Astomonisha - আমাদের অষ্টমনিষা

Astomonisha  - আমাদের অষ্টমনিষা

Share

একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন । পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার অর্ন্তগত একটি ইউনিয়ানের নাম অষ্টমনিষা।

26/01/2024

পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার স্মার্ট কার্ড বিতরণের সময়সূচি

23/11/2023

অষ্টমনিষা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক সকলের প্রিয় মোঃ আকছেদ আলী স্যার আজ ২৩/১১/২০২৩ ইং আনুমানিক দুপুর ২.৩০ ঘটিকায় ইন্তেকাল করিয়াছেন ।
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহির রাজিউন ।

Photos from Astomonisha  - আমাদের অষ্টমনিষা's post 24/06/2023

সুন্দর প্রকৃতি ।

Photos from Astomonisha  - আমাদের অষ্টমনিষা's post 13/05/2023

দুই দিন হলো অষ্টমনিষা- মির্জাপুর ঘাটের এমন অবস্থা। ব্রীজ না থাকায় মানুষের এই নৌকা পথেই প্রতিনিয়ত পারাপার হতে হয়। কিন্তু কচুরিপানার কারনে দুদিন ধরে এমন অবস্থায় মানুষের চরম দুর্ভোগ পোয়াতে হচ্ছে। ছবি: তুহিন

22/03/2023

বাংলাদেশে প্রথম ডিজিটাল সার্ভে শুরু হয়েছে।
আগামি ২৯ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন করবেন।
নিজ নিজ এলাকায় ভূমি অফিসে খোজ রাখুন। আপনার জমি যেন অন্য কারো নামে রেকর্ড না হয় সে দিকে খেয়াল রাখুন।
(ডিজিটাল সার্ভের একটি নমুনা কপি।)
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীরকে,,,

06/03/2023
03/03/2023

Collect : প্রভাস কুন্ডুর টাইম লাইন থেকে: ⬇️
মনটা ভারী হয়েই ছিল। রাতে ভালো ঘুমও হয়নি।
অফিসে বসে কেবলই ল্যাপটপ অন করে বসেছি। মোবাইলটা বেজে উঠল ।
তাকিয়ে দেখি বাবা ফোন করেছেন। এসময় তো বাবা ফোন করেননা সচরাচর!
বুঝতে বাকী রইলোনা বাবা গতরাতে যে বার্তা দিয়েছেন তারই বেদনাদায়ক পরিনতি ঘটেছে। কানে ফোন ধরতেই বাবা বললেন, "তোমার দাদু আর নাই"! বললাম কখন? বাবা ওপাশ থেকে জানালেন সকাল ছয়টায়।
"থাকো" বলে বাবা ফোন রাখলেন।
আমার বাম হাতটা মোবাইল সহ কানের সাথেই লেপ্টে রইলো।

বাবা তাঁকে মামা ডাকতেন তাই সম্পর্কের হিসেবে দাদু ডাকতাম ছেলেবেলা থেকেই। হাইস্কুলে পড়ার সময় তাঁকে পেলাম শিক্ষক হিসেবে। ইংরেজি পড়াতেন।
তিনি আমার অত্যন্ত প্রিয় স্যার আমাদের হাইস্কুল শিক্ষক বাবু বিশ্বনাথ সরকার।

সদাহাস্যজ্বল অসাধারন ব্যক্তিত্বের অধিকারী একজন সাধারণ স্কুল শিক্ষক। অগাধ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। পোষাক পরিচ্ছদে জীবন যাপনে অত্যন্ত সাদামাটা ছিলেন তিনি। স্যারের পোষাকে ছিল চিরায়ত বাঙালীয়ানা। শ্বেতশুভ্র ধুতি আর পাঞ্জাবি স্টাইলের শার্টে সর্বদাই যেন শুভ্রতা লেগে থাকতো।

অতি সাধারন জীবন যাপন করেও স্যার অতি উচ্চ জীবন দর্শনের ধারক ছিলেন। সঙ্কটে ও সমস্যায় গ্রামের সকলের ভরশা ও সুপরামর্শক ছিলেন।

স্যার স্কুলে আমাদের মাঝে যে আলো বিলিয়েছেন, সেই আলোকের ঝর্ণাধারা স্যারের বড় ছেলেকে দেশের প্রখ্যাত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আর ছোট ছেলেকে কলেজের অধ্যাপক বানিয়ে তার প্রতিদান দিয়েছে হয়তো।

স্যার আপনার চির বিদায়ে আমরা শোকাভিভূত। ঈশ্বর আপনার আত্মার চির শান্তি দান করুন।

স্বর্গে আপনি ভালো থাকুন দাদু।🙏🙏🙏
আমাদের পেজে পোস্টটি শেয়ার করতে উৎসাহিত করার জন্য Pallab Goswami . আপনাকে ধন্যবাদ।

01/03/2023

অষ্টমনিষা গ্রামের প্রবীন শিক্ষক বাবু বিশ্বনাথ সরকার আজ সকাল ছয় ঘটিকার সময় চিকিৎসাধিন খাজা ইউনুছ আলি মেডিক্যাল কলেজে মৃত্যুবরন করিয়াছেন ৷তার আত্মার শান্তি কামনা করছি ৷

Want your business to be the top-listed Government Service in Pabna?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Astomonisha, Bhangura
Pabna