আলহাজ্ব আব্দুল হাই সেখ স্মৃতি পাঠাগার

আলহাজ্ব আব্দুল হাই সেখ স্মৃতি পাঠাগার

Share

'পড়িলে বই আলোকিত হই'

আতাইকুলা হাই স্কুল মার্কেট (২য় তলা),
আতাইকুলা, পাবনা।

15/07/2025

আলহাজ্ব আব্দুল হাই শেখ স্মৃতি পাঠাগার এর প্রতিষ্ঠাতা মোঃ মিঠুন শেখ (মিঠু) এর পিতা

আতাইকুলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক ব্যাক্তিত্ব, সাংবাদিক, সমাজ সেবক, শিক্ষানুরাগী, আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের সাবেক সফল সভাপতি, সকলের শ্রদ্ধাভাজন প্রিয়মুখ মরহুম

আলহাজ্ব আব্দুল হাই শেখ এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি

আলহাজ্ব আব্দুল হাই শেখ স্মৃতি পাঠাগার আতাইকুলা, পাবনা।

10/07/2025

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে যাচ্ছে।

এসএসসি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, এবং পরীক্ষার ফলাফল যাই হোক না কেন, এটি জীবনের শেষ নয়। তাই, পরীক্ষার্থীদের প্রতি রইল আন্তরিক সান্ত্বনা ও শুভকামনা। মনে রাখতে হবে, জীবন সংগ্রামে জয়ী হতে আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও অধ্যবসায় প্রয়োজন। ফলাফল খারাপ হলেও ভেঙে না পড়ে, এখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
জীবনের পথ অনেক দীর্ঘ, এবং এসএসসি পরীক্ষা এর একটি অংশ মাত্র। তাই, একটি খারাপ ফলাফলের জন্য ভেঙে পড়া উচিত নয়। সামনে আরও অনেক সুযোগ অপেক্ষা করছে। তাই, ভবিষ্যতের জন্য নতুন করে পরিকল্পনা করুন এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিন। নিজের উপর বিশ্বাস রাখুন এবং নিজের দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করুন।

সর্বোপরি সবার জন্য শুভকামনা রইল।

Photos from আলহাজ্ব আব্দুল হাই সেখ স্মৃতি পাঠাগার's post 29/05/2025

আসন বিন্যাস

26/05/2025

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিতব্য সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতায় নিবন্ধনের নিমিত্ত তথ্য প্রচার।

আগামী ৩০ মে, ২০২৫; শুক্রবারে আলহাজ্ব আব্দুল হাই সেখ স্মৃতি পাঠাগারের আয়োজনে 'বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী' উপলক্ষে সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা আয়োজিত হবে। উক্ত কুইজ প্রতিযোগিতা দুই গ্রুপে অনুষ্ঠিত হবে যেখানে ক-গ্রুপে ৬ষ্ঠ থেকে ৮ম এবং খ-গ্রুপে ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।

কুইজ সম্পর্কিত তথ্য

তারিখ: ৩০ মে, ২০২৫; শুক্রবার

সময়: সকাল ১০.০০ ঘটিকা হতে ১০.৩০ ঘটিকা (৩০ মিনিট)

স্থান: আতাইকুলা উচ্চ বিদ্যালয়

কুইজের ধরণ: বহুনির্বাচনি প্রশ্ন (৩০ টি)

কুইজের বিষয়:

ক-গ্রুপ (৬ষ্ঠ থেকে ৮ম)
খ-গ্রুপ (৯ম ও ১০ম)

জীবনী, সাহিত্য ও রচনা-
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম

এমতাবস্থায়, আগামী ২৭ মে, ২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট বিদ্যালয়কে ম্যানকাইন্ড হতে প্রেরিত শিক্ষার্থী তথ্য ফরম পূরণ, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কুইজ সম্পর্কে অবগত করা, এ সংক্রান্ত সকল তথ্য প্রচার ও সহযোগিতাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করা হলো।

মোঃ মিঠুন শেখ মিঠু
সভাপতি
আলহাজ্ব আব্দুল হাই সেখ স্মৃতি পাঠাগার
আতাইকুলা, পাবনা।

Photos from আলহাজ্ব আব্দুল হাই সেখ স্মৃতি পাঠাগার's post 26/05/2025

জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত ৪ দিনব্যাপী "বেসরকারি গ্রন্থাগারের গ্রন্থাগারিকদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ পাঠাগার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মিঠুন শেখ।

Photos from আলহাজ্ব আব্দুল হাই সেখ স্মৃতি পাঠাগার's post 26/05/2025

জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক আয়োজিত ৪ দিন ব্যাপী ৬২ তম বেসরকারি গ্রন্থাগারের গ্রন্থাগারিকদের জ্ঞান ও দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় আলহাজ্ব আব্দুল হাই শেখ স্মৃতি পাঠাগার এর নির্বাচিত প্রতিনিধিকে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় জাতীয় গ্রন্থকেন্দ্রের সংশ্লিষ্ট সকলকে জানাই অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আশাকরি অর্জিত জ্ঞান পাঠাগার পরিচালনায় অনেক সহায়ক হবে ইনশাআল্লাহ।

Photos from আলহাজ্ব আব্দুল হাই সেখ স্মৃতি পাঠাগার's post 16/05/2025

জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক সারাদেশ ব্যাপী বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস ২০২৫ উপলক্ষে রচনা প্রতিযোগীতায় আলহাজ্ব আব্দুল হাই শেখ স্মৃতি পাঠাগার অংশগ্রহণ করে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে। বিজয়ীদের পুরস্কার, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।

জাতীয় গ্রন্থকেন্দ্রকে ধন্যবাদ জানাই এমন সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য।

Photos from আলহাজ্ব আব্দুল হাই সেখ স্মৃতি পাঠাগার's post 16/05/2025

জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক সারাদেশ ব্যাপী বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস ২০২৫ উপলক্ষে রচনা প্রতিযোগীতায় আলহাজ্ব আব্দুল হাই শেখ স্মৃতি পাঠাগার অংশগ্রহণ করে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে।

16/05/2025

জাতীয় গ্রন্থকেন্দ্র ও জেলা সরকারি গণগ্রন্থাগারের তালিকাভুক্ত বেসরকারি গ্রন্থাগারসমূহের সার্বিক পরিস্থিতি যথাযথভাবে দৃশ্যমান করার লক্ষ্যে জাতীয় গ্রন্থকেন্দ্র ‘বেসরকারি গ্রন্থাগার নির্দেশিকা’ নামক একটি ওয়েববেইজড সফটওয়্যার তৈরি করেছে।

উক্ত সফটওয়্যারটি উদ্বোধনী অনুষ্ঠানে সকাল ১১.০০টায় জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোস্তফা সরয়ার ফারুকী মহোদয়। এই কর্মসূচির অংশীজন হিসেবে সারাদেশ থেকে ৮০ টা পাঠাগার কে নির্বাচন করে আমন্ত্রণ জানানো হয়েছে। তালিকার সিরিয়াল ২৪ নম্বরে আলহাজ্ব আব্দুল হাই শেখ স্মৃতি পাঠাগার পাঠাগার এর নাম রয়েছে।

জাতীয় গ্রন্থকেন্দ্রের প্রতি অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

23/04/2025

বিশ্ব বই দিবস আজ

কিভাবে শুরু হলো এই দিবস?

আজ ২৩ এপ্রিল, বিশ্ব বই দিবস। দিবসের মূল ধারণাটি আসে ভ্যালেন্সীয় লেখক ভিসেন্ত ক্লাভেল আন্দ্রেসের কাছ থেকে। তিনি তার প্রিয় লেখক মিগেল দে থের্ভান্তেসকে সম্মান জানানোর একটি উপায় হিসাবে ধারণাটি দেন।

১৯২৬ সালের ৬ ফেব্রুয়ারি রাজা আলফনসো ত্রয়োদশ স্পেন জুড়ে স্পেনীয় বই দিবস পালনের জন্য একটি রাজকীয় ফরমান জারি করেন। পরে সমগ্র স্পেনে দিবসটি পালন করা শুরু হয়। প্রথমে ৭ অক্টোবর থের্ভান্তেসের জন্মদিনে দিবসটি পালন শুরু হয়, পরে তা তার মৃত্যুদিন ২৩ এপ্রিলে স্থানান্তর করা হয়।

বিশ্ব বই দিবসের মূল উদ্দেশ্য হলো, বই পড়া, বই ছাপানো, বইয়ের কপিরাইট সংরক্ষণ করা ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বাড়ানো।
১৯৯৫ সালে ইউনেস্কো দিনটিকে বিশ্ব বই দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং ২৩ এপ্রিল ১৯৯৫ সালে ইউনেস্কো প্রথমবারের মত বিশ্ব বই দিবস উদযাপন করে। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবছর ২৩ এপ্রিল বিশ্ব বই দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

উল্লেখ্য, ২৩ এপ্রিল শুধুমাত্র বিশ্ব বই দিবসই নয়, শেক্সপিয়র, সত্যজিৎ রায়, ইনকা গার্সিলাসো ডে লা ভেগাসহ প্রমুখ খ্যাতিমান সাহিত্যিকদের জন্ম ও প্রয়াণ দিবসও। আর এ কারণেও ২৩ এপ্রিলকে বিশ্ব বই দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে মনে করেন অনেকেই।

এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবছর ২৩ এপ্রিল বিশ্ব বই দিবস পালিত হয়ে আসছে। একটি সম্পর্কিত দিবস যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে মার্চ মাসে পালন করা হয়।
বিশ্ব বই এবং কপিরাইট দিবস উপলক্ষে, ইউনেস্কো বই শিল্পের প্রধান সেক্টর থেকে নির্বাচিত উপদেষ্টা কমিটির সাথে, এক বছরের জন্য একটি ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল নির্বাচন করে। প্রতিটি মনোনীত ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল শহর বই পাঠ, বইয়ের প্রচার এবং প্রচারের জন্য বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে।

২০২৩ সালে ঘানার রাজধানী আক্রাকে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হিসেবে মনোনীত করা হয়।

বিশ্ব বই দিবস 2024-এর থিম ছিল "পড়ুন আপনার পথ"।
ওই বছরের থিম ব্যাখ্যা করে, দাতব্য সংস্থাটি বলে, "বিশ্ব বই দিবস 2024" উদযাপন করবে যে বাচ্চারা যখন তাদের পছন্দগুলিকে চ্যাম্পিয়ন করে তখন পড়াকে বেশি উপভোগ করে এবং আমরা পড়াকে মজাদার করি৷

23/04/2025

শুভ নববর্ষ ১৪৩২

31/03/2025

ঈদ মুবারাক 🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম !

Want your business to be the top-listed Government Service in Pabna?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Raghunathpur
Pabna
6601

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00