তারুণ্যের আলো

তারুণ্যের আলো

Share

[একটি সুস্থ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র]

Photos from তারুণ্যের আলো's post 21/02/2025

ভাষা শহীদদের স্মরণে তারুণ্যের আলো এর মোমবাতি প্রজ্জ্বলন

চাটমোহরের স্থানীয় সামাজিক, সাহিত্যক ও সাংস্কৃতিক সংগঠন তারুণ্যের আলো এর আয়োজনে ধারাবাহিক ভাবে পঞ্চমবারের মতো ভাষা শহীদদের স্মরণে উপজেলা শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। আজ ২১ শে ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যা ৬ টায় তারুণ্যের আলো এর সদস্যদের নেতৃত্বে এ আয়োজন সম্পূর্ণ হয়। উদ্বোধন করেন তারুণ্যের আলো এর অভিভাবক সদস্য খন্দকার হোসনে আরা হাসি। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি মেহেদী হাসান মিলন, সহ-সভাপতি আকরাম আকিব, সাধারণ সম্পাদক দেবজিৎ কুন্ডু বাঁধন, অর্থ সম্পাদক মো. বাপ্পি শেখ, সাংস্কৃতিক সম্পাদক অর্ন্বিত মূর্ছনা মম। উক্ত আয়োজন পরিদর্শনে আসেন এবং সন্তুষ্টতা প্রকাশ করেন উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা এবং স্থানীয় সমন্বয়ক বৃন্দ।

02/01/2025

তারুণ্যের আলো এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা বার্তা

প্রিয় সহযাত্রী এবং শুভানুধ্যায়ীগণ,

পাঁচ বছরের পথচলায় আজ আমরা দাঁড়িয়ে আছি একটি গৌরবময় মাইলফলকে। তারুণ্যের আলো আজ শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবারের নাম, একটি বিশ্বাসের নাম, এবং আমাদের একত্রিত হয়ে কাজ করার প্রতীক। এই যাত্রায় আমাদের একমাত্র লক্ষ্য ছিল—তারুণ্যের শক্তি দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা। আজ, আমি গর্বিত যে, আমরা সেই পথে অনেক কিছু অর্জন করেছি।

আমাদের মূলমন্ত্র "চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে"-এর প্রতি আমাদের বিশ্বাস শক্তিশালী হয়ে আমাদের কর্মকাণ্ডের প্রেরণা দিয়েছে। এখন, এই পাঁচ বছরের অর্জনগুলো আমরা একত্রে উদযাপন করি।

আমাদের পাঁচ বছরের কাজের খুঁটিনাটি:

1. সাহিত্য ও সংস্কৃতি:

"সাহিত্য তরী" লিটল ম্যাগাজিন প্রকাশ, যা তরুণ লেখকদের সৃজনশীলতা এবং লেখালেখির একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

সাহিত্য আড্ডা, প্রকাশনা উৎসব, এবং লেখকদের সম্মাননা প্রদান করে আমরা সাহিত্যচর্চাকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি।

2. মানবিক উদ্যোগ:

বস্ত্রদান এবং খাদ্যদান: বিভিন্ন সময় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করেছি।

বৃক্ষরোপণ: পরিবেশ সচেতনতা বাড়াতে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি।

অসুস্থদের চিকিৎসায় সহায়তা: আর্থিক সাহায্য প্রদান করে অসুস্থদের চিকিৎসায় সহায়তা করেছি।

করোনা মহামারি: সংকটময় সময়ে প্রান্তিক জনগণের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিয়েছি।

3. জাতীয় দিবস ও স্মরণীয় আয়োজন:

ভাষা শহীদদের স্মরণ: প্রতি বছর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি প্রজ্জ্বলন করেছি।

জাতীয় দিবসে পুষ্পার্ঘ্য অর্পণ: আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রতীক হিসেবে জাতীয় দিবসগুলোতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি।

চাটমোহর হানাদার মুক্ত দিবস: ২০ ডিসেম্বর আড়ম্বরপূর্ণভাবে উদযাপন করেছি।

4. ক্রীড়া ও ভাতৃত্ব:

ক্রীড়া প্রতিযোগিতা: ফুটবল, ক্রিকেট, এবং ব্যাডমিন্টন টুর্নামেন্টের মাধ্যমে তারুণ্যের শারীরিক দক্ষতা বিকাশে সহায়তা করেছি।

আনন্দ আয়োজন: নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক দৃঢ় করতে বিভিন্ন আনন্দ আয়োজন করেছি।

5. শিক্ষা ও জ্ঞানচর্চা:

শিখন উৎসব: শিক্ষার প্রসারে একটি বড় উদ্যোগ নিয়ে আমরা শিখন উৎসব আয়োজন করেছি, যা তরুণদের জ্ঞানচর্চা ও সৃজনশীলতার বিকাশে সহায়তা করেছে।

6. মুক্তিযুদ্ধের গৌরব:

মুক্তিযোদ্ধাদের সম্মাননা: আমাদের স্বাধীনতার গৌরবময় ইতিহাসের অংশীদার মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের সম্মাননা প্রদান করেছি।

ভবিষ্যতের পথে আমাদের প্রতিশ্রুতি:

এই পাঁচ বছরের সাফল্য কেবল শুরু। আমরা বিশ্বাস করি, তারুণ্যের শক্তি এবং একতার মাধ্যমে আরও বৃহত্তর স্বপ্ন দেখতে পারি, সমাজে আরও গভীরভাবে ইতিবাচক পরিবর্তন আনতে পারি।

কৃতজ্ঞতা:

আমি আন্তরিক ধন্যবাদ জানাই তারুণ্যের আলো'র প্রতিটি সদস্যকে, যাঁরা নিজেদের ভালোবাসা, পরিশ্রম এবং একাগ্রতার মাধ্যমে এই সংগঠনকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। আমাদের শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা, যাঁরা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সাফল্যের অংশ।

আসুন, আমরা একসঙ্গে আরও বড় স্বপ্ন দেখি, এবং একে অপরের পাশে দাঁড়িয়ে মানবতার জয়গান গাই।

ধন্যবাদান্তে,
তারুণ্যের আলো পরিবার

Photos from তারুণ্যের আলো's post 28/07/2023

তারুণ্যের আলো এর বট-পাইকর গাছ রোপণ

"এসো সবে আবার জাগি নতুন উদ্যমে" দীর্ঘ বিরতি পর সামাজিক ও সাহিত্য - সংস্কৃতি ভিত্তিক সংগঠন তারুণ্যের আলো এর উদ্যোগে চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের ও পৌর সদরের একমাত্র খেলার মাঠ (বালুচর) এর পূর্ব পাশে এক জোড়া বট-পাইকর গাছ রোপণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন তারুণ্যের আলো এর সহ-সভাপতি আকরাম আকিব, সাধারণ সম্পাদক দেবজিৎ কুন্ডু বাঁধন, সাংগঠনিক সম্পাদক রাজ কুন্ডু,অর্থ সম্পাদক বাপ্পি শেখ, সহ অর্থ সম্পাদক নাহিদ হাসান, দপ্তর সম্পাদক আর্য্য কর্মকার, ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম রনি, সাংস্কৃতিক সম্পাদক অর্ণ্বিত মূর্ছনা মম এবং বিপুল হাসান।

আগামীতেও চাটমোহরের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে বট-পাইকর রোপণ করা হবে।

26/07/2023

নবাগত ইউএনও মহোদয়ের সাথে তারুণ্যের আলোর সৌজন্যে সাক্ষাৎ......

গত ২৫ জুলাই তারিখ এ চাটমোহর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রেদুয়ানুল হালিম মহোদয় এর সঙ্গে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন "তারুণ্যের আলো" এর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও পরিচয় পর্ব করে।

এ সময় মহোদয়কে "তারুণ্যের আলো" এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবগত করা হয় এবং সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় এবং বিগত দিনের সাহিত্য তরীর ম্যাগাজিন সংখ্যা স্যারকে দেওয়া হয়, এই সময় উপস্থিত ছিলেন তারুণ্যের আলোর সহ-সভাপতি আকরাম আকিব, সাধারণ সম্পাদক দেবজিৎ কুন্ডু বাধন, অর্থ সম্পাদক বাপ্পি শেখ, সহ-অর্থসম্পাদক নাহিদ, আইটি সম্পাদক সিয়াম, ক্রিয়া সম্পাদক শরিফুল ইসলাম রনি, প্রচার সম্পাদক নুসরাত জাহান, সাংস্কৃতিক সম্পাদক মম, এছাড়াও সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন- নজরুল ইসলাম বাধন, সাবা

ইউএনও মহোদয় তারুণ্যের আলোর সকল কার্যক্রমে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

11/01/2023

🍰

11/01/2023

🎂

Photos from তারুণ্যের আলো's post 10/08/2022

আজ ১০ই আগষ্ট ২০২২ তারিখ এ চাটমোহর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোছাঃ মমতাজ মহল মহাদয় এর সঙ্গে "চাটমোহর ডিবেট ক্লাব" ও "তারুণ্যের আলো" এর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও পরিচয় পর্ব করে।

এ সময় মহোদয়কে "চাটমোহর ডিবেট ক্লাব" ও "তারুণ্যের আলো" এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবগত করা হয় এবং "চাটমোহর ডিবেট ক্লাব" ও "তারুণ্যের আলো" এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

এসময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা 'চাটমোহর ডিবেট ক্লাব' ও "তারুণ্যের আলো" কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং তিনি 'চাটমোহর ডিবেট ক্লাব' ও "তারুণ্যের আলো" এর সাথে থেকে আগামী দিনের একসাথে কাজকরার প্রতিশ্রুতি দেন।

08/08/2022

এক অভিভাবকের বিদায়

তারুণ্যের আলো এর যাত্রা শুরু'র কিছু দিন পরেই আমাদের মাথায় হাত রেখে সব সময় যে মানুষটা এগিয়ে দিয়েছেন সেই মানুষটা আজ সময়ের বাস্তবতায় আমাদের থেকে দূরে চলে গেলেন। একজন ভালো মানুষ ও অভিভাবক হারিয়ে তারুণ্যের আলো পরিবার আজ ব্যথিত। যে মানুষটা আড়ালে থেকে সবসময় আমাদের নজরদারিতে রেখেছেন কোনো ভুল করছি কি না? করলেই সাথে সাথে শাসন করছে, বুঝিয়ে সঠিক পথ দেখিয়ে দিতেন। তাকে আজ থেকে এতোটা কাছের করে পাবো না। তবে এ বিদায় যেহেতু তাঁর সন্মানের, নতুন পথ সৃষ্টির প্রথম ধাপ। সেই ভবিষ্যত মধুর ভেবে তাঁর আগামী উত্তর-উত্তর সুন্দর এবং সুখের হোক। এই মানুষটা সাবেক চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তারুণ্যের উপদেষ্টা মোঃ সৈকত ইসলাম স্যার। আপনি থাকবেন আমাদের হৃদয়ে আজীবন। যেখানেই থাকুন সবসময় সুস্থ এবং সুন্দর থাকুন। নতুন কর্মস্থলের জন্য শুভ কামনা রইল আপনার প্রিয় স্নেহ ধন্য সংগঠন "তারুণ্যের আলো"।

Photos from তারুণ্যের আলো's post 09/07/2022
09/07/2022

পবিত্র ঈদ-উল-আযহা সবার জীবনে অনাবিল সুখ ও আনন্দ বয়ে আনুক।

তারুন্যের আলো পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা।

Want your business to be the top-listed Government Service in Pabna?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Pabna
6630