ইসলামী আন্দোলন বাংলাদেশ, পাবনা জেলা শাখা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ, পাবনা জেলা শাখা।

Share

Official page of Islami Andolan Bangladesh, Pabna.

07/04/2026

গণভোট আয়োজনে বিএনপির সায় ছিলো। বিএনপি আনুষ্ঠানিকভাবে গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। এখন তারা গণভোট অধ্যাদেশকে বেআইনি বলছে, প্রতারণা বলছে। গণভোটের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে এমন দ্বিচারিতা জাতিকে বিস্মিত করেছে।

মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম
(পীরসাহেব চরমোনাই), আমীর
ইসলামী আন্দোলন বাংলাদেশ

31/03/2026

ঐতিহাসিক চরমোনাই মাহফিল সফল হোক।

Photos from ইসলামী আন্দোলন বাংলাদেশ, পাবনা জেলা শাখা।'s post 26/03/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ, পাবনা জেলা পশ্চিম শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও তৃণমূল প্রতিনিধি সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ)
মুফতী হাজী নুরুন নাবী।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা পশ্চিম শাখার সভাপতি হাফেজ মাওলানা রবিউল ইসলাম।

25/03/2026

দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় পীর সাহেব চরমোনাই এর শোক প্রকাশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে পরে যাওয়ার ফলে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

আজ ২৬ মার্চ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, ঘটনার অভিঘাতে আমরা বাকরুদ্ধ ও স্তম্ভিত হয়েছি। এতোগুলো যাত্রী নিয়ে একটা বাস নদীতে ডুবে যাচ্ছে; এই দৃশ্যে আমরা শিউরে উঠেছি। বাসে থাকা যাত্রীদের পরিনতির ভাবনায় কম্পিত হয়েছি।

এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করুন এই দোয়া করি। বেদানার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, একই সাথে এখানে কারো অবহেলা ছিলো কিনা এবং পদ্ধতিগত সমস্যা ছিলো কিনা তা খতিয়ে দেখতে হবে। আমরা এই ধরণের দুর্ঘটনার কোন পুনরাবৃত্তি দেখতে চাই না।

19/03/2026

দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে মুহতারাম আমীরের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা
ঈদ মোবারক

12/03/2026

১৩ই মার্চ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণকে জানাই বিপ্লবী শুভেচ্ছা ও মোবারকবাদ।

#ইসলামীআন্দোলনবাংলাদেশ
#৩৯তমপ্রতিষ্ঠাবার্ষিকী


#প্রতিষ্ঠাবার্ষিকী

#১৩মার্চ

12/03/2026

দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা -মাওলানা গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, স্থানীয় বা জাতীয়; সকল নির্বাচন নিজস্ব নিয়মে সময়মাফিক সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়াই গণতান্ত্রিক রীতি ও সৌন্দর্য্য। ভোট নিয়ে কারসাজির বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদের সকলের প্রত্যাশা ছিলো, দেশে আর যাই হোক নির্বাচন সময়মত নিজস্ব আইন মোতাবেক সুষ্ঠুভাবে আয়োজিত হবে। এখানে ক্ষমতাসীন সরকার কোনভাবে হস্তক্ষেপ করবে না। কিন্তু অতিব দুঃখের সাথে দেখছি যে, সরকার ক্ষমতাসীন দলের দলীয় প্রস্তুতি না থাকার কারণে স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে আয়োজন করতে অনিহা দেখাচ্ছে এবং সর্বত্র দলীয় লোকজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়ার পাঁয়তারা করছে। ফ্যাসিবাদও নির্বাচনে নিজ দলের বিজয় নিশ্চিত করার জন্য নানারকম ছলচাতুরী করতো। দলীয় স্বার্থ বিবেচনায় নির্বাচনের সময় পেছানো নিঃসন্দেহে একটি ফ্যাসিবাদী প্রবণতা। বিএনপির কাছে মানুষ একই রকম অপকৌশল আশা করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে আয়োজন করার দাবী জানাচ্ছে।

আজ ১১ মার্চ, বুধবার এক বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান উপর্যুক্ত মন্তব্য করেন। হতাশা প্রকাশ করে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রীর দায়িত্বে থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোটের অধিকার রক্ষার আন্দোলনের দীর্ঘ সময়ের সারথি। তিনিই এখন তার দলের প্রস্তুতির স্বার্থে স্থানীয় সরকারের নির্বাচন বিলম্বিত করছেন এবং অনির্বাচিত ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়ার চেষ্টা করছেন। আমরা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলবো, ক্ষমতায় গিয়েই গণতন্ত্র ও মানুষের ক্ষমতায়নের বিপক্ষে অবস্থান নিবেন না। বরং যথাসময়ে কোন ধরণের ছালচাতুরি ছাড়াই স্থানীয় সরকারের নির্বাচন আয়োজনে ব্যবস্থা নিন। অন্যথায় আপনাদেরকেও পতিত ফ্যাসিবাদের বর্ধিতাংশ হিসেবেই বিবেচনা করবে মানুষ।

বার্তা প্রেরক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ

10/03/2026

বিএনপির সহিংতার নিন্দা ও ক্ষোভ

জুলাই গণঅভ্যুত্থানের পরে সৃষ্ট রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নষ্টের দায় বিএনপিকেই নিতে হবে
-অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, বিগত ফ্যাসিস্ট আমল থেকেই ফ্যাসিবাদ বিরোধী শক্তিসমূহের মধ্যে এক ধরণের রাজনৈতিক বোঝাপড়া গড়ে উঠেছিলো, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়েছিলো। অন্তবর্তী সরকারের সময়ও তার ধারাবাহিকতা রক্ষা হয়েছে। কিন্তু বিএনপি সরকার গঠনের পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের ওপরে বিএনপি নামধারী মাস্তানদের হামলা এমনকি খুনের মতো ঘটনাও ঘটেছে। শুধু ইসলামী আন্দোলন-ই নয় বরং অন্যান্য রাজনৈতিক সংগঠনের ওপরে বিএনপির পদধারীরা নানামাত্রায় সহিংসতা করেছে। এসব ঘটনায় আমরা বিস্মিত হয়েছি ও ক্ষুদ্ধ হয়েছি। বিশেষ করে পটুয়াখালীর কলাপাড়ায় আমাদের এক কর্মীকে পিটিয়ে হত্যা করার মতো বর্বরতা করেছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতি। গতকাল বরিশালের বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউন কবীরের ওপরে মিথ্যা অপবাদ দিয়ে হামলা করেছে সেই ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদকসহ পদধারী নেতারা। এসব ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে।

আজ ১০ মার্চ, মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠকে দলের মহাসচিব উপর্যুক্ত মন্তব্য করেন। বৈঠকে বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি আহবান জানিয়ে বলেন, নির্বাচনে আপনারা জয়ী হয়ে সরকার গঠন করেছেন। সরকার পরিচালনায় ব্যস্ত সময় পাড় করছেন হয়তো। তবে পরামর্শ দেবো, দল পরিচালনায় মনোযোগী হন। আপনাদের দলের নেতাকর্মীরা যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো আচরণ করে তাহলে জনতা পুনরায় রুখে দাড়াবে। তাই বলবো, নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করুন। তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনুন। দ্রুত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিন। নির্দিষ্ট কাজ দিন। এরা যদি পুরোনো ধারার রাজনীতি করে তাহলে রাজনৈতিক সৌহার্দ্য নষ্টের দায় বিএনপিকেই নিতে হবে।

নিয়মিত বৈঠকে উপস্থিত ছিলেন, দলের যুগ্মমহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কেএম আতিকুর রহমান, আতিকুর রহমান মুজাহিদ, শেখ মুহাম্মাদ নুরুন্নাবী, মুফতি মানসুর আহমাদ সাকী, মাওলানা খলিলুর রহমান।

বার্তা প্রেরক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ

09/03/2026

বাকেরগঞ্জের নেয়ামতি ইউনিয়নের চেয়ারম্যানের ওপরে হামলাকারীদের ফ্যাসিবাদের পরিনতি ভোগ করতে হবে
-ইসলামী আন্দোলন বাংলাদেশ

বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান জনাব হুমায়ুন কবীরের ওপরে হামলা জাতিকে শংকিত করেছে।

আজ ৯ মার্চ দুপুরে বিএনপির ইউনিয়ন সাধারণ সম্পাদক সোহেল সিকদার, ছাত্রদলের ইউনিয়ন সাধারণ সম্পাদক রাকিব মোসাব্বির, সেচ্চাসেবক দল নেতা নয়ন খান, যুবদল নেতা জুয়েল হাওলাদার, সোহেল হাওলাদার, এনামুল ও কেন্দ্রীয় যুবদল নেতা সালাম সিকদারসহ একদল মাস্তান চেয়ারম্যানের ওপরে হামলা করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তীব্র নিন্দা জানাচ্ছে এবং ক্ষোভ প্রকাশ করছে। একই সাথে অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আজ এক বিবৃতিতে এই নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

মাওলানা সিরাজুল ইসলাম বলেন, হাতপাখা প্রতিক নিয়ে নির্বাচিত চেয়ারম্যান তার জন সম্পৃক্ততার কারণে দল-বল ও দেহরক্ষী নিয়ে চলেন না। এটা তার বিনয় ও জনতার প্রতি আত্মবিশ্বাস। এই সরল ও সাধারণ চলাচলকে যদি কেউ সুযোগ হিসেবে নিয়ে একজন নির্বাচিত জনপ্রতিনিধির গায়ে হাত তোলে তাহলে সেই হানাদার হাত প্রতিরোধ করা হবে; ইনশাআল্লাহ। আমরা স্থানীয় প্রশাসনকে বলবো, অবিলম্বে অপরাধীদের বিষয়ে শক্ত আইনী অবস্থান গ্রহণ করুন। একই সাথে বিএনপি নেতৃত্বকে বলবো, সন্ত্রাসীদের লাগাম টেনে ধরুন, অন্যথায় পতিত ফ্যাসিবাদের পরিনতি ভোগ করতে হতে পারে।

বার্তা প্রেরক
কেএম শরীয়াতুল্লাহ
প্রধান সমন্বয়ক, কেন্দ্রীয় মিডিয়া সেল
ইসলামী আন্দোলন বাংলাদেশ

07/03/2026

“আর নিশ্চয়ই আল্লাহ বদরে তোমাদের সাহায্য করেছিলেন, অথচ তখন তোমরা ছিলে দুর্বল।”
(সূরা আলে ইমরান: ১২৩)

06/03/2026

“যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে ওই রোজাদারের সমান সওয়াব পাবে; অথচ রোজাদারের সওয়াব থেকে কিছুই কমানো হবে না।”

— তিরমিজি: ৮০৭

03/03/2026

কলাপাড়ায় ইসলামী আন্দোলনের কর্মীকে পিটিয়ে হত্যার সুষ্ঠু বিচার করতে হবে
-ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী মো ইদ্রিসকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার যে ঘটনা ঘটেছে তা আমাদেরকে আওয়ামী ফ্যাসিবাদের বিভীষিকার কথা স্বরণ করিয়ে দিয়েছে।

গত বৃহস্পতিবার রাতে পাখিমারা বাজারে যুবদলের অফিসে জহিরুল ইসলামের নেতৃত্বে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে মো. ইদ্রিসকে নির্মমভাবে পেটায় যুবদলের মাস্তানরা। তারই প্রতিক্রিয়ায় মো. ইদ্রিসের মৃত্যু ঘটেছে। এই ঘটনা আবরার ফাহাদের ঘটনার ভয়াবহতাকে আবারো পুনরাবৃত্তি করেছে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত জহিরুল ইসলামকে আইনের আওতায় নিতে হবে এবং ঘটনার সাথে জড়িত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সাথে বিএনপি নেতৃবৃন্দকে আহবান করবো, দলের মধ্যে থাকা খুনী, মাস্তান ও বর্ববদের প্রতিহত করুন। এদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনী ব্যবস্থা নিন। অন্যথায় বিএনপিকেও আওয়ামী লীগের পরিনতি ভোগ করতে হতে পারে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব বলেন, আমরা রাজনৈতিক ও আইনীভাবে এই নির্মমতার মোকাবিলা করবো। বাংলাদেশের রাজনীতিতে কোনভাবেই আর ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেয়া যাবে না

বার্তা প্রেরক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ

Want your business to be the top-listed Government Service in Pabna?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


লোহাপট্টি, সেবা কমপ্লেক্স এর গ্রাউন্ড ফ্লোর, নতুন বাস টার্মিনাল।
Pabna
6600