Rangalia Islamic Library

Rangalia Islamic Library

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rangalia Islamic Library, Library, Rangalia, Bhangura, Pabna.

28/01/2026

চর্মোনাই পীর সম্পর্কে জানতে ভিডিওটি দেখুন।

05/10/2025

পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে বড় পাপ কোনটি?
মানুষ যেখানে গিয়ে পৃথিবীর ১ নম্বর নিকৃষ্ট কাজে লিপ্ত হচ্ছে, আর আপনি সেখানে গিয়ে কিভাবে অবস্থান করেন?
ইমেজিন, আপনার মা, বোন বা সন্তানকে কেউ ধর্ষণ করছে আর আপনি সেখানে গিয়ে তাদের শুভেচ্ছা জানাচ্ছেন!!!!?

ইয়াক থু।

পূর্বে মুরুব্বীদের কথায় বিশ্বাস করিনি, এখন বাস্তবে দেখতে পাচ্ছি।

10/09/2025

মুসলিমবঙ্গে ইসলামপন্থীদের এ বিজয় আশা জাগানিয়া। অসাধারণ অনুভূতি৷ জেনারেশনের শিক্ষিতমহলের অধিকাংশ ইসলাম চায় এটা সুস্পষ্ট হয়ে গেলো৷
তবে ইতিহাসে ডেমোক্রেটিক পদ্ধতিতে কখনই কোন দেশে পবিত্র কুরআনের আইন/শরীয়া আইন/ ইসলামী আইন/ ইসলাম প্রতিষ্ঠা সম্ভব হয়নি৷ তাই সেই আশা করাটা ভুল।
তাই জামায়াত-শিবির কিংবা ইসলামি দলগুলো ভুটাভুটি করে ক্ষমতায় আসলে দেশে ইসলাম কায়েম করবে এই চিন্তা করাটা অলীক স্বপ্ন মাত্র। এই স্বপ্ন দেখানোটাও মিথ্যা। তারা সংষ্কার করতে পারে, শরীয়া কায়েম নয়। এই বিষয়টা জেনারেশনের মনস্তত্ত্বে প্রবেশ করাতে হবে৷ তবেই পরবর্তীতে ভালো কিছু আশা করা যায়।

ইসলামবিদ্বেষ এবং মুসলিমদের সামাজিক-রাজনৈতিক আকাঙ্ক্ষা।। Asif Adnan।। MSAN ।। 09/10/2024

https://youtu.be/2uEP5qsqO9s?si=R7CE7UTF2gZmIGWb

ইসলামবিদ্বেষ এবং মুসলিমদের সামাজিক-রাজনৈতিক আকাঙ্ক্ষা।। Asif Adnan।। MSAN ।। বাংলাদেশে ইসলামবিদ্বেষ কারণ ও স্বরূপ সন্ধান সেমিনার (২৮/৯/২৪) এ লেখক ও গবেষক আসিফ আদনানের বক্তব্য। আলোচনা করেছেন ব...

05/08/2024

আলহামদুলিল্লাহি ওয়া রাব্বিল আলামীন।

বদলা নিলাম। তবে বদলা আংশিক হয়েছে। হিসাব এখনো অনেক বাকি আছে। সেগুলোও শোধ হবে ইন শা আল্লাহ। নিশ্চয় আল্লাহ আমাদের হতাশ করবেন না৷

- Asif Adnan

01/08/2024

শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহ. দামেস্কের জেলে থাকা কালে একবার জেলার তাঁর কাছে এসে বলল,
শাইখ! আমাকে ক্ষমা করবেন। (আমার কিছুই করার নেই) কারণ, আমি হুকুমের গোলাম।
তখন ইবনে তাইমিয়া রহ. তাকে বললেন, আল্লাহর কসম তোমার মত লোকজন না থাকলে ওরা কারও উপর জুলুম করতে পারত না।

একবার হযরত সুফিয়ান সাওরী রহ.র কাছে এক দর্জি এসে বলল, আমি সুলতানের কাপড় সেলাই করি। আপনি কি মনে করেন, আমি জালিমের সহযোগী বলে গণ্য হব ?
উত্তরে হযরত সুফিয়ান সাওরী রহ. বলেন

তুমি বরং জালিমদেরই একজন। জালিমদের সহযোগী হল তারা যারা তোমার কাছে সুঁই-সুতা বিক্রি করে।

ইমাম আহমদ বিন হাম্বল রহ. বাগদাদের জেলে থাকাকালে একবার জেলার তাঁর কাছে এসে বলল, আবু আব্দুল্লাহ! জালিম এবং জালিমের সহযোগীদের ব্যাপারে যে হাদিস এসেছে, তা কি সহীহ?

ইমাম আহমদ রহ. বললেন, হ্যাঁ।
জেলার বলল, আমি কি জালিমদের সহযোগী বলে গন্য হব ?
ইমাম আহমদ বিন হাম্বল রহ. বললেন, তুমি বরং জালিমদেরই একজন।

জালিমের সহযোগী গণ্য হবে সে, যে তোমার কাপড় ধুয়ে দেয়। খাবার রান্না করে দেয়। তোমার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেয়।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো জালিমের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে তার সঙ্গে চলে অথচ সে জানে যে ওই ব্যক্তি জালিম, তখন সে ইসলাম থেকে বের হয়ে গেল’ (মেশকাত : ৪৯০৮)।

আল্লাহ জুলুম থেকে আমাদেরকে উম্মাহকে বাঁচান এবং জালিমদেরকে হেদায়াত করুন। আমিন।

29/06/2024

বাস্তবতা৷

রোমান সাম্রাজ্যের পতনের সময়ে সাধারণ মানুষকে ভুলিয়ে রাখার জন্য নিত্যনতুন বিনোদনের আয়োজন করতো সেই সময়কার ক্ষমতাসীনরা। গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ, রথ চালানো, নাচগানের উৎসব, হরেকরকমের ভোজ–একের পর এক উৎসব চলতেই থাকতো রোমে। পতন যত এগিয়ে আসছিল, ততই পাল্লা দিয়ে বাড়ছিল বিনোদনের আয়োজন।

আধুনিক সভ্যতায়ও এ ব্যাপারটা দেখা যায়। বিশ্বকাপ, লা লিগা, প্রিমিয়ার লীগ, ফর্মুলা ওয়ান, টি-টোয়েন্টি, ইউএফসি, হলিউড, বলিউড, রিয়েলিটি টিভি, স্ট্রিমিং প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া–সহজলভ্য বিনোদনের বন্যায় অনুভূতিগুলোকে অবশ করে রাখে মানুষ।

আধুনিক মানুষ বিনোদনের জন্য বাঁচে। সভ্যতার এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠে নানা জাতের 'সেলিব্রিটি', খেলোয়াড় আর 'ইনফ্লুয়েন্সররা'। ঘরের দেয়ালে, রাস্তার মাঝখানে, এমনকি পকেটে পুরে রাখা স্ক্রীনেও শোভা পায় আমোদপ্রমোদের এই ফেরিওয়ালাদের ছবি। অন্ধকে পথ দেখায় অন্ধের দল।

বই : অবক্ষয়কাল
লেখক : আসিফ আদনান
মূল্য : ৩৮০৳

#অবক্ষয়কাল

28/03/2023

চরমোনাই নিয়ে শায়খুনা আব্দুল মালিক হাফি. এর ইসলাহমূলক বাণী ও সত্যকথন। বিতর্ক ও বিবাদ-বিসংবাদে না জড়িয়ে নিজেদের শুদ্ধির ফিকির করা অপরিহার্য।

Want your business to be the top-listed Government Service in Pabna?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Rangalia, Bhangura
Pabna