আসসালামু আলাইকুম।
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, USAS এর কার্যক্রম অনেকদিন যাবৎ স্থবির হয়ে আছে এবং আমাদের একবছর মেয়াদি কমিটির মেয়াদ গঠনতন্ত্র অনুযায়ী গত ৩১ জুলাই ২০২২ তারিখে শেষ হয়েছে। পরবর্তীতে এই সংগঠন নিয়ে আগ্রহের কথা কেওই আমাদেরকে অবগত করে নি এবং আমরাও দায়িত্ব হস্তান্তরের জন্য সেরকম উপযুক্ত শিক্ষার্থী খুঁজে পাই নি।
করোনা পরবর্তী সময়ে পরিবর্তিত অবস্থার সাথে খাপ খাইয়ে নিতে আমরা সকলেই ব্যস্ত হয়ে পড়ি। তবুও আমরা বিভিন্ন সময়ে অনলাইন এবং অফলাইন মিটিং আয়োজন করার মাধ্যমে চেষ্টা করেছি সংগঠন কে গতিশীল করতে। মিটিং এ পর্যাপ্ত সদস্যের উপস্থিত না থাকা, জুনিয়রদের অনাগ্রহ, করোনা পরবর্তী সময়ের কঠিন চ্যালেন্জ মোকাবিলা প্রভৃতি কারণে সবাই ব্যস্ত হয়ে পড়ে। পর্যাপ্ত সংখ্যক জুনিয়র পাইপলাইনে না থাকায় একটা শূন্যতার সৃষ্টি হয়। এছাড়াও বিভিন্ন সামাজিক ও পারিপার্শ্বিক অবস্থাও এর কারণে সমান দায়ী। এতসব প্রতিবন্ধকতার মাঝেও আমরা USAS এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বৃক্ষরোপণ, জাতীয় দিবসগুলো উদযাপনসহ আরো কিছু কাজ করেছি। পূর্বে আমরা সকলে একসাথে অনেক ভালো কাজ করেছি এটাই আমাদের ভালো স্মৃতি। আশা করি সকলে সে স্মৃতি ধারণ করে ভবিষ্যতে সাতবাড়িয়াকে শিক্ষার আলোয় আলোকিত করবে এবং সমাজ সংস্কারে বদ্ধ পরিকর থাকবে।
বিগত বছরগুলোতে অনেক শিক্ষার্থী আমাদের এই অঞ্চল থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে চান্স পেয়েছে। তাদের জন্য সংগঠনের দরজা সর্বাদাই উন্মুক্ত। তারা নেতৃত্ব দিয়ে আমাদের সংগঠনকে সামনের দিকে নিয়ে যাবে বলে বিশ্বাস করি। তাদের উদ্যম, ইচ্ছাশক্তি এবং তারুণ্যের উচ্ছলতায় USAS পূর্বের থেকেও বেশি সাংগঠনিকভাবে শক্তিশালী হবে এবং অত্র অঞ্চলে সমাজ সংস্কারমূলক কাজের ধারা অব্যহত রাখবে।
সর্বোপরি আমরা আমাদের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে নতুনদের সর্বাত্মক সহযোগিতা করব।
USAS কে পুনরায় উজ্জীবিতকরণ এবং নতুনদের এই সংগঠনে অন্তর্ভুক্তিমূলক বিষয় নিয়ে একটি গঠনমূলক আলচনা সভা আয়োজন করা হয়েছে। উক্ত আলচনা সভায় USAS এর সাবেক সকল কমিটির সদস্য, উপদেষ্টামন্ডলী এবং নতুন আগ্রহী শিক্ষার্থী সবার উপস্থিতি কামনা করছি।
সময় :রবিবার রাত ১০ টা
অনলাইন প্ল্যাটফর্ম : Zoom
ধন্যবাদ সবাইকে
ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব সাতবাড়ীয়া
Welcome to our new Page “University Students Association of Satbaria" (USAS).This Page has been created to strengthen the bond and relationship among us.
10/05/2025
পদ্মার ভাঙন প্রতিরোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন পাবনার সুজানগর উপজেলায় পদ্মা নদী তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। কর্তৃপক্ষ কোন ধরনের পদক্ষেপ না নেওয়ায় ....
26/09/2021
আগামী ১(এক) বছরের জন্য ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব সাতবাড়িয়া এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। নতুন নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন ❤️
31/08/2021
২০২০ সালে আমাদের প্রাণপ্রিয় সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব সাতবাড়ীয়া এর সবুজ সাতবাড়ীয়া কাজের অংশ হিসেবে বিভিন্ন রকম গাছ সাতবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় লাগানো হয়। আল্লাহর রহমতে সবগুলো গাছই সুন্দর ও দৃশ্যমান হয়েছে। আমরা এর মাঝে কয়েকবার গাছের পরিচর্যাও করেছি, গাছের যত্ন নিয়েছি।
অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, কিছু অসাধু ব্যবসায়ী এই সুন্দর গাছগুলোকে চাপা দিয়ে ইট ও ড্রাম রেখেছে। যা গাছের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য হুমকিস্বরূপ। গাছগুলো আমাদের কারো নিজস্ব সম্পদ না। গাছগুলো বড় হলে সবারই উপকার হবে। কিন্তু অন্ধ, অমানবিক লোকের কর্মকাণ্ডে প্রচন্ড খারাপ লাগাটাই স্বাভাবিক। আমাদের অনুপস্থিতিতে এই যদি হয় আপনাদের মানসিকতা তাহলে ভবিষ্যতে সাতবাড়ীয়া নিয়ে ভালো কিছু করার আগ্রহ আমরা হারিয়ে ফেলবো।
গাছের গোড়া কি ইট, ড্রাম রাখার জায়গা?
পরিশেষে সাতবাড়ীয়া বাজার কমিটির কাছে আহবান জানাচ্ছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সকল ইট ও ড্রাম গাছের গোড়া থেকে অপসারণ করতে হবে।
12/08/2021
আপনারা ইতিমধ্যে জানেন যে, সাতবাড়িয়া তে কিছুদিন আগে শিশু ধর্ষণের চেষ্টা হয়েছে। আসামি কাদের (কাদের বক্স) এখন আইনের তত্ত্বাবধায়নে আছে । ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ সাতবাড়িয়া সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন , সংগঠনটি সব সময় অন্যায় ও প্রতিবাদের বিপক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবে, ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ সাতবাড়িয়ার কার্যকরী সদস্য জনাব আরিফুল ইসলাম মিথুন , অপরাজনীতির শিকার , কিছু কুচক্রী মহলের শিকার আমাদের মিথুন ভাই, কাদের প্রশ্রয় এ তার ওপর হামলা হলো ? তার উপর এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ও সঠিক বিচার আশা করছি ! আমরা সকলেই জানি অসম্ভব ভালো মনের মানুষ শ্রদ্ধেয় মিথুন ভাই, সে অন্যায়ের সাথে আপোষ করে না। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে এম এ ডিগ্রী লাভসহ লন্ডন বাস করেছেন। সে সব সময় উন্নত চিন্তা ভাবনা করে,সে একজন প্রযুক্তিবিদ,উদ্যোক্তা, এলাকার উন্নয়ন নিয়ে চিন্তা করে। তাকে নিয়ে এধরনের মন্তব্য বা রাজনীতি দুঃখজনক। আত্মীয় স্বজন ভালো-মন্দ সবারই থাকতে পারে, কিন্তু একজন নির্দোষ মানুষের বিরুদ্ধে বাজে মন্তব্য করা এটা কখনো ন্যায় নীতি ও আদর্শের মধ্যে পড়ে না। তাই ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ সাতবাড়িয়া তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে , আমাদের সমাজের মানুষের মন মানসিকতার পরিবর্তন আনা জরুরি। প্রকৃত যে অপরাধী, সে যেই হোক না কেন তার উপযুক্ত বিচার হওয়া জরুরি। কিন্তু, আমরা সব কিছুই কেন যেন রাজনৈতিক ফায়দা হিসেবে দেখছি,যা খুবই কষ্টদায়ক। চিত্ত দুর্বল থাকার দরুন আমরা অন্যকে যেকোন উপায়ে প্রতিহত করার চেষ্টা করি, প্রধান বিষয়টিকে পাশ কাটিয়ে যা মোটেও কাম্য নয়। শুভবোধ উদয় হোক সবার মানবচিত্তে ।সত্য চিরদিন'ই স্বচ্ছ, সত্যকে কখনোই কেউ লুকাতে পারবেনা ।
পৃথিবীর প্রত্যেকটা সুস্থ মস্তিষ্কের মানুষের'ই উচিৎ যে কোনো ঘটনার সত্যটা জেনে অপরাধ যে করে তাকে অপরাধী বলা। নিরপরাধীকে অপরাধী বলে সাব্যস্ত করা সুস্থতার লক্ষণ নয়। সব শেষে বলতে চাই অপরাধী যেই হোক তাকে শাস্তির আওতায় আনা হোক। আসামি কাদের এর সর্বোচ্চ শাস্তি দাবি করছি। ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ সাতবাড়িয়া অতীতেও ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবে....
31/07/2021
অভিনন্দন
নবনির্বাচিত সভাপতি -
আলকামা সিদ্দিকী তুহিন
নবনির্বাচিত সাধারণ সম্পাদক-
দীন মোহাম্মদ রুদ্র
তোমাদের হাত ধরেই এগিয়ে যাক প্রাণের সংগঠন
অভিনন্দন ও শুভকামনা রইল ....
30/10/2020
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মাদ (সঃ)-কে ফান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অবমাননার প্রতিবাদে ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব সাতবাড়ীয়া কর্তৃক মানববন্ধন আয়োজন করা হয়
❤️
❤️
❤
04/10/2020
গঠনতন্ত্র অনুযায়ী আগামী ১(এক) বছরের জন্য ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব সাতবাড়িয়া এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। নতুন নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন ♥️
17/09/2020
সাতবাড়িয়া বাজার থেকে কাঞ্চন পার্ক পর্যন্ত রোপনকৃত গাছগুলোর পরিচর্যা করার লক্ষ্যে ....
30/07/2020
ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাতবাড়িয়ার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক, শুভেচ্ছা ও নিরন্তর শুভ কামনা রইলো সকলের জন্য। মহান রাব্বুল আলামীন আল্লাহ পাক যেন সকলকে সমস্ত মসিবত থেকে নিরাপদে ও হেফাজতে রাখেন। আমিন
Click here to claim your Sponsored Listing.
Location
Website
Address
Pabna
৬৬৬২
