15/12/2025
অভিনন্দন জনাব মোঃ আশরাফ আলী স্যার।
আঞ্চলিক উপ কমিশনার (গবেষণা ও মূল্যায়ন)
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল।
১৭ তম কোর্স ফর লিডার ট্রেইনার(সিএলটি) কোর্স সম্পন্ন করে এ+ গ্রেড প্রাপ্ত হয়েছেন। স্যারের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
21/07/2025
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহর কাছে প্রার্থনা আহত সকল বাচ্চা গুলো সহ যেসকল মানুষ গুলো উদ্ধার করতে গিয়ে আহত হয়েছে সকলকেই আল্লাহ সুস্থতা দান করুক এবং নিহতদের পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, 🤲আমিন। এই ক্রান্তিলগ্নে সকলের তাদের জন্য দোয়া করুন আল্লাহ রহম করুক তাদের,,কোনো মায়ের বুক এভাবে আর খালি না হোক😓
13/12/2024
অভিনন্দন জনাব মোঃ আশরাফ আলী স্যার।
জাতীয় সদর দপ্তর কর্তৃক মনোনীত এলটি/এএলটি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাওয়ায় আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 💐 গ্রুপ সম্পাদক, শহীদ এম. মনসুর আলী কলেজ রোভার স্কাউট গ্রুপ,পাবনা। টানা তিন বারের সফল জেলা সম্পাদক এবং তিন বারের সফল জেলা কমিশনার।তিন বারের রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সম্পাদক এবং দুই বারের রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ কমিশনার। আপনার দক্ষ নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ স্কাউটস পাবনা জেলা রোভার।
04/12/2024
সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শহীদ এম. মনসুর আলী কলেজ রোভার স্কাউট গ্রুপের নবাগত সহচর স্তরের উদ্বোধনী ক্লাস আগামীকাল রোজ বৃহস্পতিবার বেলা ১২ঃ১০ মিনিটে লতিফ ভবনের ২০১ নাম্বার রুমে অনুষ্ঠিত হবে।যাহারা রোভার স্কাউটে ভর্তি হয়েছেন তাদের আগামীকাল যথা সময়ে উপস্থিতি হওয়ার জন্য জানানো হলো।
ধন্যবাদান্তে,
মোঃ বোরহান উদ্দীন
সিনিয়র রোভার মেট
শহীদ এম. মনসুর আলী কলেজ রোভার স্কাউট গ্রুপ,পাবনা।
বি.দ্র. যারা এখনো ভর্তি হতে ইচ্ছু তারা আগামীকাল এসে ভর্তি হতে পারবেন এবং পরবর্তী তে রোভার স্কাউট অফিসে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন। সকলকে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসার জন্য জানানো যাচ্ছে।
02/04/2024
বাংলাদেশ স্কাউটস পাবনা জেলা রোভারের ১০ম ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা ৩০শে মার্চ ২০২৪ রোজ: শনিবার পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস পাবনা জেলা রোভারের সম্মানিত সভাপতি ও পাবনা জেলা প্রশাসক জনাব মু: আসাদুজ্জামান মহোদয়।
★উক্ত অনুষ্ঠানে রোভার অঞ্চলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর তাপস কান্তি সমাদ্দার (ডি আর সি) রোভার অঞ্চল, অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় (শিক্ষা ও আইসিটি), আরো উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আ স ম আব্দুর রহিম পাকন,মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব রোস্তম আলী হেলালী সহ অন্যান্য কাউন্সিলর সদস্যবৃন্দ।
★১০ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভায় টানা ৩য় বারের মতো কমিশনার হিসেবে নির্বাচিত হয়েছে পাবনা জেলা রোভারের বর্তমান সফল কমিশনার জনাব মোঃ আশরাফ আলী স্যার (এএলটি)
★কোষাধাক্ষ্য হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন জনাব মো: আব্দুল মতিন খান স্যার
গ্রুপ সভাপতি, ইছামতী মুক্ত রোভার স্কাউট গ্রুপ
★সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ড. মোঃ শফিকুল ইসলাম স্যার,গ্রুপ সম্পাদক, শহীদ বুলবুল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ
★যুগ্ন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ড. জিন্নাত রেহানা ম্যাম,গ্রুপ সম্পাদক,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ।
★ডি.আর.এস.এল হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব মোঃ রবিউল করিম স্যার, আর.এস.এল,সরকারি এডওয়ার্ড কলেজ রোভার স্কাউট গ্রুপ।
১০ম ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভায় যারা নির্বাচিত হয়েছেন এবং আরো যারা অন্যান বিষয়ে সদস্য আওতাভুক্ত হয়েছেন তাদের সকলেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন,,
30/12/2023
শুভ জন্মদিন ম্যাম 🎂💐
আর.এস.এল
শহীদ এম.মনসুর আলী কলেজ (গার্ল-ইন) রোভার স্কাউট গ্রপ,পাবনা