নোবিপ্রবি বিএনসিসি

নোবিপ্রবি বিএনসিসি

Share

"Crafting Remarkable Futures: NSTU BNCC Focus on Character, Leadership, and Dedication." Captain E.

Noakhali Science and Technology University Bangladesh National Cadet Corps (NSTU BNCC) is a part of Bangladesh National Cadet Corps. Bangladesh National Cadet Corps (BNCC) is a Para-military national institution established with the aim of developing moral standards and leadership qualities in young men and women. Its guiding principles are knowledge, discipline and unity
After the university of D

28/05/2026

ঈদুল আজহার প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, ধৈর্য আর আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য। এই ঈদ শুধু আনন্দের নয়, বরং আত্মশুদ্ধি আর মানবতার এক অনন্য বার্তা বহন করে। কুরবানির রক্ত কিংবা মাংস নয়, আল্লাহর কাছে পৌঁছে আমাদের তাকওয়া।

আসুন, আমরা হিংসা-অহংকার ভুলে ভালোবাসা আর সহমর্মিতায় ভরে তুলি চারপাশ।গরিব-দুঃখীদের মুখে হাসি ফোটানোর মধ্যেই লুকিয়ে আছে ঈদের আসল সৌন্দর্য। ত্যাগের এই মহিমা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে পড়ুক। প্রিয়জনদের সাথে কাটুক শান্তিময় ও আনন্দঘন মুহূর্ত। সবার জীবনে নেমে আসুক সুখ, শান্তি ও বরকত।ভালো থাকুক পৃথিবীর প্রতিটি মানুষ। আল্লাহ আমাদের সকলের কুরবানি কবুল করুন। মনের সব কষ্ট দূর হয়ে যাক এই পবিত্র দিনে। সম্পর্কগুলো হোক আরও দৃঢ় ও সুন্দর।

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে। সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

ঈদ মোবারক

জনসংযোগ বিভাগ
নোবিপ্রবি বিএনসিসি

Photos from নোবিপ্রবি বিএনসিসি's post 20/05/2026

✨‎Congratulations ✨
‎To the newly appointed leaders of the NSTU BNCC Platoon.

‎Based on their performance in written examinations, practical (military drill), oral assessments, and overall evaluation through a four-step assessment process, the following cadets have successfully earned their promotions through dedication, discipline, and commitment:

‎ ⚔️ Cadet Corporal to Cadet Sergent
[ Platoon - 01 ]
‎★ Cadet Eftekar Hossen

⚔️ Cadet Lance Corporal to Cadet Corporal
[ Platoon - 01 ]
★ Cadet Kanti Tanchangya
★ Cadet Hamimul Islam
[ Platoon - 02 ]
★ Cadet Maisha Maliha

⚔️Cadet to Cadet Lance Corporal
[ Platoon - 01 ]
★ Cadet Md Shafiul Alam Hridoy
★ Cadet Mahtab Chowdhury Mahi
[ Platoon - 02 ]
★ Cadet Sanjida Akter

‎We extend our heartfelt congratulations to all promoted cadets on this well-deserved achievement. We believe they will uphold the values of discipline, leadership, and responsibility, and carry out their duties with dedication and integrity.
‎Wishing them continued success and excellence in their new roles and responsibilities.

Media Wing
NSTU BNCC

19/05/2026

নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী স্যার -এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে নোবিপ্রবি বিএনসিসি। এ সময় বিএনসিসির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা, নেতৃত্ব ও দেশপ্রেমবোধ গড়ে তোলা, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততা বৃদ্ধি এবং ক্যাম্পাসের সার্বিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপাচার্যের সঙ্গে আন্তরিক মতবিনিময় করেন।
আমরা অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে মাননীয় উপাচার্য মহোদয় এক্স- ক্যাডেট ছিলেন। যা বিএনসিসি পরিবারের জন্য গর্ব।

জনসংযোগ বিভাগ
নোবিপ্রবি বিএনসিসি

16/05/2026

শৃঙ্খলা, সাহস আর স্বপ্নের পথে তুমি এগিয়ে যাও আরও অনেক দূর।

আজকের এই বিশেষ দিনে কামনা করি, তোমার জীবন ভরে উঠুক সাফল্য, সম্মান আর অসংখ্য সুন্দর স্মৃতিতে। তোমার প্রতিটি স্বপ্ন যেন ডানা মেলে উড়ে যায় আরও দূরে, আর তোমার হাসি যেন সবসময় চারপাশকে আলোকিত করে রাখে।
মহান আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন আপনাকে সুস্বাস্থ্য, প্রজ্ঞা, সাহস ও মানসিক দৃঢ়তা প্রদান করেন। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আপনি যেন মর্যাদা ও সাহসিকতার সঙ্গে অতিক্রম করতে পারেন এবং আপনার প্রতিটি স্বপ্ন যেন বাস্তবে রূপ নেয়।
সম্মান, গৌরব, সাফল্য ও দেশসেবার মহিমায় আলোকিত হোক আপনার আগামীর পথ চলা।
আবারও জানাই আন্তরিক শুভ জন্মদিন।”

শুভ জন্মদিন
ক্যাডেট মারেফা আক্তার

Photos from নোবিপ্রবি বিএনসিসি's post 15/05/2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী স্যারকে গার্ড অব অনার প্রদান করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিএনসিসি।

জনসংযোগ বিভাগ
নোবিপ্রবি বিএনসিসি

29/04/2026

এই বিশেষ দিনে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। একজন গর্বিত ক্যাডেট হিসেবে BNCC -এর আদর্শ, শৃঙ্খলা ও দায়বদ্ধতা আপনি যেভাবে ধারণ করছেন, তা সত্যিই প্রশংসনীয়। আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য, দৃঢ় মনোবল এবং অটুট আত্মবিশ্বাস দান করুন। আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ হোক সাফল্য, সম্মান ও মর্যাদায় ভরপুর।

আপনি যেন সব চ্যালেঞ্জ সাহসিকতার সাথে মোকাবিলা করে নিজের লক্ষ্য পূরণে এগিয়ে যেতে পারেন এই কামনা করি। আপনার ভবিষ্যৎ হোক উজ্জ্বল, অর্জনে পরিপূর্ণ এবং গৌরবময়। আবারও শুভ জন্মদিন-শৃঙ্খলা, নিষ্ঠা ও গর্ব নিয়ে সামনে এগিয়ে যান।

শুভ জন্মদিন
ক্যাডেট আব্দুস সালাম অনু

Photos from নোবিপ্রবি বিএনসিসি's post 28/04/2026

সদর দপ্তর ময়নামতি রেজিমেন্টের আওতাধীন ৬ বিএনসিসি ব্যাটালিয়ন ক্যাডেটদের ২৭ এপ্রিল ২০২৬ কুমিল্লা সেনানিবাসের (১৮ টার্গেট ) ফায়ারিং রেঞ্জে ফায়ার অনুষ্ঠিত হয়। এতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের একদল চৌকস ক্যাডেট অংশগ্রহণ করেন। ক্যাডেটগণ হলেন :

১. সিইউও হিমেল রানা
২. ক্যাডেট কর্পোরাল ইফতেখার হোসেন তাহাসিন
৩. ক্যাডেট কর্পোরাল সানজিদা আক্তার
৪. ক্যাডেট নুসরাত জাহান মিষ্টি

জনসংযোগ বিভাগ
নোবিপ্রবি বিএনসিসি

Photos from নোবিপ্রবি বিএনসিসি's post 22/04/2026

বিএনসিসি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ বিজিবিএমএস, পিবিজিএমএস, এনডিসি, পিএসসি স্যার এর উপস্থিতিতে গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর আয়োজনে কেন্দ্রীয় ক্যাম্পিং ১, ২ ও ৩-এ অংশগ্রহণকারী এবং জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারীদের মাঝে মেডেল ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জনসংযোগ বিভাগ
নোবিপ্রবি বিএনসিসি

16/04/2026

এই বিশেষ দিনে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। একজন গর্বিত ক্যাডেট হিসেবে BNCC -এর আদর্শ, শৃঙ্খলা ও দায়বদ্ধতা আপনি যেভাবে ধারণ করছেন, তা সত্যিই প্রশংসনীয়। আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য, দৃঢ় মনোবল এবং অটুট আত্মবিশ্বাস দান করুন। আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ হোক সাফল্য, সম্মান ও মর্যাদায় ভরপুর।

আপনি যেন সব চ্যালেঞ্জ সাহসিকতার সাথে মোকাবিলা করে নিজের লক্ষ্য পূরণে এগিয়ে যেতে পারেন এই কামনা করি। আপনার ভবিষ্যৎ হোক উজ্জ্বল, অর্জনে পরিপূর্ণ এবং গৌরবময়। আবারও শুভ জন্মদিন-শৃঙ্খলা, নিষ্ঠা ও গর্ব নিয়ে সামনে এগিয়ে যান।

শুভ জন্মদিন
ক্যাডেট মোহাম্মদ রিদুয়ান

14/04/2026
Want your business to be the top-listed Government Service in Noakhali Sadar Upazila?

Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Sonapur Road
Noakhali Sadar Upazila
NOAKHALI3814