22/07/2025
ওমর বিন আল খাত্তাব বলেন,
এই উম্মতের শেষের অবস্থা শুধু সেই বিষয়গুলোই মাধ্যমেই সমাধান হবে, যা প্রথমের অবস্থা সংশোধন করেছিল ।
বই: কাটা ও ফুল।
লেখক: ইয়াহিয়া সিনওয়ার ।
“Libraries are more than just a storage place for books, they are treasure troves filled with creativity and knowledge. And that knowledge can be empowering.”
22/07/2025
ওমর বিন আল খাত্তাব বলেন,
এই উম্মতের শেষের অবস্থা শুধু সেই বিষয়গুলোই মাধ্যমেই সমাধান হবে, যা প্রথমের অবস্থা সংশোধন করেছিল ।
বই: কাটা ও ফুল।
লেখক: ইয়াহিয়া সিনওয়ার ।
27/06/2025
আজ আরবি মাসের প্রথম দিন... কিন্তু আমরা ক’জন জানি? 🌙
আজ এক নতুন চাঁদের শুরু,
আজ হিজরি (১৪৪৭) মহররম মাসের প্রথম দিন।
কিন্তু চারপাশে কোথাও কোনো আলোচনা নেই,
না কোনো শুভেচ্ছা, না কোনো অনুভব — যেন এই দিনটার অস্তিত্বই নেই।
আচ্ছা একটু চিন্তা করেন তো, ধরেন ,ইংরেজি বছরের প্রথম দিন ,আর আপনি জানেব ঈ না (সোশ্যাল মিডিয়ার যুগে ) এটা কি হতে পারে ? কখনোই না !
আমরা ইংরেজি ক্যালেন্ডারের তারিখে,
গ্রেগোরিয়ান বছরে, বর্ষপঞ্জির পাতায় ডুবে আছি।
কিন্তু যেটা ছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ক্যালেন্ডার,
যার হিসাব ধরে রোজা, হজ্ব, কোরবানি — সব ইবাদত নির্ধারিত হয়,
সেই আরবি মাসকে আমরা আজ ভুলে গেছি.. বিষয়টা অদ্ভুত না ?
🕋 হিজরি মাসের প্রতি এই অবহেলা কি আমাদের আত্মপরিচয় হারানোর একটা নিঃশব্দ চিহ্ন না?
এখন আমার আর আপনার উদ্দেশ্যে আল্লাহর একটা সতর্কবাণী মনে করিয়ে দিই :
“যে ব্যক্তি আমার উপদেশ (কুরআন) থেকে মুখ ফিরিয়ে নেয়, তার জীবিকা হবে সংকুচিত, এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উপস্থিত করব।”
সাহস থাকে তো - তাফসীর পড়েন এই আয়াতের এবং নিজেকে কল্পনা করুন ওই জায়গায় ।
14/01/2025
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন—
‘জেনে রাখ, শরীরের মধ্যে একটি গোশতের টুকরা আছে, তা যখন ঠিক হয়ে যায়, গোটা শরীরই তখন ঠিক হয়ে যায়। আর তা যখন খারাপ হয়ে যায়, গোটা শরীরই তখন খারাপ হয়ে যায়। জেনে রাখ, সে গোশতের টুকরোটি হল ক্বলব (অন্তর)।’
[সহিহ বুখারী: ৫২]
18/10/2024
একদিন এক ব্যক্তি আবু যর গিফারির নিকট এলো। সে তাঁর ঘরের চারদিকে চোখ বুলিয়ে দেখল, ঘরে বলতে গেলে কিছুই নেই।
লোকটি জিজ্ঞেস করল, –“আবু যর, আপনার সামানপত্র কোথায়?”
আবু যর উত্তর দিলেন—“আখিরাতে আমার একটি বাড়ি আছে। আমার সব উৎকৃষ্ট সামগ্রী সেখানেই পাঠিয়ে দিই।”