23/03/2026
আলহামদুলিল্লাহ 🤲
মানবিক স্বেচ্ছাসেবামূলক সংগঠন আল হেরা সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আজকে ক্যান্সার আক্রান্ত সালমানকে এবং অটো রিকশা চালক সবুজের হার্টের সমস্যায় আক্রান্ত মেয়েকে ৫,০০০/ টাকা করে মোট ১০০০০ টাকা আর্থিক সহযোগিতা করা হয়। এই মানবিক কাজের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
❤️
#মানবসেবা #আলহামদুলিল্লাহ
19/03/2026
বিসমিল্লাহির রাহমানের রাহিম
আসসালামুআলাইকুম,"ঈদ মোবারক" মাস ব্যাপী সিয়াম সাধনার পর যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামী ২০/০৩/২০২৬ শুক্রবার সৌদি আরব সহ মধ্য প্রাচ্যের দেশগুলোতে ঈদ, আর শনিবার বাংলাদেশে পবিত্র ঈদউল ফিতর উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে আল হেরা সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবাই কে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। এ ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি-সমৃদ্ধি ও অফুরন্ত আনন্দ ও ভালোবাসা। "ঈদ মোবারক" "তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
06/03/2026
বিসমিললাহির রাহমানের রাহিম, আসসালামুআলাইকুম, আল হেরা সমাজ কল্যাণ সংগঠনের সকল সদস্য গন আপনাদের কাছে কৃতজ্ঞ। যাদের অর্থ অনুধান ও শ্রমের বিনিময়ে আজ আমাদের ইফতার সামগ্রী ও সেমাই চিনি বিতরণ কর্মসূচি সফল হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই এভাবে আমাদের সংগঠনের সাথে সব সময় থাকবেন এটা আমাদের প্রত্যাশা । আল্লাহ আমাদের সকলকে সুস্থতা ও সচ্ছলতা দান করুন যাতে আজীবন আমরা অসহায়, দরিদ্র ও মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবা করে যেতে পারি।
01/03/2026
ইনশাআল্লাহ প্রতিবারের মতো এবারো আল হেরা সমাজ কল্যাণ সংগঠনের রমজান ও ঈদ উপলক্ষে ইফতার ও সেমাই বিতরণ করা হবে অতি শীগ্রই। আপনাদের সকলের দোয়া ও সহোযোগিতা কামনা করছি।
বার্তা প্রেরক
মোঃ তানভীর হোসেন
06/01/2026
বিসমিললাহির রাহমানের রাহিম
আসসালামুআলাইকুম,"মানুষের পাশে মানুষ দাড়াও ঐক্যবদ্ধ সমাজ গড়" এ স্লোগান কে সামনে রেখে আল হেরা সমাজ কল্যাণ সংগঠন আবার ও একজন অসহায়, দরিদ্র, কর্মহীন একজন বোনের মেয়ের বিবাহতে অর্থ সাহায্য করছে।যা তাদের পরিবারের জন্য একটু হলে ও উপকার হবে।
30/12/2025
মানুষ মানুষের জন্য—এই বিশ্বাসকে বুকে ধারণ করেই কাজ করে যাচ্ছে আল হেরা সমাজ কল্যাণ সংগঠন।
২৮/১২/২৫ তারিখে আমরা আবারও আমাদের সামর্থ অনুযায়ী একজন অসহায়, অসুস্থ ও কর্মহীন মানুষটির পাশে দাঁড়াতে পেরেছি। তার পরিবারের জন্য ১ মাসের খাদ্য সামগ্রী তুলে দিতে পেরে আমরা সত্যিই আল্লাহর কাছে কৃতজ্ঞ।
ক্ষুধা, অসুস্থতা আর অসহায়ত্বের কষ্ট একা বহন করা খুব কঠিন। কিন্তু পাশে যদি থাকে কিছু সহানুভূতিশীল হাত, তবে সেই কষ্ট কিছুটা হলেও হালকা হয়। আমরা বিশ্বাস করি—আজকের এই ছোট্ট সহায়তাই হয়তো একটি পরিবারের মুখে একটু হলেও হাসি ফোটাবে।
এই কাজ শুধু আমাদের একার নয়—আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতার ফল।
আসুন, আমরা সবাই মিলে আরও অসহায় মানুষের পাশে দাঁড়াই।
আল্লাহ যেন আমাদের এই মানবিক কাজগুলো কবুল করেন—আমিন। 🤲
বার্তা প্রেরক
তানভীর হোসেন
(আল হেরা সমাজ কল্যাণ সংগঠন)
27/11/2025
আল হেরা সমাজ কল্যাণ সংগঠনের আরেকটি মানবিক পদক্ষেপ ❤️
মানবতার পথে ছোট একটি আলো জ্বালানোর চেষ্টা আবারও করেছে আল হেরা সমাজ কল্যাণ সংগঠন। আমাদের এলাকার এক ছোট্ট শিশুর পায়ে গুরুতর অসুখ ধরা পড়েছে। পরিবারের সামর্থ্য খুব সীমিত—চিকিৎসার খরচ বহন করা তাদের জন্য ছিল অত্যন্ত কঠিন।
ঠিক সেই সময়, আল হেরা সমাজ কল্যাণ সংগঠন সামর্থ্য অনুযায়ী ২৬/১১/২০২৫ তারিখে শিশুটির পাশে দাঁড়িয়েছে। হয়তো আমাদের সাহায্য পুরো সমস্যার সমাধান নয়, কিন্তু একজন অসহায় পরিবারের মুখে সামান্য হাসি ফোটাতে পেরেছি—এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
মানুষের পাশে মানুষ দাড়াও ঐক্য বদ্ধ সমাজ গড় —এই বিশ্বাস থেকেই আমাদের যাত্রা।
আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাদেরকে আরও এগিয়ে যেতে শক্তি দেয়।
আসুন, আমরা সবাই মিলে সমাজের দুর্বল ও অসহায় মানুষের পাশে দাঁড়াই।
সহমর্মিতাই বদলে দিতে পারে একটি জীবন। ❤️
রোগীর ঠিকানা
গ্রাম: আলাদি নগর
বাড়ী: বদুর বারগো বাড়ি
রোগ : থ্যাই রোগ ও হাড় ক্ষয়
— আল হেরা সমাজ কল্যাণ সংগঠন
11/10/2025
এই বোন একইসাথে দুইটা বড়ো সমস্যার সম্মুখীন। একটা উনার দরিদ্র স্বামী ব্রেইন টিউমারে আক্রান্ত এবং অপরটি উনার বসবাসের জন্য ঘর নেই। তাই আজকে al hera somaj kollan songothon এর পক্ষ থেকে উনাকে এক বান টিনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। মানবিক সাহায্যে সবসময় সামর্থ্য অনুযায়ী আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
15/09/2025
✨ মানুষের পাশে মানুষ দাড়াও ঐক্য বদ্ধ সমাজ গড় ✨
আল হেরা সমাজ কল্যাণ সংগঠন গতকাল (১৪/৯/২৫) একজন কিডনি রোগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে।
আমরা বিশ্বাস করি – প্রতিটি মানুষের জীবন অমূল্য। 💚
🤝 আমাদের এই ক্ষুদ্র প্রয়াস হয়তো কারো জীবনে বড় পরিবর্তন নাও আনতে পারে, তবুও আমাদের যতটুকু সম্ভব তা দিয়েই আসহায়দের পাশে দাড়িয়ে যাবো ইনশাআল্লাহ ।
আপনাদের সবার ভালোবাসা, দোয়া ও সহযোগিতায় এই যাত্রা এগিয়ে যাবে অনেক দূর।
যদি আপনি মনে করেন, মানুষের জন্য কিছু করা উচিত –
তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারেন।
আপনার সামান্য সাহায্যে কারও জীবন ফিরে পেতে পারে। 🌸
রুগির নাম: ইসমাইল হোসেন পারভেজ
গ্রাম: আলাদি নগর
বাড়ি: সামরাসি বাড়ি
রোগ : কিডনি রোগ
বাবার নাম :শাহজাহান খোকন
#জীবনবাঁচান #মানবিকতা #আশারআলো
14/09/2025
🩸 মানবতার সেবায় আল হেরা সমাজ কল্যাণ সংগঠন 🩸
আমাদের সংগঠনের অন্যতম সদস্য সৌরভ হোসেন ৫ম বারের মতো রক্তদান সম্পন্ন করে একটি অসুস্থ মানুষের প্রাণ বাঁচিয়েছেন।
আমরা তার এই মহৎ কাজের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ❤️
রক্তদান একটি মহান কাজ – যা অন্যের জীবন বাঁচানোর পাশাপাশি সমাজে মানবিকতার বীজ বপন করে।
আসুন, আমরা সবাই নিয়মিত রক্তদানের অঙ্গীকার করি এবং মানবতার সেবায় এগিয়ে আসি।
#রক্তদান_জীবনদান #মানবতার_পাশে_আমরা
13/09/2025
বেগমগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত সংবর্ধনা ও সনদ প্রদান অনুষ্ঠানে Al Hera Somaj Kollan Songothon কে ক্রেস্ট এবং সনদ প্রদান করা হয়।
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রদ্ধেয় Uno Begumganj স্যার কে 🥀🌹❤️
13/09/2025
উপজেলা পরিষদে আয়োজিত যুব ও সামাজিক সংগঠনের
সংবর্ধনা অনুষ্ঠানে আল হেরা সমাজ কল্যণ সংগঠনের সদস্য গন।