20/12/2025
আজ ২০শে ডিসেম্বর ২০২৫, বাদ আছর নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন মডেল মসজিদ প্রাঙ্গনে ইনক্বিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাযা অনুষ্ঠিত হবে।
স্থান: ডিসি অফিস সংলগ্ন মডেল মসজিদ, মাইজদী, নোয়াখালী।
আয়োজনে: সর্বদলীয় জুলাই ঐক্য।
শহীদ ওসমান হাদির শাহাদাতেরর মর্যাদা ও মাগফেরাত কামনায় নোয়াখালীর সর্বস্তরের ছাত্র-জনতাকে অংশগ্রহনের আহবান করছি।
19/12/2025
শহীদ শরীফ ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে সর্বদলীয় জুলাই ঐক্যের বিক্ষোভ মিছিল।
সময়: আজ ১৯ ডিসেম্বর ২০২৫, বাদ জুমুয়া।
স্থান: নোয়াখালী জেলা জামে মসজিদ
নোয়াখালীর সর্বস্তরের ছাত্র-জনতাকে অংশগ্রহণের আহবান করছি।
06/06/2025
আজ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নোয়াখালীতে শহীদ পরিবারের সাক্ষাৎ ও শহীদদের কবর যিয়ারত করেন জাস্টিস ফর জুলাই এর কেন্দ্রীয় সদস্য বখতিয়ার মুজাহিদ সিয়াম, সাথে উপস্থিত ছিলেন জাস্টিস ফর জুলাই নোয়াখালী জেলা শাখার সহকারী সদস্য সচিব মাহমুদুল হাসান।
সবাইকে জাস্টিস ফর জুলাই-নোয়াখালী জেলা এর তরফ থেকে "ঈদ মোবারক"
30/04/2025
নতুনভাবে, নতুন উদ্যমে আবার শুরু হচ্ছে জাস্টিস ফর জুলাইয়ের কার্যক্রম।
জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে এবং জুলাইয়ের স্পিরিট রক্ষার এই মহান কাজে আমরা আপনাদের সবাইকে আগের মত পাশে চাই।
নতুন কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন।
06/03/2025
চট্টগ্রামের সাতকানিয়ায় আওয়ামী সন্ত্রাসী বাহিনী কর্তৃক জুলাই বিপ্লবী মো: সালেক সহ ২জনকে নির্মমভাবে হত্যা ও নোয়াখালী সহ দেশব্যাপী ফ্যাসিবাদী সন্ত্রাসীদের প্রতি প্রশাসনের নমনীয় আচরণের প্রতিবাদে এবং গণহত্যার বিচার ও ফ্যাসিবাদি সন্ত্রাসী সংগঠন আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে আজ ৬ই মার্চ ২০২৫ তারিখে নোয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে জাস্টিস ফর জুলাই নোয়াখালী জেলা শাখার উদ্যোগে মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য জনাব তুহিন ইমরান, জাস্টিস ফর জুলাই নোয়াখালী জেলা সদস্য সচিব ইয়াসিন আরাফাত, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান সীমান্ত সহ আরো অনেকে।
05/03/2025
চট্টগ্রামের সাতকানিয়ায় আওয়ামী সন্ত্রাসী বাহিনী কর্তৃক জুলাই বিপ্লবী মো: সালেক সহ ২জনকে নির্মমভাবে হত্যা ও নোয়াখালী সহ দেশব্যাপী ফ্যাসিবাদী সন্ত্রাসীদের প্রতি প্রশাসনের নমনীয় আচরণের প্রতিবাদে এবং গণহত্যার বিচার ও ফ্যাসিবাদি সন্ত্রাসী সংগঠন আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে আগামীকাল ৬ই মার্চ ২০২৫ তারিখ দুপুর ২টায় জাস্টিস ফর জুলাই নোয়াখালী জেলার উদ্যোগে মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
উক্ত কর্মসূচিতে দলমত নির্বিশেষে ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র-নাগরিককে অংশগ্রহণের আহবান জানাচ্ছি।
স্থান: নোয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে, মাইজদী, নোয়াখালী।
05/02/2025
মাইজদীর বাণিজ্য মেলায় জাস্টিস ফর জুলাই - নোয়াখালী জেলার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্র প্রদর্শনী।