ভালো কাজ মানুষ কে আনন্দ দেয়
Kalitara Bazar Gono Gronthagar
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kalitara Bazar Gono Gronthagar, Library, Noakhali Dream World, Noakhali Sadar Upazila.
আল্লাহপাক সকল সৎ ব্যক্তিদের উত্তম জীবন দিক
পারিবারিক কু'শিক্ষা এমন একটি জঘন্য ব্যাপার, যার প্রভাব মানুষ সারাজীবন বহন করে। যতই তাকে সুশিক্ষা বা ভালো পরিবেশ দেওয়া হোক না কেন, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে বদলায় না।
মাশা আল্লাহ।
প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে ১৫০ শিক্ষার্থী মারা গেছে বলে দাবি করলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই শিক্ষার্থী।
আল্লাহ আহতদের রক্ষা করো তোমার কুদরত দিয়ে
29/06/2025
পৃথিবীর সবচেয়ে হতভাগা কবি নাকি পিতা কোনটা বলবেন??
↗️পুরুষোউত্তম কাজী নজরুল ইসলাম
কবি কাজী নজরুল ইসলাম ও তার পুত্র বুলবুল:
বুলবুলকে নিয়ে নজরুলের একটি বেদনাময় কাহিনী........
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ২য় পুত্র ছিলেন বুলবুল। তিনিও ছিলেন অসামান্য মেধাবী। সবাই তাকে কবি নজরুলের যোগ্য উত্তরসূরি ভাবতেন। কবি তাকে অসম্ভব ভালোবাসতেন। ছোটকালে কবি নজরুল তার পুত্রকে একটি গজল শিখিয়ে দিয়েছিলেন। বুলবুল সেই গজলটি কচি কণ্ঠে অত্যন্ত সুমধুর সুরে বলতেনপুত্রের কণ্ঠে মুগ্ধ হয়ে যেতেন তিনি।
কিন্তু কবির এই পরম প্রিয় পুত্র মাত্র সাড়ে চার বছর বয়সে বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা যান।
এরপর থেকেই কবি শারীরিক ও মানসিকভাবে দুর্বল হতে শুরু করেন।
↗️যে মানুষটি বন্ধুদের আড্ডা মাতিয়ে রাখতো, সদা চঞ্চল সেই মানুষটি একদম বিমর্ষ হয়ে পরেন। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়া পর্যন্ত তার বিমর্ষতা কাটে নি। এতটাই পুত্রশোকে বিহ্বল ছিলেন তিনি।
কবির পরম প্রিয় সেই পুত্র বুলবুল কে নিয়ে নজরুলের দুইটি খুবই বেদনাময় কাহিনি আছে তা হল-
চার বছরের শিশু বুলবুল যে রাতে মারা গিয়ে ছিল, সে রাতে তার পকেটে একটা কানাকড়িও ছিল নাঅথচ কাফন, দাফন, গাড়িতে করে দেহ নেওয়া ও গোরস্থানে জমি কেনার জন্য দরকার ১৫০ টাকা, সে সময়ের ১৫০ টাকা মানে অনেক টাকা। এত টাকা কোথায় পাবে। বিভিন্ন লাইব্রেরীতে লোক পাঠানো হল। না, টাকার তেমন ব্যবস্থা হয়নিশুধুমাত্র ডি. এম লাইব্রেরি দিয়েছিল ৩৫ টাকাআরো অনেক টাকা বাকি। টাকা আবশ্যক। ঘরে দেহ রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে। প্রকাশক শর্ত দিল। এই মুহূর্তে কবিতা লিখে দিতে হবে। তারপর টাকা।
কবি মনের নীরব কান্না, যতনা লিখে দিলেন কবিতায়...
"ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি করুন চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি"
কবি এভাবে পুত্র শোকে তার কষ্টের দিন গুলো পার করতে লাগলেন, একদিন "পঞ্চানন ঘোষাল তখন কলকাতার তরুণ পুলিশ অফিসার। কাজী নজরুলকে তিনি ভালোবাসেন এবং মাঝে মাঝে তার সাথে গল্প করেনএকবার কবির বাসায় তল্লাশীর হুকুম এল উপর থেকে। এ বেচারাকে দায়িত্ব দেয়া হল সে দলে থাকার। গোয়েন্দারা তাকে নিয়ে দরজায় কড়া নাড়ল কবির ঘরের। কাজী নজরুল দরজা খুলে দিলেন এবং সঙ্গত কারণে এই তরুণ অফিসার এবং কবি দুজনই পরস্পরকে না চেনার ভান করে রইলেন। গোয়েন্দা পুলিশের দল কবির ঘরে সবকিছু তছনছ করে তল্লাশী চালাচ্ছে, কবিও তাদেরকে যথাসম্ভব বাক্স খুলে খুলে দেখাচ্ছেন
হঠাৎ ঘরের কোনে পরম যত্ন উঠিয়ে রাখা একটি বাক্সে নজর পড়ল তাদের। তারা সেটি খুলে দেখতে চাইল। কবি অসহায়ের মত দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলে উঠলেন, না না, ওটাতে হাত দিবেন না যেন।
কবির বিচলিত মুখভঙ্গি দেখে পুলিশদের সন্দেহ তীব্র হল। তাদের একজন সজোরে সেটি খুলতেই সেই বাক্সটি থেকে ঝরে পড়ল কিছু খেলনা আর ছোট ছোট জামা কাপড়সহ বাচ্চাদের অন্যান্য সামগ্রী।
এভাবে সেগুলো আছড়ে মাটিতে পড়তে দেখে কবির দু চোখ পানিতে ভরে গেল। ঝরঝর করে তিনি কেঁদে দিলেন সবার সামনে। এমন সুকঠিন মুখখানা তার ব্যাথায় ও দুঃখে কালো হয়ে এল।
এ খেলনা ও ব্যবহার্য সামগ্রীগুলো ছিল কবির আদরের সন্তান এই ছোট বুলবুলের। তার মৃত্যুর পর এসব বুকে জড়িয়ে কবি স্বান্ত্বণা খুঁজে পেতেন, আদর আর চুমো পৌঁছে দিতেন বুলবুলের গালে।
এ অফিসার তার এক লেখায় নিজেকে অত্যন্ত ব্যর্থ ও লজ্জিত উল্লেখ করে লিখেছেন, এরপর কত মানুষের কত ঘর সার্চ করেছি,
কিন্তু সেদিনের মতো এমন কষ্ট আর কোথাও পাইনি।
সংগৃহীত
21/02/2025
07/01/2025
আজ ফেলানী হত্যার ১৪ বছর আজ। ২০১১ সালের এই দিনে কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নির্মমভাবে হত্যার শিকার হয় ফেলানী। দীর্ঘ ৪ ঘণ্টা কাঁটাতারে ঝুলে থাকে তার লাশ।
এই ক্ষত কোনদিন মুছবে না আমাদের হৃদয় থেকে। c
31/12/2024
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Noakhali Dream World
Noakhali Sadar Upazila
3800
