার রিসোর্সেস-
-HEC-RAS
-HEC-HMS

Min PC Config- i3 processor, 4 gb ram
Recommended- i5 processor, 8 gb ram

ঝ) এয়ারপোর্ট ইঞ্জিনিয়ারিং
-Autodesk Civil 3D (Aero TURN Pro 3D)
-Autodesk Infraworks

Min PC Config- i3 processor, 4 gb ram
Recommended- i7 processor, 16 gb ram, 4gb Gpu

ঞ) ট্রাফিক ইঞ্জিনিয়ারিং
-Autodesk Civil 3D
-Autodesk Infraworks

Min PC Config- i3 processor, 4 gb ram
Recommended- i7 processor, 16 gb ram, 4gb Gpu

ট) সার্ভেয়িং
-ArcGIS
-Autodesk Civil 3D
-Total Station/ Theodolite software

Min PC Config- i3 processor, 4 gb ram
Recommended- i7 processor, 8 gb ram, 2gb Gpu

সবশেষে বলতে চাই,
আপনি ঠিক করবেন আপনি কি চান, তারপর সেভাবে প্রস্তুতি নিবেন।
যে সেক্টরে ভাল করতে চান সে সেক্টরের সফট স্কিল ও থিওরী স্কিল নিয়ে কাজ করেন।
সব একসাথে পেচিয়ে নিলে পরে অসুবিধায় পড়বেন।
আর একটা সফটওয়্যার মোটামুটি পারার পর অন্যটিতে জড়াবেন।
একইসাথে দুইটা শেখা শুরু করবেন না।

সংগ্রহীত

বিল্ডিং এর ডিজাইন ড্রইং, রাজউক প্লান অনুমোদন, সয়েল টেস্ট, ডিজিটাল সার্ভে ও সুপারভিশন এর জন্য যোগাযোগ করুন-

MRS Engineering Service-Civil Engineering
🏢 01723923285
হেড অফিসঃ
বাড়িঃ ২৬, রোডঃ ১২, সেক্টরঃ ৩, উত্তরা, ঢাকা

20/01/2021

এক জন Site ইঞ্জিনিয়ারকে Structural বিষয়ে যেসব টুকিটাকি জানতে হবে।
Topics: Shear Key, Casting Height, Lapping, Beam Column Joint, Construction Joint.
==============================================

➤Shear Key in Column:
ডিজাইনারগন মূলত: দুটো কারণে কনস্ট্রাকশন জয়েন্ট এ (বিশেষ করে কলামে) Shear Key রাখতে বলেন:
১. কলামের Shear Resistance Capacity বৃদ্ধির জন্য।
২. কলামের Adjacent Segment এর মধ্যে Displacement ঝুকি হ্রাসের জন্য। Shear Key সচরাচর 2” থেকে 4” গভীরতার রাখা হয়, ইহা রাখলে অবশ্যই খেয়াল রাখবেন পরবর্তী ঢালাই এর পূর্বে গর্তটি যেন ভালভাবে পরিষ্কার করা হয়।
পরামর্শ: সবচেয়ে ভাল হবে ঢালাইয়ের পরের দিন যদি গর্তটি পলিথিন দিয়ে ডেকে দেওয়া যায়, যাতে তা সহজেই তুলে ফেলা যায়।

➤Column Casting Height:
অনেক ক্ষেত্রেই দেখা যায় কন্ট্রাক্টরগন দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য Full Height Column কাস্টিং করে ফেলেন, যা মোটেও উচিত নয়। এক্ষেত্রে আপনাকে অবশ্যই দুই বা ততোধিক লিফটে কলাম কাস্টিং করতে হবে, তা না করলে যা হতে পারে।
১. সেগ্রিগেশন, লেইটেন্স কিংবা ব্লিডিং এর ফলে সৃষ্ট ভয়েড বা হানিকম্ব কলামকে ভঙ্গুর ও দুর্বল করে ফেলতে পারে।
২. Vertical ডিসপ্লেসমেন্ট (শল আউট) কিংবা Shutter ফেল করার সম্ভাবনা থাকে।
৩. ক্লিয়ার কভারের তারতম্যের কারণে Crack সহ নানাবিধ সমস্যা হতে পারে।
পরামর্শ: একজন সাইট ইঞ্জিনিয়ার হিসেবে আপনি কখনোই উলম্বভাবে ১.৫ মিটার বা ৫ ফুটের অধিক Column বা Wall Casting Allow করবেন না।

➤ Lapping & Spacer:
Lapping এর ক্ষেত্রে যা লক্ষ্য রাখতে হবে:
১.Generally কম্পেশন জোনে Lapping 24D থেকে 44D এবং টেনশনে 30D থেকে 60D হয়ে থাকে। বি.দ্র: এখানে হুক ছাড়া এবং হুক সহ মাপের কথা বলা হয়েছে, তাছাড়া বিভিন্ন কনসালটেন্টগন ল্যাপের ক্ষেত্রে বিভিন Code ফলো করেন, তবে ইন্ডিয়ান কনসালটেন্টদের মতে উভয় জোনের জন্য 50D দেওয়া যেতে পারে।
২. খেয়াল রাখতে হবে কলাম কিংবা বিমের এক জায়গায় যেন 50% এর বেশি রডে ল্যাপ না পড়ে।
৩.কলামের ল্যাপিং জোন: L/2 বা Middle Portion এর মধ্যে ল্যাপ দিতে হবে, L/4 এর ভিতরে সর্বাধিক Stress উৎপন্ন হয় বলে এই Zone পরিহার করা উচিত।
৪. বিমের টপ বারের ল্যাপিং: Middle Third Span বা মধ্য তৃতীয়াংশে এর মধ্যে থাকবে, কারণ এই Zone এ Negative Moment থাকেনা।
৫.বিমের বটম বারের ল্যাপিং: One Third Span বা এক তৃতীয়াংশে বা L/3 এর মধ্যে থাকতে হবে, কারণ এই Zone Positive Moment থাকেনা।
৬. Spacer Bar এর ডায়া হবে 25mm [For Beam], 12mm [For Slab] এবং Spacing হবে সর্বাধিক 30” c/c। বিমের ক্ষেত্রে অবশ্যই লক্ষ রাখতে হবে Main Bar এবং Extra Bar এর মধ্যে গ্যাপ যেন ১” এর বেশি না হয়।

➤Beam Column Joint:
প্রায় সব কনসালটেন্ট suggest করেন বিমের রডকে কলামের Vertical রডের ভিতর দিয়ে নেওয়ার জন্য। প্রকৃতপক্ষে বিম ও কলামের Clear cover একই থাকে বলে তা মানা সম্ভব হয়না, বেশির ভাগ ক্ষেত্রেই বিমের এক পার্শ্বের রডকে কলামের বাহিরে এবং অন্যপাশ ভিতরে দিয়ে নেওয়া হয়।
বিম কলাম জয়েন্টে অবশ্যই যা করনীয়:
১. জয়েন্টের এই অংশটুকুতে কলামে কমপক্ষে দুটি Stirrup দিতে হবে।
২. বিমের প্রথম স্টিরাপ কলাম ফেস থেকে অর্ধেক Spacing দূরুত্ব বা ২” পর থেকে শুরু করতে হবে।
৩. এই অংশের Casting অবশ্যই কলামের কংক্রিটের ডিজাইন স্ট্রেন্থ অনুযায়ী করতে হবে, কলামের কাস্টিং যে গ্রেডের তা মেইনটেন্ট করতে হবে এবং অন্যান্য অংশে ছাদের কংক্রিটের গ্রেড অনুযায়ী হবে, না হলে এই অংশ দুর্বল হবে।
বি.দ্র: যদিও অনেকে বিমের রডকে কলামের ভিতর দিয়ে নেওয়ার জন্য কলাম স্ট্রিপের কাছাকাছির স্টিরাপগুলো কিছুটা সরু রেখে মাঝের অংশে প্রশস্ত করে বিমের রড বাধার কথা বলেন যা প্রকৃতপক্ষে ডিজাইন সম্মত নয়, কারণ লোড ট্রান্সফারের জন্য বিম/কলাম/ছাদের রড straight হওয়া বাঞ্ছনীয় ।

➤Construction Joint:
বিভিন্ন কারণে আমাদেরকে ছাদ কিংবা বিমে কনস্ট্রাকশন জয়েন্ট রাখতে হয়, দেখা যায় অনেক সময়ই আমরা বিমের Edge বা কিনারা বরাবর ছাদের কাস্টিং শেষ করে দেই কিংবা কলামের Face বা গা ঘেষে বিমের casting শেষ করে রড রেখে দেই যা মোটেও উচিত নয়।
কনস্ট্রাকশন জয়েন্ট রাখার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলি:
১. ইহা অবশ্যই 2L/3 বা Middle third of span বা মধ্য তৃতীয়াংশ স্প্যান দুরুত্বের মধ্যে রাখতে হবে কারণ এই জোনে Shear Stress কম থাকে, কখনোই L/3 দুরুত্বের মধ্যে রাখা উচিত নয়।
২. বিম বা ছাদের Construction জয়েন্ট Slope এ না রেখে Straight বা খাড়া রাখা বাঞ্ছনীয়, তবে Shear Key এর জন্য Grove রাখা উত্তম।
৩. অবশ্যই রডের ক্লিয়ার কভার এবং ল্যাপিং দৈর্ঘ্য নিশ্চিত করতে হবে।
৪. এই অংশে পানি লিকেজের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে বলে Vibrating & Water Proofing Admixture ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

➤Hooks & Stirrup: ভূমিকম্প বান্ধব ভবন নির্মানের ক্ষেত্রে হুকের বিকল্প নেই, স্টিরাপ বা Tie Ring তৈরির বেলায় এবং বিমের রডের L Bend বা মাটামের ক্ষেত্রে Development Length নিশ্চিত করতে হবে।
লক্ষ্য রাখতে হবে:
১. বিম বা কলামের স্টিরাপে অবশ্যই 135 degree এ্যাংগেলে হুক দিতে হবে, হুকের দৈর্ঘ্য হবে 3D-6D [D means dia of Rebar], তবে ২" কম হতে পারবে না।
২. বিমের রডের 90 Degree মাটাম বা L Bend এর দৈর্ঘ্য হবে 12D [where D means Dia of bar].

➤Groove Cutting in Column:
অনেক জায়গায় দেখা যায় Door Frame ফিটিংস এর জন্য কলামের এক পার্শ্ব কিংবা উভয় পার্শ্বেই গ্রুফ কেটে চৌকাঠ লাগানো হয় যা কম্প্রেশন মেম্বার কলামের জন্য খুবই ক্ষতিকর।
পরামর্শ: এ ক্ষেত্রে আপনি দুইভাবে ফ্রেম লাগাতে পারেন।
১. কলামের সাথে একটি পূর্ণ ইটের গাঁথুনি (কোবলা) দিয়ে লাগাতে পারেন।
২. ফ্রেমকে কলামের সাথে ক্লাম্পের সাহায্যে ড্রিল করে আটকাতে পারেন। তবে আপনাকে প্রথমটাই সাজেস্ট করবো কারণ পরবর্তীতে ফ্রেমের টানে প্লাস্টার ফেটে ক্লাম্প বের হয়.

Want your business to be the top-listed Government Service in Noakhali Sadar Upazila?

Click here to claim your Sponsored Listing.

Website

Address


কবির হাট, নোয়াখালী, বাংলাদেশ
Noakhali Sadar Upazila
৩৮৫০