15/10/2025
সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, হিজরা, বেদে, অনগ্রসর ও চা-শ্রমিকদের ভাতা ও উপবৃত্তির সুবিধাভোগী বাছাইয়ের নিমিত্ত অনলাইন আবেদন শুরু আগামী ১৩-১০-২০২৫ হতে ০৬-১১-২০২৫ ইং তারিখ পর্যন্ত চলবে। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
15/10/2024
একটি বিশেষ ঘোষনা
এতদ্বারা দেবোত্তর ইউনিয়নের প্রতিবন্ধী ভাতা পাওয়ার যোগ্য ব্যক্তিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৪-২৫ অর্থ বছরে নতুনভাবে প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন চলছে। অতএব যারা প্রতিবন্ধী ভাতা নিতে ইচ্ছুক তাদেরকে দেবোত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে আবেদনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
উল্লেখ্য যে, পুরাতন ভাতাভোগীদের নতুনভাবে আবেদন করার প্রয়োজন নেই।
যে সমস্ত কাগজপত্র সাথে আনতে হবে।
১। অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীদের সুবর্ণ নাগরিক কার্ডের ফটোকপি।
২। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের অনলাইন কপি আনতে হবে।
৩। সচল মোবাইল নম্বর এবং মোবাইল ফোন সাথে আনতে হবে।
আহ্বানে
মোঃ রতন মোল্লা
চেয়ারম্যান প্যানেল-১
দেবোত্তর ইউনিয়ন পরিষদ
আটঘরিয়া, পাবনা।
Send a message to learn more